Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
নারায়ণগঞ্জে ৩০০ শয্যার হাসপাতালকে করোনা ইউনিট ঘোষণা

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
10 April, 2020, 04:20 pm
Last modified: 10 April, 2020, 04:26 pm

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

নারায়ণগঞ্জে ৩০০ শয্যার হাসপাতালকে করোনা ইউনিট ঘোষণা

চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিবের নির্দেশ। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল পারসনের তীব্র সংকট। ল্যাব স্থাপন ও কিট প্রদানের দাবি জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
10 April, 2020, 04:20 pm
Last modified: 10 April, 2020, 04:26 pm

৮ মার্চ থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭৭ জন। এদের মধ্যে মারা গেছেন ১০ জন। এরইমধ্যে জেলায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নগরীর খানপুর ৩০০ শয্যার হাসপাতালকে করোনা ইউনিট হিসেবে ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।

তিনি বলেন, আগামী দুই-তিনদিনের মধ্যেই খানপুর ৩০০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হবে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে রাজধানীর আইইডিসিআরে পাঠানো হবে।

খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে করোনা ইউনিট ঘোষণা করার কারণে এখন থেকে সাধারণ রোগীরা নগরীর নিতাইগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়ায়) চিকিৎসা নিতে পারবেন।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব-এর সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা মুখ্যসচিবকে জেলার ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করেন। এছাড়া নারায়ণগঞ্জে দ্রুত করোনা ইউনিট স্থাপনসহ প্রশিক্ষিত ডাক্তার, নার্স ও ওয়ার্ডবয় পাঠানোর দাবি তোলেন।

জবাবে মুখ্য সচিব তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নারায়ণগঞ্জে করোনা ইউনিট স্থাপনের নির্দেশ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানোর কথা বলেন। মুখ্য সচিব বলেন, করোনা ইউনিট স্থাপনের সরঞ্জামাদি পৌঁছাতে কয়েকদিন সময় লাগতে পারে। কিন্তু যত দ্রুত সম্ভব করোনার চিকিৎসা সেবা শুরু করতে হবে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নারায়ণগঞ্জে করোনা ইউনিট স্থাপন, চিকিৎসা প্রদান ও সরঞ্জামাদি পাঠানোর নির্দেশ দিয়েছেন। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা শুরু হবে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক গৌতম সাহা জানান, খানপুর হাসপাতালে ভেন্টিলেটর ও আইসিইউর কোনো ব্যবস্থা নেই। এসব সরঞ্জামাদি দ্রুত পাঠানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই এসব পেয়ে যাব। 

তিনি আরও বলেন, আগামী দুয়েকদিনের মধ্যেই আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা খানপুর হাসপাতালে শুরু হবে।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের সরকারিভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল পারসনের সংকট রয়েছে। এসব সংকট মেটানোর জন্য স্থানীয়ভাবে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। 

বেসরকারি ক্লিনিক মালিকদের সংগঠন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামীকাল থেকে ওই অ্যাসিস্ট্যান্টদের সিভিল সার্জন অফিসে পাঠানো হবে বলে তারা আশ্বস্ত করেছেন।

এদিকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের পরীক্ষার জন্য ল্যাব স্থাপন ও কিট প্রদানের  দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। নারায়ণগঞ্জে করোনা রোগীর পরীক্ষাগার স্থাপনের দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠিপাঠিয়েছেন সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। 

একই দাবি করে সম্প্রতি বিবৃতি দিয়েছেন ও প্রেস কনফারেন্স করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net