Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
'রোনালদোর সঙ্গে এখনই চুক্তি বাতিল করা উচিত ইউনাইটেডের'

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2022, 08:10 pm
Last modified: 17 November, 2022, 08:21 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • 'একঘেয়েমি হলো লেখার ওষুধ': রহস্যময়ী আগাথা ক্রিস্টির বিরল সাক্ষাৎকার

'রোনালদোর সঙ্গে এখনই চুক্তি বাতিল করা উচিত ইউনাইটেডের'

গ্যারি নেভিল নিজেও ইউনাইটেডের ইতিহাস সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। বরাবরই তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় সমালোচকদের একজন। রোনালদোও যে এজন্য নেভিলকে পছন্দ করেন না সেটি মরগানকে দেয়া সাক্ষাৎকারেও জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই এক ম্যাচের পূর্ব মূহুর্তে নেভিলকে দেখেও না দেখার ভান করে চলে যান রোনালদো। 
টিবিএস রিপোর্ট
17 November, 2022, 08:10 pm
Last modified: 17 November, 2022, 08:21 pm
ছবিঃ এএফপি

পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারের পর থেকে আলোচনা-সমালোচনা চলছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যেভাবে সমালোচনা করেছেন তাতে ইউনাইটেডে যে আর থাকতে চান না তিনি, সেটি বোঝা সারা সাবেক ইউনাটেড রাইট-ব্যাক এবং বর্তমানে টেলিভিশন পন্ডিত গ্যারি নেভিলের। 

গ্যারি নেভিল নিজেও ইউনাইটেডের ইতিহাস সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। বরাবরই তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় সমালোচকদের একজন। রোনালদোও যে এজন্য নেভিলকে পছন্দ করেন না সেটি মরগানকে দেয়া সাক্ষাৎকারেও জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই এক ম্যাচের পূর্ব মূহুর্তে নেভিলকে দেখেও না দেখার ভান করে চলে যান রোনালদো। 

সেই নেভিলই এবার রোনালদোর কথা শোনার পর বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উচিত এখনই তার সঙ্গে চুক্তি বাতিল করা। রোনালদোর নিজেরও আর ইউনাইটেডে থাকার ইচ্ছে নেই বলেই মনে করেন সাবেক এই ইংলিশ রাইট-ব্যাক, "রোনালদো ইউনাইটেড ছাড়তে চায় এটা তার কথা থেকেই স্পষ্ট। সে যদি ক্লাব না ছাড়তে চাইতো তাহলে এ ধরণের কথা মিডিয়াতে বলে বেড়াতো না। এইসব কথা পাবলিকলি বললে কী হতে পারে এটা তার ভালো করেই জানা ছিলো।" 

এত চাঁছাছোলা সমালোচনার পরেও ইউনাইটেডের প্রতিক্রিয়া আসতে দেরি হচ্ছে দেখে ক্ষুব্ধ নেভিল, "আমি বুঝতে পারছি না ইউনাইটেড কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন! তাদের অবশ্যই রোনালদোর সঙ্গে এখনই চুক্তি বাতিল করা উচিত। তারা যদি এটা না করে তাহলে তরুণ খেলোয়াড়রা মনে করবে ক্লাবের সমালোচনা করেও এখানে টিকে থাকা যায়।" 

গত মৌসুমের শুরুতে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরত আসার পর থেকেই তার সবচেয়ে বড় সমালোচকদের মধ্যে একজন ছিলেন গ্যারি নেভিল। সাম্প্রতিক সাক্ষাৎকারে রোনালদোর নেভিলকে দেয়া সোজাসাপ্টা জবাব কিংবা নেভিলকে দেখেও না দেখার ভান করাটা প্রমাণ করে, নেভিলের প্রতি রোনালদোর দৃষ্টিভঙ্গিও বন্ধুত্বপূর্ণ নয়।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / সাক্ষাৎকার / ম্যানচেস্টার ইউনাইটেড / পিয়ার্স মরগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যা বললেন
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • 'একঘেয়েমি হলো লেখার ওষুধ': রহস্যময়ী আগাথা ক্রিস্টির বিরল সাক্ষাৎকার

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net