Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ব্রাজিলের ‘বিস্ময়’ গোলদাতা রিচার্লিসনের মাথায় বন্দুক ঠেকিয়েছিল মাদক ব্যবসায়ী

টিবিএস ডেস্ক
26 November, 2022, 11:20 am
Last modified: 26 November, 2022, 11:33 am

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

ব্রাজিলের ‘বিস্ময়’ গোলদাতা রিচার্লিসনের মাথায় বন্দুক ঠেকিয়েছিল মাদক ব্যবসায়ী

সংসার চালাতে মায়ের সঙ্গে চকলেট, আইসক্রিম বিক্রি করতেন রিচালির্সন। বাড়তি কিছু উপার্জনের জন্য গাড়ি ধোয়ার কাজও করেছেন তিনি।
টিবিএস ডেস্ক
26 November, 2022, 11:20 am
Last modified: 26 November, 2022, 11:33 am

কাতার বিশ্বকাপে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্রাজিলের ২০২২ আসরের বিশ্বকাপ যাত্রা। হলুদ-সবুজ ব্রিগেডের হয়ে দুটি গোলই করেছেন এই বিশ্বকাপে অভিষেক হওয়া ফুটবলার রিচার্লিসন। দ্বিতীয় গোলটির অনবদ্য শৈলীর জেরে ইতোমধ্যেই তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর এই বিস্ময় গোলদাতাকেই একবার প্রাণে মারতে চেয়েছিলেন তার দেশেরই এক মাদক ব্যবসায়ী। হিন্দুস্তান টাইমস অবলম্বনে। 

মাত্র ১৪ বছর বয়সে একবার মাদক ব্যবসায়ীদের চক্করে প্রাণ সংশয়ে পড়েছিল রিচার্লিসনের। এক মাদক ব্যবসায়ী নিজের দলের এক ছেলের সঙ্গে রিচার্লিসনকে গুলিয়ে ফেলেছিলেন। তিনি মনে করেছিলেন, রিচার্লিসন হয়তো তার দল ছেড়ে পালিয়েছেন। 

পুরনো এক সাক্ষাৎকারে ব্রাজিলের এই তারকা জানান, "একদিন রাস্তায় খেলছিলাম। হঠাৎ এক মাদক ব্যবসায়ী খেলা থামিয়ে আমার মাথায় বন্দুক ধরে। তিনি ভেবেছিলেন, আমি হয়তো তার দলেরই ছেলে। আমি তখন পালাই। যদিও আমায় তিনি হুমকি দিয়েছিলেন, আবার যদি তার মুখোমুখি হই, তাহলে বন্দুকের ট্রিগার চাপতে তার সময় লাগবে না।" 

"কি জানি কী মনে করে সেদিন তিনি আমাকে ছেড়ে দিয়েছিলেন," বলেন রিচার্লিসন।

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গোলদাতা রিচার্লিসনের বাবা ছিলেন রাজমিস্ত্রি। তিনি দৈনিক মজুরির বিনিময়ে কাজ করতেন। মা ছিলেন ফেরিওয়ালা। রাস্তায় রাস্তায় ঘুরে আইসক্রিম বিক্রি করতেন ব্রাজিলের এসপিরিটো সান্তো প্রদেশের নোভা ভেনিশিয়া শহরে। নোভা ভেনিশিয়া ব্রাজিলের অন্যতম বিপদজনক শহরগুলোর মধ্যে একটি। এই শহর মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হিসেবেই পরিচিত। শহরে চলে কালো টাকার লেনদেন। এই শহরের শিশু থেকে কিশোর সকলেই বিষয়গুলোর সঙ্গে কম বেশি পরিচিত। 

রিচার্লিসন তার বাবা-মায়ের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট। ছোটবেলায় সন্তানদের মুখে তিনবেলা খাবার তুলে দেওয়াও ছিল তার পরিবারের জন্য কষ্টকর। রিচার্লিসন নিজেই একবার জানিয়েছিলেন, তার অনেক বন্ধু ব্রাজিলের রাস্তায় মাদক বিক্রি করত। তবে রিচার্লির মা–বাবা তাকে শিখিয়েছিলেন, এভাবে অর্থ উপার্জন করা ঠিক নয়। তাই সংসার চালাতে রিচালির্সন তার মায়ের সঙ্গে চকলেট, আইসক্রিম বিক্রি করতেন। বাড়তি কিছু উপার্জনের জন্য গাড়ি ধোয়ার কাজও করেছেন তিনি। তবে, সেই কষ্টের দিন অবশ্য শেষ রিচার্লিসনের। আজকের পর অর্থ-সম্পদের কোনো অভাব থাকবে না এই তারকা ফুটবলারের।
 
Related Topics

টপ নিউজ

রিচার্লিসন / ব্রাজিল / বিশ্বকাপ ফুটবল ২০২২ / কাতার বিশ্বকাপ ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net