Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
সেনেগালকে বিদায় করে শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড

টিবিএস রিপোর্ট
05 December, 2022, 02:50 am
Last modified: 06 December, 2022, 12:18 pm

Related News

  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন
  • ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • যেভাবে পানির বোতল কাজে লাগিয়ে ইংল্যান্ডকে সেমিতে তুললেন পিকফোর্ড

সেনেগালকে বিদায় করে শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড

কাতার বিশ্বকাপে আফ্রিকার আশার বাতিঘর সেনেগালকে বিদায় করে দিয়ে তাদের শেষ আটে উঠার স্বপ্ন ভেঙে দিল ইংল্যান্ড।
টিবিএস রিপোর্ট
05 December, 2022, 02:50 am
Last modified: 06 December, 2022, 12:18 pm
ছবিঃ এএফপি

কাতারের আল বাইত স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। একপেশে ম্যাচে আফ্রিকান দলটিকে হেসেখেলেই হারিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। 

কাতার বিশ্বকাপে আফ্রিকার আশার বাতিঘর সেনেগালকে বিদায় করে দিয়ে তাদের শেষ আটে উঠার স্বপ্ন ভেঙে দিল ইংল্যান্ড। 

 নক-আউট পর্বে সাধারণত যেরকম উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়, প্রথম চারটি ম্যাচে তার কোনো আভাস পাওয়া গেল না। স্মরণকালের সবথেকে একপেশে নক-আউট পর্বের স্বাক্ষী হচ্ছে কাতার। 

এই তালিকায় এবার যোগ হল ইংল্যান্ড এবং সেনেগালের ম্যাচ।  এক তরফা ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইংল্যান্ড, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। 

চোটের কারণে সেনেগাল পায়নি তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে, সাদিও মানে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে গিয়েছিলেন, শেষ ষোলোর ম্যাচে সেনেগাল পায়নি মাঝমাঠের দুই অপরিহার্য খেলোয়াড় কুইয়াটে এবং ইদ্রিসা গুইয়েকে। যদিও দারুণ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে তাদের থাকাটাও যথেষ্ট হতো কিনা সেটি সন্দেহের বিষয়। 

শেষ ষোলোর এই ম্যাচে ইংল্যান্ড কিছুটা ধীরগতিতে শুরু করে। দেখে শুনে আক্রমণ সাজাচ্ছিল তারা, যদি সেনেগালের রক্ষণভাগের সামনে এসে কিছুটা খেই হারিয়ে ফেলছিলেন কেইন-সাকারা। তবে ইংল্যান্ডের রক্ষণকে তেমন পরীক্ষার মুখে ফেলতে পারেনি সেনেগাল। 

 ম্যাচের সময় যতো এগোচ্ছিল ইংল্যান্ড ততো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল। আর তার ফলাফল হিসেবেই প্রথম গোলটি পেয়ে যায় থ্রি লায়ন্সরা। প্রতি আক্রমণ থেকে জুড বেলিংহ্যামের নিচু ক্রসে ডি-বক্সের মাঝে থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান জর্ডান হেন্ডারসন, ৩৮ মিনিটে করা এই গোলই যেন সেনেগালের রক্ষণের বাঁধ ভেঙে দেয় ইংলিশ আক্রমণের জোয়ারে। 

প্রথমার্ধে যোগ করা সময়ের শেষেরদিকে আবারও প্রতি আক্রমণে উঠে ইংল্যান্ড, এবারও কারিগর জুড বেলিংহ্যাম, তার থ্রু বল ধরে ফিল ফোডেনের নিচু ক্রস নিয়ন্ত্রণে নেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, গোলরক্ষককে ফাঁকি দিয়ে অসাধারণ ফিনিশ করেন কেইন, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জেতা কেইনের কাতার বিশ্বকাপে এটিই প্রথম গোল।

২-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার স্পৃহা যেন হারিয়ে যায় সেনেগালের মধ্য থেকে। দ্বিতীয়ার্ধে আরো নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ৫৭ মিনিটে ফিল ফোডেনের ক্রসে বুদ্ধিদীপ্ত ফিনিশে ব্যবধান ৩-০ করেন বুকায়ো সাকা, কাতার বিশ্বকাপে এটি ২২ বছর বয়সী সাকার ৩য় গোল। 

এরপর কয়েকটি পরিবর্তনা আনে দুই দলই। কিন্তু ম্যাচে বলার মতো আর আক্রমণ হয়নি কোনোদিক থেকেই। শেষ আটে উঠা নিশ্চিত হয়ে যাওয়ায় হয়তো শক্তি সংরক্ষণ করেই বাকি সময় পার করে ইংল্যান্ড। 

২০১৮ রাশিয়া বিশ্বকাপে চতুর্থ এবং ২০২০ এর ইউরোর রানার্স-আপ ইংল্যান্ড গ্যারেথ সাউথগেটের অধীনে আবারও বড় টুর্নামেন্টের শেষ আটে উঠল। সেমি-ফাইনালে উঠার পথে তাদের কাঁটা এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

কিলিয়ান এমবাপ্পে-জিরুদের সামলে বিশ্বকাপ জয়ের পথে আরেক ধাপ এগোতে পারবে কিনা ইংল্যান্ড, নাকি শেষ আট থেকেই ধরতে হবে বাড়ি ফেরার পথ, সেটি জানা যাবে ১০ ডিসেম্বর।   

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ইংল্যান্ড ফুটবল দল / নক-আউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
  • রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন
  • ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • যেভাবে পানির বোতল কাজে লাগিয়ে ইংল্যান্ডকে সেমিতে তুললেন পিকফোর্ড

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net