Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আফ্রিকার কোনো দেশই কখনো বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারেনি কেন?

টিবিএস ডেস্ক
01 December, 2022, 11:30 pm
Last modified: 01 December, 2022, 11:40 pm

Related News

  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না

আফ্রিকার কোনো দেশই কখনো বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারেনি কেন?

একটি দলকে গড়ে তুলতে সময়ের পাশাপাশি অর্থেরও দরকার। এক্ষেত্রেও ইউরোপ বা আমেরিকার দলগুলোর তুলনায় যোজন যোজন পিছিয়ে আফ্রিকার দলগুলো। ২০২১ সালে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের মোট বাজেট ছিল প্রায় ২৫০ মিলিয়ন ইউরো। সেদিক থেকে তুলনা করলে, ২০২০ সালে ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশনের বাজেট ছিল কেবল ১২.৭ মিলিয়ন ইউরো।
টিবিএস ডেস্ক
01 December, 2022, 11:30 pm
Last modified: 01 December, 2022, 11:40 pm
ছবি: ডিডব্লিউ

১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩টি আফ্রিকান দেশ এতে অংশগ্রহণ করেছে। এগুলোর মধ্যে কেবল তিনটি দেশ সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছে: ক্যামেরুন ১৯৯০ সালে, সেনেগাল ২০০২ সালে, ও ঘানা ২০১০ সালে।

ইউরোপের ঘরোয়া ফুটবলে এখন অনেক আফ্রিকান খেলোয়াড় দাপিয়ে বেড়াচ্ছেন। তাও কেন তাদের জাতীয় দলগুলো এখনো পেছনে পড়ে আছে?

'সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকান খেলোয়াড়েরা অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠছেন। তারা খেলছেন বিশ্বের সেরা কিছু ফুটবল ক্লাবের হয়ে। এদের অনেকে ব্যালন ডি'অরের দৌড়েও নেমেছেন। এগুলো আফ্রিকার ফুটবলকে সমৃদ্ধ করেছে,' বলেন মরক্কোর সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় ইয়াসিন আবদেসাদকি।

তবে তিনি মনে করেন, এখনো অনেক প্রভাবক রয়েছে যেগুলো আফ্রিকার দলগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে এগোতে দিচ্ছে না।

মানসিকতা

ইয়াসিন আবদেসাদকি মনে করেন, আফ্রিকার দলগুলো নিজেদের তারকা খেলোয়াড়দের দক্ষতার ওপর অতিমাত্রায় নির্ভর করে। ফলে খেলার অন্য দিকগুলো আড়ালে পড়ে যায়।

'সাংস্কৃতিক দিক থেকে দেখলে, ইউরোপ ও আমেরিকায় যেসব ব্যাপারকে আদর্শ হিসেবে দেখা হয়, আফ্রিকায় সেগুলো নিয়ে কাজ করা হয় না। বিশেষত, মানসিক দিকগুলো,' বলেন তিনি।

আবদেসাদকি মনে করেন, চাপের মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়টিও জানেন না বল নিয়ে তিনি কী করবেন। এটা মানসকি প্রস্তুতির একটি গুণ, যা মাঠের নৈপুণ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

'স্পেন, ফ্রান্স, বেলজিয়াম বা ব্রাজিলের মতো দলের খেলোয়াড়েরা চাপের মুহূর্তেও বলের ওপর গায়ের জোরে খেলেন না, বরং তাদের নির্দিষ্ট পরিকল্পনায় অটুট থাকেন। অন্যদিকে কম প্রস্তুত দলগুলোর খেলোয়াড়েরা চরম মুহূর্তে বলকে লাথি মেরে দূরে পাঠিয়ে দেন,' বলেন তিনি।

ভিশন গড়ে তোলা

আফ্রিকার জাতীয় দলগুলো যে আরেকটি সমস্যায় ভোগে তা হচ্ছে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব।

সাবেক তিউনিসিয়ান ডিফেন্ডার করিম হাগুই বলেন, 'আপনি ইচ্ছে করলেই হুট করে একদিন কোনো টুর্নামেন্টে যোগ দিয়ে তারপর কোয়ার্টার ফাইনালে যাওয়ার মতো বিরাট কোনো লক্ষমাত্রা ঠিক করে ফেলতে পারেন না।'

করিমের মতে, আফ্রিকার দলগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নেই।

'প্রশিক্ষণ কৌশল থাকতে হবে। আফ্রিকায় ফুটবলের লেভেল বাড়াতে কাজ করতে হবে, কোচদের প্রশিক্ষণ দিতে হবে,' তিনি বলেন।

সাবেক উলফসবার্গ ডিফেন্ডার হানস সার্পেইও একই মত পোষণ করেন। তিনি মনে করেন, আফ্রিকান ফেডারেশনকে আরও বেশি মনোনিবেশ করতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর মতো লক্ষ্য ১০-১২ বছর আগে থেকেই পরিকল্পনা করে ঠিক করতে হবে।

সার্পেই বলেন, 'একেবারে শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এ পদ্ধতি কাজ করবে। কিন্তু আপনি যদি জার্মানি বা ফ্রান্সকে দেখেন, তারা এ পদ্ধতি অবলম্বন করেই কাজ করেছে।'

কম সম্পদ, কম সুযোগ

একটি দলকে গড়ে তুলতে সময়ের পাশাপাশি অর্থেরও দরকার। এক্ষেত্রেও ইউরোপ বা আমেরিকার দলগুলোর তুলনায় যোজন যোজন পিছিয়ে আফ্রিকার দলগুলো।

২০২১ সালে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের মোট বাজেট ছিল প্রায় ২৫০ মিলিয়ন ইউরো। সেদিক থেকে তুলনা করলে, ২০২০ সালে ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশনের বাজেট ছিল কেবল ১২.৭ মিলিয়ন ইউরো।

তবে অর্থের পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণ করা দলের সংখ্যাও একটি বাধা। আবেসাদকি বলেন, 'এটা সম্ভাবনার প্রশ্ন। ইউরোপ বা আমেরিকার তুলনায় বিশ্বকাপে আফ্রিকার কম দল খেলে। তাই পরিসংখ্যানগত বিবেচনায় আফ্রিকার দলগুলোর সেরা চারে ওঠার সম্ভাবনা কম।'

অভিজ্ঞতায়ও পিছিয়ে

১৯৯৮ সালে প্রথমবারের মতো আফ্রিকান ফেডারেশনের জন্য পাঁচটি স্লট রাখা হয় বিশ্বকাপে। তার আগ পর্যন্ত কেবল তিনটি আফ্রিকান দল বিশ্বকাপে খেলতে পারত।

অর্থাৎ আফ্রিকার সবচেয়ে সেরা দলটিরও বিশ্বকাপের মঞ্চে বিশেষ অভিজ্ঞতা নেই। আফ্রিকার দেশ হিসেবে সবচেয়ে বেশি আটবার বিশ্বকাপে অংশ নিয়েছে ক্যামেরুন। তা সত্ত্বেও ইউরোপ বা আমেরিকার সেরা দলগুলোর অর্ধেক অভিজ্ঞতাও নেই ক্যামেরুনের।

একটু ভিন্ন চাপ

আফ্রিকান দেশগুলোর ওপর প্রত্যাশা একটু বেশি বলেই মনে করেন হ্যান্স সার্পেই।

'জার্মানির ক্ষেত্রে সবাই আশা করে তারা বিশ্বকাপ জিতবে। কিন্তু আফ্রিকার ক্ষেত্রে সবাই চায় দেশগুলো যেন অবশ্যই বিশ্বকাপ জেতে। ইউরোপে খেলা আফ্রিকান খেলোয়াড়েরা চাপ সামলাতে পারেন, কিন্তু যখন পুরো দেশ চায় দল জিতুক, তখন ব্যাপারটি একদম ভিন্নরূপ নেয়,' সার্পেই বলেন।

খেলোয়াড়েরা মনে করেন এ চাপ শুধু তাদের নয়, তাদের পরিবারের ওপরেও পড়ে। এসব খেলোয়াড়েরা জানেন দল বাদ পড়ে গেলে তারা প্রথমবার 'সরাসরি দেশে যেতে পারবেন না, বরং ইউরোপে নিজেদের ক্লাবে ফিরে যেতে হবে,' বলেন সার্পেই।

এ বছর কাতার বিশ্বকাপে খেলছে আফ্রিকার দেশ সেনেগাল, ক্যামেরুন, ঘানা, তিউনিসিয়া, ও মরক্কে।


সূত্র: ডয়েচে ভেলে

Related Topics

খেলা / টপ নিউজ

আফ্রিকান ফুটবল / বিশ্বকাপ ফুটবল / ফুটবল / সেনেগাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net