Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
পূর্ব বাখমুতের নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনের প্রতিরক্ষাব্যূহ ভেঙে ফেলেছে ওয়াগনার গ্রুপ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 December, 2022, 06:35 pm
Last modified: 14 December, 2022, 06:45 pm

Related News

  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
  • রাশিয়াকে পশ্চিম সম্মান করলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ হবে না: পুতিন
  • ইউক্রেন ভূখণ্ড ছাড় না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: শান্তি আলোচনার মধ্যেই পুতিনের হুঁশিয়ারি

পূর্ব বাখমুতের নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনের প্রতিরক্ষাব্যূহ ভেঙে ফেলেছে ওয়াগনার গ্রুপ

কয়েক মাস ধরে বাখমুত শহরকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়ান বাহিনী। তবে খুব একটা সাফল্যের দেখা পায়নি তারা। বাখমুতে ওয়াগনার বাহিনীই সম্মুখভাগ থেকে যুদ্ধ পরিচালনা করছে। পুতিনের মিত্র ও রাশিয়ার অলিগার্ক ইয়েভজেনি প্রিগোঝিন এ বাহিনী প্রতিষ্ঠা করেন।
টিবিএস ডেস্ক
14 December, 2022, 06:35 pm
Last modified: 14 December, 2022, 06:45 pm
বাখমুতের বাইরে রাশিয়ান বাহিনীর অবস্থান লক্ষ্য করে আর্টিলারি হামলা চালাচ্ছে ইউক্রেনের আর্টিলারি দল। নভেম্বর ৮, ২০২২। ছবি: বুলেন্ট কিলিক/এএফপি/গেটি ইমেজেস

বাখমুত শহরের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনের প্রতিরক্ষাব্যূহ ভেদ করেছে রাশিয়ার ভাড়াটে সৈনিকদের দল ওয়াগনার গ্রুপ। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)-এর তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউজউইক।

রাশিয়ান সূত্রের কথা উল্লেখ করে মার্কিন থিংক ট্যাংক আইএসডব্লিউ এটির ডেইলি আপডেটে জানিয়েছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ইউক্রেনের দনবাস অঞ্চলে অল্প পরিমাণ এলাকায় অগ্রসর হতে পেরেছে রাশিয়ান বাহিনী।

কয়েক মাস ধরে বাখমুত শহরকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়ান বাহিনী। তবে খুব একটা সাফল্যের দেখা পায়নি তারা। বাখমুতে ওয়াগনার বাহিনীই সম্মুখভাগ থেকে যুদ্ধ পরিচালনা করছে। পুতিনের মিত্র ও রাশিয়ার অলিগার্ক ইয়েভজেনি প্রিগোঝিন এ বাহিনী প্রতিষ্ঠা করেন।

মঙ্গলবার ওয়াগনার গ্রুপ বাখমুত শ্যাম্পেন উইনারি ও সিনিয়াত এন্টারপ্রাইজের সম্পূর্ণ দখল নিয়েছে বলে রাশিয়াপন্থী টেলিগ্রাম চ্যানেল রাইবারের বরাত দিয়ে জানিয়েছে আইএসডব্লিউ।

রাইবার মঙ্গলবার আরও জানিয়েছে, রাশিয়ার আক্রমণকারী বাহিনী বাখমুতের উত্তর-পূর্ব এলাকায় অগ্রসর হচ্ছে। এ বাহিনীর দাবি, ইউক্রেনের সশস্ত্র বাহিনী 'যুদ্ধের সক্ষমতা ধরে রাখতে আপৎকালীন পরিস্থিতির মতো করে সৈন্যদের স্থানবদল করাচ্ছে'।

রাশিয়ার সামরিক ব্লগাররা এটাও দাবি করেছেন যে বাখমুতের দক্ষিণপূর্ব ও পূর্বাঞ্চলের অনেক রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে রাশিয়ান সশস্ত্র বাহিনী।

এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়ান আক্রমণ অবিরামভাবে প্রতিহত করছে ইউক্রেনের সেনারা।

রাশিয়ান সাংবাদিক সিমিয়ন পেগভের প্রকল্প ওয়ারগোনজো-এর তথ্যের উল্লেখ করে আইএসডব্লিউ আরও জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার বাহিনী বাখমুতের প্রায় মাইল দুয়েক দক্ষিণে অবস্থিত ওপিতনি এলাকার ৯০ শতাংশ দখলে নিয়েছে।

খেরসন থেকে গত মাসে পিছু হটার পর বাখমুতের প্রতি বেশি মনোযোগ দিয়েছে রাশিয়া। এ এলাকা দখল করতে পারলে তা রাশিয়ান বাহিনীকে নতুন করে নৈতিক মনোবল দেবে।

Related Topics

টপ নিউজ

ওয়াগনার গ্রুপ / বাখমুত / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • রাশিয়া নাকি ইউক্রেন, যুদ্ধে কোন দেশের বেশি প্রাণ ঝরলো? 
  • কী এই 'দনবাস', কেন এ অঞ্চলের দখল নিতে এতটা মরিয়া পুতিন?
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
  • রাশিয়াকে পশ্চিম সম্মান করলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ হবে না: পুতিন
  • ইউক্রেন ভূখণ্ড ছাড় না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: শান্তি আলোচনার মধ্যেই পুতিনের হুঁশিয়ারি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net