Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ক্যামেরুনিয়ানের গোলে ক্যামেরুনকেই হারালো সুইজারল্যান্ড

টিবিএস রিপোর্ট
24 November, 2022, 05:55 pm
Last modified: 24 November, 2022, 06:14 pm

Related News

  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • ডব্লিউটিও’র মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
  • নিরাপত্তার জন্য গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
  • বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে অষ্টম মেয়াদে শপথ নিলেন ক্যামেরুনের পল বিয়া

ক্যামেরুনিয়ানের গোলে ক্যামেরুনকেই হারালো সুইজারল্যান্ড

ক্যামেরুনের বিপক্ষে গোল করলেন ক্যামেরুনেই জন্ম নেওয়া ব্রিল এমবোলো। সুইজারল্যান্ডের হয়ে ক্যামেরুনের বিপক্ষে গোল করার পর উদযাপনও করেননি তিনি।
টিবিএস রিপোর্ট
24 November, 2022, 05:55 pm
Last modified: 24 November, 2022, 06:14 pm
ছবিঃ এএফপি

আফ্রিকান সিংহ খ্যাত ক্যামেরুনকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে সুইজারল্যান্ড। কাতারের আল জানইউব স্টেডিয়ামে ব্রিল এমবোলোর একমাত্র গোলে এই জয় পায় সুইসরা। 

ক্যামেরুনের বিপক্ষে গোল করলেন ক্যামেরুনেই জন্ম নেওয়া ব্রিল এমবোলো। সুইজারল্যান্ডের হয়ে ক্যামেরুনের বিপক্ষে গোল করার পর উদযাপনও করেননি তিনি। গ্রুপ 'জি'র প্রথম ম্যাচ ছিল এটি। 

এই জয়ের ফলে নিজেদের শেষ ৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপরাজিত থাকল সুইজারল্যান্ড, অপরদিকে ক্যামেরুনের অর্জন হয়েছে এক অনাকাঙ্খিত রেকর্ড, বিশ্বকাপে টানা ৮ ম্যাচ হেরেছে তারা। শুধুমাত্র মেক্সিকোই এই রেকর্ডে ক্যামেরুনের সঙ্গী।

আল জানইউব স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে, যদিও সেগুলোর কোনোটিই পরিস্কার সুযোগ ছিল না। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে সুইজারল্যান্ড। ৫২ মিনিটে ১৩ টি পাস খেলার পর ব্রিল এমবোলোর ফিনিশ ১-০ গোলের লিড এনে দেয় সুইসদের। এরপর ক্যামেরুন গোল শোধ করার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। সুইজারল্যান্ড বেশ দক্ষতার সঙ্গেই তাদের ১-০ গোলের লিড ধরে রাখে। 

ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল সমানে সমান। সুইসদের দখলে ছিল ৫১% সময়, গোলমুখী প্রচেষ্টায় আবার এগিয়ে ছিল আফ্রিকান সিংহরা। তাদের ৮ শটের বিপরীতে সুইসদের শট ছিল ৭ টি। 

এই জয়ের ফলে গ্রুপ 'জি'র শীর্ষে উঠে গেল সুইজারল্যান্ড। নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড, ক্যামেরুন খেলবে সার্বিয়ার সঙ্গে। 

Related Topics

কাতার বিশ্বকাপ ২০২২ / সুইজারল্যান্ড ফুটবল দল / ক্যামেরুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • ডব্লিউটিও’র মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
  • নিরাপত্তার জন্য গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
  • বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে অষ্টম মেয়াদে শপথ নিলেন ক্যামেরুনের পল বিয়া

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net