Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
১৭ ফুটের ফুটবল বুট নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেষ্টায় কাতার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 November, 2022, 04:05 pm
Last modified: 10 November, 2022, 04:06 pm

Related News

  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮ 
  • কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু
  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 

১৭ ফুটের ফুটবল বুট নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেষ্টায় কাতার

ফিফা বিশ্বকাপ-২০২২ উপলক্ষ্যে আয়োজক দেশ কাতারকে বুটটি উপহার দিয়েছে ভারত।
টিবিএস ডেস্ক
10 November, 2022, 04:05 pm
Last modified: 10 November, 2022, 04:06 pm
ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ফুটবল বুট নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে চাইছে কাতার। আগামী ১৪ নভেম্বর দেশটির কাতারা নামের একটি সাংস্কৃতিক গ্রামে উন্মোচিত হবে বুটটি। খবর কাতারভিত্তিক গণমাধ্যম দ্য পেনিনসুলার।

কাতারা পাবলিক ডিপ্লোমেসির সহযোগিতায় আন্তর্জাতিক অলাভজনক যুব সংগঠন ফোকাস ইন্টারন্যাশনাল কাতারের বিভিন্ন স্থানে বুটটি প্রদর্শন করবে। ফিফা বিশ্বকাপ-২০২২ উপলক্ষ্যে আয়োজক দেশ কাতারকে বুটটি উপহার দিয়েছে ভারত। 

দ্য পেনিনসুলাকে ফোকাস ইন্টারন্যাশনাল-এর সিইও শামির ভ্যালিয়াভিটিল জানিয়েছে, ফুটবল বুটটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার লোকেরা বানিয়েছে।

"বুটটি ইতোমধ্যে জাহাজে করে দোহা বন্দরে এসে পৌঁছেছে এবং শীঘ্রই এটি কাতারায় নিয়ে যাওয়া হবে," বলেন তিনি। 

বুটটি কাতারে পাঠানোর আগে কেরালার কোজিকোড় সৈকতে প্রথম উন্মোচন করা হয়। সেখানে জুতাটি এক নজর দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ।

প্রায় ৫০০ কেজি ওজনের বুটটি দৈর্ঘ্যে ১৭ ফুট এবং উচ্চতায় ৭ ফুট। ফুটবল বুট তৈরির বিভিন্ন সাধারণ উপকরণ যেমন- ফাইবার, চামড়া, রেক্সিন, ফোম এবং এক্রাইলিক শিট ব্যবহার করা হয়েছে এটি তৈরিতে। চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৭ মাস লেগেছে জুতাটি বানাতে। 

আশা করা হচ্ছে, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বিশ্বের বৃহত্তম ফুটবল বুট হিসেবে শীঘ্রই এর স্বীকৃতি দেবে।

Related Topics

টপ নিউজ

ফিফা বিশ্বকাপ-২০২২ / কাতার বিশ্বকাপ ২০২২ / ফুটবল বুট / কাতার / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • কাতারের রাস লাফান গ্যাস টার্মিনালে বিস্ফোরণ; আহত ৫৪, নিখোঁজ ১৮ 
  • কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু
  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net