Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ভক্তদের মেলায় পাকিস্তান-ইংল্যান্ডের ক্রিকেটারদের ১০ মিনিট

খেলা

শান্ত মাহমুদ, মেলবোর্ন থেকে
12 November, 2022, 11:45 am
Last modified: 12 November, 2022, 11:57 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ভক্তদের মেলায় পাকিস্তান-ইংল্যান্ডের ক্রিকেটারদের ১০ মিনিট

৯০ হাজার দর্শক ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে সবুজের সমুদ্র। চোখ মেললেই দেখা মেলে বিস্তীর্ণ এলাকাজুড়ে মখমল সদৃশ সবুজ ঘাসের, যেখানে সারি সারিতে ঠায় দাঁড়িয়ে বিশাল আকৃতির নানা জাতের গাছ। এর মাঝে পার্ক, এখানকার একটা অংশে ‘ফ্যান জোন, নামে জায়গা রেখেছে আইসিসি।
শান্ত মাহমুদ, মেলবোর্ন থেকে
12 November, 2022, 11:45 am
Last modified: 12 November, 2022, 11:57 am

প্রস্তুত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক এই ভেন্যুতে ১৩ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এর আগের দিন মাঠের চারপাশে উৎসবমুখর পরিবেশ, সবখানে সাজ সাজ রব। বিশাল আয়তনের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে এদিন ভক্তদের মেলা বসেছিল। আয়োজনটা ছিল আইসিসির, যেখানে হাজির হয়ে পাকিস্তান ও ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে কয়েক মুহূর্ত কাটানোর সুযোগ পেয়েছিল দুই দলের সমর্থকরা। 

৯০ হাজার দর্শক ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে সবুজের সমুদ্র। চোখ মেললেই দেখা মেলে বিস্তীর্ণ এলাকাজুড়ে মখমল সদৃশ সবুজ ঘাসের, যেখানে সারি সারিতে ঠায় দাঁড়িয়ে বিশাল আকৃতির নানা জাতের গাছ। এর মাঝেই পার্ক, যা জনসাধারণের জন্য উন্মুক্ত। এখানকার একটা অংশে 'ফ্যান জোন, নামে জায়গা রেখেছে আইসিসি। ফাইনালের আগের দিন এখানে মঞ্চ তৈরি করে হাজির করা হয় দুই দলের কয়েকজন ক্রিকেটারকে, মঞ্চে রাখা হয় ট্রফিও। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে পাকিস্তান। ওই ম্যাচে মাঠ কিংবা মাঠের বাইরে; পুরোটা দখলে ছিল পাকিস্তানী সমর্থকদের। সবুজে ছেযে যায় সিডনির সব গ্যালারি। কিউই সমর্থকদের রীতিমতো খুঁজে বের করতে হয়। ফাইনালের আগে মেলবোর্নেও একই চিত্র। আইসিসির ফ্যানজোনের অনুষ্ঠানে পাকিস্তানের সমর্থকদেরই বেশি দেখা গেছে।

সিডনির মতো এখানেও ইংলিশ সমর্থকদের খুঁজে বের করতে হয়েছে। ফ্যান জোনের আয়োজনে গান বাজছিল, উপস্থাপক জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন দুই দলের ক্রিকেটাররা। এ সময়ে পাকিস্তানী সমর্থকদের গগন বিদারী চিৎকারে ফেটে পড়ছিল পুরো এলাকা। ইংরেজি ও পাকিস্তানী গানে নেচে গেয়ে বিশেষ ক্ষণের অপেক্ষা করতে থাকেন তারা।

এর মাঝে দেখা মিললো এক ইংলিশ সমর্থকের। কাছে গিয়ে দৃষ্টি আকর্ষণ করতেই দুই হাত তুলে তিনি যেন বোঝাতে চাইলেন, 'দেখেছো অবস্থা, সবখানে কেবল পাকিস্তানের সমর্থক।' কিছুটা অসহায়ত্বই প্রকাশ করতে চাইলেন মাইল ফিল্টটন নামের এই ইংলিশ ভক্ত। সব তো পাকিস্তানী ভক্তদের দখলে বলতেই তিনি বলে উঠলেন, 'হ্যাঁ, সেটাই বলছিলাম। আমার সাথে কেউ নেই। এমন কি আমাদের সমর্থক নেই বললেই চলে। সব তো ওরাই।'

এই ক্ষণিকের অসহায়ত্ব অবশ্য ফিল্টটনের কাছে কিছুই নয়। মাঠের লড়াইয়ে নিজের দলকে অনেক এগিয়ে রাখছেন তিনি। মধ্য বয়সী ইংলিশ এই সমর্থক বললেন, 'এখানে রাজত্ব করুক তারা, আমরা মাঠে দাপট দেখাবো। সেমি-ফাইনালে উঠতে কষ্ট হলেও সেখানে কিন্তু আমাদের দল দুর্বার ছিল। ভারতের মতো দলকে ওভাবে স্রেফ উড়িয়ে দেওয়া ছোট ব্যাপার নয়। ফাইনালে অবশ্য চাপ বেশি, তবে আমরা দলের ওপর আস্থা রাখছি। শিরোপা আমাদের হাতেই উঠবে।'

দুই দলের কয়েকজন ক্রিকেটার মঞ্চে ওঠেন, থাকেন মিনিট দশেকের মতো। এ সময় দর্শকদের ভালোবাসার সাড়ায় দেওয়াসহ উপস্থাপকের সঙ্গে কথা বলেন দুই দলের সহ-অধিনয়ক শাদাব খান ও মঈন আলী। এরআগে দুই দলের অধিনায়ক বাবর আজম ও জস বাটলার সংবাদ সম্মেলনে কথা বলেন। আইসিসির আনুষ্ঠানিক ফটো সেশনের বাধ্যবাধকতা থাকায় দুই অধিনায়ককে ফ্যান জোনে নেওয়া হয়নি। 

দেশ থেকে অনেক দূরে আছেন, কিন্তু অস্ট্রেলিয়ায় অনেক সমর্থক আপনাদের। তারা ক্রিকেট নিয়ে পাগলের মতো, কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিবেশেই ছিলেন শাদাব খানে। পাকিস্তানের এই অলরাউন্ডার বললেন, 'আমার তো মনে হচ্ছে আমি দেশেই আছি। আমরা যেখানে যেখানে গেছি, সেখানেই তারা আমাদের সমর্থন দিয়েছে। তাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা ভালো শুরু না করার পরও তারা আমাদের সমর্থন দিয়েছে, আস্থা রেখেছে।'

পাকিস্তান নতুন বলে খুবই ভালো। তাদের বিপক্ষে কীভাবে ইংল্যান্ড ম্যাচটা জিততে পারে, কী করতে হবে তাদের। উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে তাদের সহ-অধিনায়ক মঈন আলী বলেন, 'আমরা এর আগে ভালো করেছি। এবারও ভালো করবো বলে আশা করছি। আমাদের ভালো ব্যাটি লাইন আপ আছে। তবে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি, ফাইনালেও একই লক্ষ্য থাকবে আমাদের।' দর্শকদের পেছনে রেখে ক্রিকেটারদের তোলা সেলফিতে শেষ হয় এই আয়োজন।  

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / ফাইনাল / মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড / পাকিস্তান ক্রিকেট দল / ইংল্যান্ড ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net