Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধে মনিটরিং জোরদার করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 October, 2022, 09:40 am
Last modified: 13 October, 2022, 10:02 am

Related News

  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধে মনিটরিং জোরদার করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

এর আগে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
টিবিএস রিপোর্ট
13 October, 2022, 09:40 am
Last modified: 13 October, 2022, 10:02 am
প্রতীকী ছবি: রয়টার্স

বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত লেনদেন ও অন্যান্য কার্যক্রম বন্ধে আরও সতর্ক হতে মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন বিদেশি ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার (ভিএএসপি) বাংলাদেশে কর্যরত কয়েকটি তফসিলি ব্যাংকের গ্রাহক অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি এবং বৈদেশিক মুদ্রার মাধ্যমে লেনদেন পরিচালনা করছে। 

এমন পরিস্থিতিতে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার লেনদেন এবং তাদের বিনিময়, স্থানান্তর, বাণিজ্য কার্যক্রম অথবা এমন যেকোনো ধরনের কার্যে সহায়তা প্রদান অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করে মনিটরিং কার্যক্রম বাড়াতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

নির্দেশনায় আরও বলা হয়, এখন থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, সকল শাখা, উপ-শাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোতে দর্শনীয় স্থানে জনসাধারণের অবগতির লক্ষ্যে তাদের বোধগম্য করে নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটের হোম পেজে এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করতে হবে। এর পাশাপাশি প্রশিক্ষণ প্রোগ্রামে প্রশিক্ষণার্থীদের সার্কুলারটির বিষয়গুলো জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এর আগে এক সার্কুলারে বলা হয়েছিল, যেকোনো ভার্চুয়াল সম্পদ বা মুদ্রার বিনিময়, স্থানান্তর বা ট্রেডে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেই। নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের লেনদেন করলে তা হবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই ধারার আওতায় মামলা করার সুযোগ রয়েছে। মামলার শাস্তি হিসেবে ৭ বছরের জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

Related Topics

টপ নিউজ

ক্রিপ্টোকারেন্সি / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net