Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মধ্যপ্রাচ্য থেকে দেশে ইউরিয়া সারের আমদানি বেড়েছে ১৫%

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2022, 01:10 pm
Last modified: 27 November, 2022, 01:15 pm

Related News

  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • বোরো মৌসুম শেষে কাতার থেকে সার আমদানি নিয়ে আশাবাদী কৃষিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে সার আমদানিতে বিঘ্ন, বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ
  • সরকার বলছে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়: বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা
  • দীর্ঘ ছয় মাস পর চালু হয়ে ১২ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ চট্টগ্রামের সিইউএফএল

মধ্যপ্রাচ্য থেকে দেশে ইউরিয়া সারের আমদানি বেড়েছে ১৫%

স্থানীয় সরবরাহ সংকটের কারণে ইউরারিয়া সারের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে।
টিবিএস রিপোর্ট
27 November, 2022, 01:10 pm
Last modified: 27 November, 2022, 01:15 pm

চলমান গ্যাস সংকটের কারণে দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ইউরিয়া সারের চাহিদা মেটাতে তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভরতা বাড়ছে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে আরব দেশগুলো থেকে বাংলাদেশের ইউরিয়া সারের আমদানি ১৫ শতাংশ বেড়েছে বলে খবর আরব নিউজের।

প্রায় সাড়ে ১৬ কোটি জনসংখ্যার এই দেশে অর্থনীতিতে কৃষিখাতের অবদান ১১ শতাংশের বেশি। কৃষির এই অবদানের জন্য প্রতিবছর দেশে ২.৬ মিলিয়ন টন ইউরিয়া সারের প্রয়োজন হয়।

কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশের গ্যাস কারখানাগুলো উৎপাদন কমিয়ে ফেলতে বাধ্য হয়। ফলে কৃষিখাতে যে পরিমাণ ইউরিয়ার চাহিদা রয়েছে, তার বেশিরভাগই মেটানো সম্ভব হয়ে উঠছে না দেশে উৎপাদিত সার দিয়ে। আর এ কারণেই সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সারের আমদানি বাড়িয়েছে।

আরব নিউজকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালক কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, "দেশের বাজারে গ্যাস সরবরাহ সংকটের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমাদের সার আমদানি প্রায় ১৫ শতাংশ বেড়েছে।"

তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার- এই তিনটি দেশ থেকে ১.১ মিলিয়ন টনেরও বেশি ইউরিয়া আমদানি করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে এই পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

"বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায়, আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোকে অতিরিক্ত পরিমাণ সার কেনার বিষয়ে জানিয়েছি," যোগ করেন সাইফুল।

তিনি আরও জানান, দেশের মোট চাহিদার এক-চতুর্থাংশ ইউরিয়া সার বিদেশ থেকে আমদানি করে সরকার। তবে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে টনপ্রতি সারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

চলমান ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বের কারণে, বিশ্বব্যাপী সারের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে বলে মন্তব্য করেন কৃষি অর্থনীতিবিদ ও গবেষক ড. জাহাঙ্গীর আলম।

আরব নিউজকে তিনি বলেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে বাংলাদেশের উচিত সস্তায় সার কিনতে ইউরিয়া সরবরাহকারী দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা। সেইসঙ্গে তিনি ক্রেডিট ভিত্তিতে ইউরিয়া সার কেনার ওপর জোর দেন।

ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের সাবেক এই উপাচার্য স্থানীয় পর্যায়ে সারের উৎপাদন বাড়ানোর দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন সরকারকে।

তিনি বলেন, "সস্তায় স্থানীয়ভাবেই ইউরিয়া সারের উৎপাদন সম্ভব। তাই কর্তৃপক্ষের উচিত হবে, দেশেই উৎপাদন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা।"

Related Topics

টপ নিউজ

ইউরিয়া সার / সার আমদানি / বাংলাদেশ-মধ্যপ্রাচ্য / ইউরিয়া / ইউরিয়া উৎপাদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • বোরো মৌসুম শেষে কাতার থেকে সার আমদানি নিয়ে আশাবাদী কৃষিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে সার আমদানিতে বিঘ্ন, বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ
  • সরকার বলছে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়: বোরো মৌসুমে সার সংকটের আশঙ্কা
  • দীর্ঘ ছয় মাস পর চালু হয়ে ১২ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ চট্টগ্রামের সিইউএফএল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net