Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত বরুণ ধাওয়ান, সুস্থ থাকতে কমাবেন কাজের চাপ

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 November, 2022, 03:00 pm
Last modified: 05 November, 2022, 03:24 pm

Related News

  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • ডাক্তার কতদিন নিধিরাম সর্দার থাকবে?
  • একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ আর নেই
  • গুলেন-বারি সিনড্রোম: ক্রিপিং প্যারালাইসিসের প্রাদুর্ভাবের মুখে ভারত

ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত বরুণ ধাওয়ান, সুস্থ থাকতে কমাবেন কাজের চাপ

বরুণ বলেন, ‘আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে আপনার শরীরের ব্যালেন্স বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি।"
হিন্দুস্তান টাইমস
05 November, 2022, 03:00 pm
Last modified: 05 November, 2022, 03:24 pm
বরুণ ধাওয়ান। ছবি: সংগৃহীত

দক্ষিণী অভিনেত্রী সামান্থার অসুস্থতার খবরে কপালে চিন্তার ভাঁজ তার ভক্তদের কপালে। এবার জানা গেল জটিল এক রোগে আক্রান্ত অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন 'ভেস্টিবুলার হাইপোফাংশন' রোগে আক্রান্ত তিনি। বরুণের ভাষ্যে, করোনা পরবর্তী সময়ে যখন সবাই আরও একবার নিজেকে প্রমাণ করবার ইঁদুর দৌড়ে শামিল হয়ে পড়ে, তখন তিনিও 'যুগ যুগ জিও'র প্রচারে নিজেকে এমনভাবে উজাড় করে দিয়েছিলেন যেন 'নির্বাচনী প্রচারণা চলছে'! আর তখনই অতিরিক্ত কাজের চাপে বিধ্বস্ত হয়ে পড়েন অভিনেতা। 

২০২২ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম হিট ছবি রাজ মেহরা পরিচালিত 'যুগ যুগ জিও'। বক্স অফিসে ১৩৫ কোটি রূপি ব্যবসা করেছে 'যুগ যুগ জিও'।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে করোনা পরবর্তী সময়ের প্রসঙ্গে বরুণ বলেন, "যে মুহূর্তেই আমরা দরজা খুললাম, আবার সেই ইঁদুর দৌড়ে ঝাঁপিয়ে পড়লাম। কতজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে তারা পালটেছে? আমি তো দেখছি লোকজন আরও বেশি পরিশ্রম করছে! সত্যি বলতে আমি নিজে যুগ যুগ জিও-র জন্য এতটাই পরিশ্রম করেছি যে আমার মনে হচ্ছিল কোনো নির্বাচনী প্রচারণা চালাচ্ছি আমি। সত্যি নিজের ওপর খুব চাপ দিয়ে ফেলেছিলাম।"  

তবে আপাতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বরুণ। কারণ হিসাবে অভিনেতা জানান তার শারীরিক অবস্থার কথা। বরুণ বলেন, 'আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে আপনার শরীরের ব্যালেন্স বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এইখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি। আশা করছি, মানুষ নিজেরটা খুঁজে নেবে'।

উল্লেখ্য, ভেস্টিবুলার সিস্টেমে গোলমাল হলেই ভার্টিগোর সমস্যা দেখা যায়। যেকোনো সময় শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। যেসব স্নায়ু দেহের ভারসাম্য রক্ষা করে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এই অংশ (ভেস্টিবুলার সিস্টেম)। বরুণের শরীরে এই সিস্টেমে গোলমাল দেখা দিয়েছে।

আগামিতে বরুণকে দেখা যাবে 'ভেড়িয়া' চলচ্চিত্রে। হরর কমেডি ঘরানার এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর কৌশিক। বরুণ ছাড়াও এই ছবিতে থাকছেন কৃতী শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে 'ভেড়িয়া'।

Related Topics

টপ নিউজ

বরুণ ধাওয়ান / রোগ / ভেস্টিবুলার হাইপোফাংশন / কাজের চাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা
  • ডাক্তার কতদিন নিধিরাম সর্দার থাকবে?
  • একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ আর নেই
  • গুলেন-বারি সিনড্রোম: ক্রিপিং প্যারালাইসিসের প্রাদুর্ভাবের মুখে ভারত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net