Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
পশ্চিমারা বলতে চায় না, কিন্তু হিমার্স ধবংস করছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
13 November, 2022, 06:10 pm
Last modified: 13 November, 2022, 11:23 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

পশ্চিমারা বলতে চায় না, কিন্তু হিমার্স ধবংস করছে রাশিয়া

রুশ গণমাধ্যম ইজভেস্তিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, শনাক্ত হওয়ার পর হিমার্স লঞ্চার ধবংস করতে বাক এম৩ মিসাইল ব্যবহার করছে রাশিয়া। বাক এম-৩ একটি মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এটিকে ভূমিতে অবস্থিত টার্গেটে আঘাত হানতে ব্যবহার করা নিঃসন্দেহে অভিনব।
টিবিএস রিপোর্ট
13 November, 2022, 06:10 pm
Last modified: 13 November, 2022, 11:23 pm
ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের তৈরি একটি এম১৪২ হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। ছবি: ইউক্রেন প্রাভদা

ইউক্রেনীয় সাঁজোয়া যান ধবংসে কামানের বদলে দিন দিন বাড়ছে রাশিয়ার ড্রোন ও মিসাইল ব্যবহারের নির্ভরশীলতা। এগুলি রণাঙ্গনের সম্মুখভাগ জুড়ে ধবংস করছে ইউক্রেনীয় ট্যাংক বা গোলন্দাজ কামান। কৌশলের এই পরিবর্তনের মাধ্যমে ভালো ফলাফলই পাওয়া যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বেশকিছু ভিডিও চিত্রে এই সাফল্য স্পষ্টও হয়েছে। খবর ইউরেশিয়ান টাইমসের 

ইউক্রেনীয় বাহিনী রণাঙ্গনের সম্মুখভাগজুড়ে রুশ বাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাই-মোবিলিটি রকেট আর্টিলারি সিস্টেম (হিমার্স বা হাইমার্স) ও ড্রোন দিয়ে রুশ সেনাদের রসদ ও গোলাবারুদ সরবরাহকেও ব্যাহত করছে। এই হুমকি মোকাবিলায় আরও বেশি আত্মঘাতী ও নজরদারি ড্রোন ব্যবহার করছে রাশিয়া।

ড্রোনগুলি ইউক্রেনীয় বাহিনীর গুরুত্বপূর্ণ সমরাস্ত্র শনাক্ত করছে। রুশ গণমাধ্যম ইজভেস্তিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, শনাক্ত হওয়ার পর হিমার্স লঞ্চার ধবংস করতে বাক এম৩ মিসাইল ব্যবহার করছে রাশিয়া। বাক এম-৩ একটি মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এটিকে ভূমিতে অবস্থিত টার্গেটে আঘাত হানতে ব্যবহার করা নিঃসন্দেহে অভিনব।

তবে প্রয়োজন থেকেই এই কৌশল নিয়েছে রুশ বাহিনী। আসলে, হিমার্স দূর থেকে রকেট নিক্ষেপ করেই দ্রুত নিজের অবস্থান ত্যাগ করে। তখন এটিকে পুনরায় শনাক্ত করা হয়ে পড়ে কঠিন। বাক এম-৩ এর মতো আকাশে ব্যবহার্য অস্ত্র প্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেওয়ার সময় উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে। 

হিমার্স দিয়ে রাশিয়ার অনেক গোলাবারুদের ডিপো ইতঃপূর্বে ধবংস করেছে ইউক্রেন। তাই এগুলি সম্মুখভাগের আরও পেছনে সুরক্ষিত দূরত্বে সরিয়ে নিয়েছে রাশিয়া। সেখান থেকে সম্মুখভাগে গোলাবারুদ বহনেও সময় লাগে। এজন্য ড্রোন দিয়ে শনাক্ত করে বাক এম-৩ মিসাইল দিয়ে আঘাত হানা হয়ে উঠেছে কার্যকর এক সমাধান। 

এসব ব্যাখ্যা দিয়ে সামরিক বিশেষজ্ঞ ভ্লাদিস্লাভ শুরিগিন ইজভেতসিয়াকে জানান, 'আমরা একটি রিকনসেন্স ট্রাইক সার্কিট তৈরির কাজ করছি– এর আওতায় ড্রোনের মাধ্যমে টার্গেটের তথ্য খুঁজছি। আর সেটি শনাক্ত হওয়া মাত্রই তার উপর লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে– এমন মিউনিশনের মাধ্যমে হামলা করা হচ্ছে'। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অনেকগুলি ভিডিও প্রকাশ করেছে– যেখানে ইউক্রেনের ট্যাংক, এম৭৭৭ হাউইটজার কামান এবং বাক-এম১ লঞ্চার আত্মঘাতী রুশ ড্রোন ধবংস করছে এমন দৃশ্য রয়েছে। সচল লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা-ও বেড়েছে রুশদের। 

রাশিয়ার একটি বাক মিসাইল সিস্টেম। ছবি: ইউরেশিয়ান টাইমস

রাশিয়ার কামিকাজি ড্রোনগুলিকে টার্গেটের তথ্যউপাত্ত সরবরাহ করে অনেক উঁচুতে উড্ডয়নকারী নজরদারি ড্রোন। যাতে থাকে মানসম্মত অপটিক্যাল সরঞ্জাম, ক্যামেরা, রেডার ইত্যাদি। নজরদারি ড্রোনের অপারেটর লক্ষ্যবস্তু শনাক্তের পর, সেটির অবস্থানের তথ্য কামিকাজে ড্রোনের অপারেটরকে পাঠায়। ওই দিকনির্দেশনা ডিজিটাল পদ্ধতিতে কামিকাজে ড্রোনে আপলোডের পর– সেটিকে নিরাপদ দূরত্ব থেকে হামলার উদ্দেশ্যে উৎক্ষেপণ করে কামিকাজে ড্রোনের অপারেটর। 

লক্ষ্যবস্তুর কাছাকাছি এলাকায় আসার পর অপারেটরদের এই চেইনের মাধ্যমে আবারও পেয়ে যায় কামিকাজে ড্রোন। 

রাশিয়ার ড্রোন ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা হলেও– সে তুলনায় উপেক্ষিত হয়েছে সোভিয়েত আমলের প্ল্যাটফর্ম বাক-এম৩ এর সাফল্য। 

রকেট নিক্ষেপ করে দ্রুতই বনে লুকিয়ে পড়ে ইউক্রেনের হিমার্স। ছবি: ইউরেশিয়ান টাইমস

বাক এম৩ বনাম হিমার্স 

বাক এম-২ ও এম-৩ মিসাইল ডিফেন্স দিয়ে হিমার্স থেকে নিক্ষেপ করা অনেক রকেট আঘাত হানার পূর্বেই ধবংস করা হয়েছে। এবার বাক এম-৩ মিসাইলকে হিমার্স লঞ্চারগুলি ধবংসে নিয়োজিত করা হয়েছে।  

ইজভেতসিয়া একজন বাক-এম৩ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেটরের সাক্ষাৎকারও নেয়। তিনি জানান, বাক এম-৩ তুলনামূলক আধুনিকায়িত সংস্করণ হওয়ায় আমরা কোন উৎস থেকে হিমার্স রকেট নিক্ষেপ করছে– সেটি শনাক্ত করতে পারি। এরপর শত্রুর রকেট ধবংস করার বদলে লঞ্চারটিকে ধবংস করতে আমরা পাল্টা মিসাইল নিক্ষেপ করি।

উল্লেখ্য, মাত্র ৫ মিটার উঁচু দিয়ে উড়ে আসা বস্তুকেও শনাক্ত করতে পারে বাক এম-৩ এয়ার ডিফেন্স। কোথাও থেকে নিয়মিত বিরতিতে একের পর এক রকেট নিক্ষেপ করা হলে– ওই স্থানটি সুনির্দিষ্টভাবেও শনাক্ত করতে পারে এর রেডার।

বাক এম-৩ মিসাইল নিজস্ব কমান্ড গাইডেন্স ও অ্যাকটিভ হোমিং– দুইভাবেই লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে পারে। মিসাইলে রয়েছে ডাইরেকশনাল ওয়ারহেড।  

Related Topics

টপ নিউজ

হিমার্স / ইউক্রেন যুদ্ধ / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net