Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
পয়েন্ট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা, সাকিব বলছেন, ‘এটাই সুযোগ’

খেলা

টিবিএস রিপোর্ট
26 October, 2022, 04:25 pm
Last modified: 27 October, 2022, 01:56 am

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

পয়েন্ট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা, সাকিব বলছেন, ‘এটাই সুযোগ’

জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট হারিয়ে চাপেই আছে দক্ষিণ আফ্রিকা। কারণ ভারত, পাকিস্তানের গ্রুপে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে কেবল জয়েই দৃষ্টি ছিলো তাদের। সেটা না হওয়ায় হতাশ প্রোটিয়ারা, কাঁধে চাপের বোঝাও।
টিবিএস রিপোর্ট
26 October, 2022, 04:25 pm
Last modified: 27 October, 2022, 01:56 am

জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টি আইনের ব্যাপারটি মাথায় রেখে তেড়েফুঁড়েই শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমাকে অন্য পাশে রেখে তাণ্ডব চালান কুইন্টন ডি কক। কিন্তু তার ব্যাটিং ঝড় থামে বৃষ্টির দাপটে, দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৫ ওভার না হওয়ায় ম্যাচ যায় ভেস্তে। ৩ ওভারে ৫১ রান তুলেও পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় প্রোটিয়াদের। 

জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট হারিয়ে চাপেই আছে দক্ষিণ আফ্রিকা। কারণ ভারত, পাকিস্তানের গ্রুপে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে কেবল জয়েই দৃষ্টি ছিলো তাদের। সেটা না হওয়ায় হতাশ প্রোটিয়ারা, কাঁধে চাপের বোঝাও। এটাকে সুযোগ হিসেবে দেখছেন সাকিব আল হাসান। এই সুযোগ কাজে লাগিয়ে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

সাকিব মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জিততেই হবে ভেবে মানসিক চাপ আরও বাড়তে পারে দক্ষিণ আফ্রিকার। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ম্যাচের আগের দিন বললেন, 'এ কারণেই (পয়েন্ট হারানোয়) তারা  চাপে থাকবে। এটি আমাদের জন্যও গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই আমরা সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করব।'

টস প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'টস তো আমাদের হাতে নেই। ম্যাচটা যেহেতু জেতার জন্য খেলতে নামব, আগে ব্যাটিং কিংবা বোলিং যাই করি, ভালো করার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার জন্যও ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। প্রায় বাঁচা-মরার ম্যাচ। তাই ওরা একটু হলেও চাপে থাকবে। আর আমরা এমন একটা মাঠে এসেছি, যেখানে আমরা যেকোনো দলের সঙ্গে খেলতে পছন্দ করব। কারণ, অস্ট্রেলিয়ার যেকোনো উইকেটের চেয়ে এখানে (সিডনি) সাধারণত স্পিনারদের জন্য সুবিধাটা বেশি থাকে।'

সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বাংলাদেশ দল নিয়ে আলোচনা, সমালোচনা ছিল; ছিল শঙ্কাও। তবে সব উড়িয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ে শুরু করেছে তারা। জয়টি আত্মবিশ্বাস যুগিয়েছে জানিয়ে সাকিব বলেছেন, 'আমরা যতই ভালো বা খারাপ খেলি না কেন জয়টা গুরুত্বপূর্ণ ছিল। আমি জানি আমাদের অনেক ভুল ছিল, যেখানে ভালো করা উচিত।'

'আমরা উন্নতি করতে চাই এবং উন্নতির কোনো শেষ নেই। দলের প্রতিটি খেলোয়াড়ের ভূমিকা রয়েছে এবং নিজেদের ভূমিকা ভালোভাবে পালন করতে পারলে, পরিকল্পনা কাজে লাগাতে পারলে সেটিই যেকোনও প্রতিপক্ষের বিপক্ষে আমাদের জয়ের প্রধান সহায়ক হবে।' যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সুপার টুয়েলভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net