Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ভারত-পাকিস্তান ম্যাচের শেষ ওভারে যে ১১টি ঘটনা ঘটে  

খেলা

টিবিএস ডেস্ক
26 October, 2022, 12:15 pm
Last modified: 26 October, 2022, 02:45 pm

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত! 

ভারত-পাকিস্তান ম্যাচের শেষ ওভারে যে ১১টি ঘটনা ঘটে  

শ্বাসরুদ্ধকর একটি ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। আর রান তুলে ম্যাচ জেতার পথে ঘটলো ১১টি ঘটনা। মোহাম্মদ নওয়াজের সেই একটি ওভারে্র কথা হয়তো ক্রিকেটপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে!
টিবিএস ডেস্ক
26 October, 2022, 12:15 pm
Last modified: 26 October, 2022, 02:45 pm
ছবি: সংগৃহীত

শ্বাসরুদ্ধকর একটি ওভার। সেখানে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। আর রান তুলে ম্যাচ জেতার পথে ঘটলো ১১টি ঘটনা। মোহাম্মদ নওয়াজের সেই একটি ওভারে্র কথা হয়তো ক্রিকেটপ্রেমীদের মনে চিরস্মরণীয় একটি ঘটনা হয়ে থাকবে! আসলে কী কী ঘটেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববারের সেই হাই-ভোল্টেজ ম্যাচের শেষ ওভারে?

ক্যাচ আউট
নওয়াজের প্রথম বলেই আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া। তিনি বলটি লেগ সাইডে মারতে গিয়েছিলেন। কিন্তু ঠিক মতো ব্যাটে না লাগায় বল চলে যায় কভারের দিকে। সেখানে বাবর আজম ক্যাচ ধরেন, সাজঘরে ফিরে যান হার্দিক।

১ রান

নওয়াজের ওভারের দ্বিতীয় বলে একটি রান নিয়েছিলেন দীনেশ কার্তিক। তিনি ব্যাট করতে নেমে ওই ১ রান নিয়েই বিরাট কোহলিকে স্ট্রাইক দেন। ফুলটস বল লং অনে মেরে একটি রান নিয়েছিলেন কার্তিক।

২ রান

সেই ওভারের তৃতীয় বলে দু'টি রান নেন বিরাট। সেসময় ভারতের প্রয়োজন ছিল ১৫ রান। বিরাট ২ রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন। পরের ৪ বলে ভারতের প্রয়োজন ছিল ১৩ রান।

নো বল

চতুর্থ বলটি নো বল করেন নওয়াজ। বিরাটের কোমরের উপরে ফুলটস বল করেছিলেন পাক স্পিনার। আম্পায়ার নো বলের সিদ্ধান্ত দেন। পাকিস্তান দল যদিও সেই সিদ্ধান্তে খুশি হতে পারেনি।

৬ রান

নওয়াজের সেই নো বলটিতে ছক্কা হাঁকান বিরাট। ফুলটস বলটি ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ফ্রি হিট পায় ভারত।

ওয়াইড বল

বিরাটের ছক্কা মারার পর চাপে পড়ে যান নওয়াজ। পরের বলটি ওয়াইড করে বসেন তিনি। এক রান পায় ভারত। ফ্রি হিট পরের বলের জন্য থেকে যায়। শেষ বল করার সময়ও রবিচন্দ্রন অশ্বিনকে ওয়াইড বল করেন নওয়াজ।

বোল্ড আউট

ফ্রি হিটে বোল্ড হয়ে যান বিরাট। ভারতের প্রাক্তন অধিনায়ক আউট হলেও ফ্রি হিট থাকায় তিনি আউট হননি।

৩ রান

বিরাটের উইকেট ভেঙে সেই বল থার্ড ম্যানের দিকে চলে যায়। দৌড়ে তিন রান নেন বিরাট। তাতেও আপত্তি তোলেন পাকিস্তানের ক্রিকেটাররা। বাবর আজ়মরা মনে করেন স্টাম্প ভাঙার সঙ্গে সঙ্গেই বলটি ডেড হয়ে গিয়েছে। তাই রান নেওয়া যাবে না। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বিরাটদের রান নেওয়ায় কোনও নিয়ম ভাঙেনি।

বাই রান

বিরাটের দৌড়ে নেওয়া ওই তিন রান 'বাই' হিসাবে ঘোষণা করেন আম্পায়ার। বল বিরাটের ব্যাটে লাগেনি। উইকেট ভেঙে চলে গিয়েছিল। তাই দৌড়ে নেওয়া তিন রান বিরাটের খাতায় যায়নি। অতিরিক্ত রান হিসাবে যোগ হয়েছে ভারতের খাতায়।

স্টাম্প আউট

ওভারের পঞ্চম বলে স্টাম্প আউট হন কার্তিক। ভারতীয় উইকেটরক্ষকের পায়ে লেগে বলটি মোহাম্মদ রিজওয়ানের হাতে চলে যায়। সেই সময় ক্রিজের বাইরে ছিলেন কার্তিক। স্টাম্প করে দেন পাক উইকেটরক্ষক। অনেকের মতে এটি রান আউট। কারণ কার্তিক রান নেওয়ার জন্য এগিয়ে ছিলেন, কিন্তু ফিরতে পারেননি। 

৪ রান

ওভারের শেষ বলটিতে চার মারেন অশ্বিন। কিন্তু বল বাউন্ডারিতে যাওয়ার আগেই দৌড়ে এক রান নেন তিনি এবং বিরাট। ভারতের জয়ের জন্য ১ রানই প্রয়োজন ছিল। সেই কারণে চার রানটি ধরা হয়নি। একটি রানই যোগ হয় স্কোর বোর্ডে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি ক্রিকেট / ওভার / মোহাম্মদ নওয়াজ / রান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • বিপিএলে কবে লড়বে কারা, কোন শহরে কতগুলো ম্যাচ
  • চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত! 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net