Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
বিশ্বকাপের ওপর নির্ভর করছে আইপিএলের ভাগ্য

খেলা

টিবিএস ডেস্ক
31 March, 2020, 09:40 pm
Last modified: 31 March, 2020, 09:48 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

বিশ্বকাপের ওপর নির্ভর করছে আইপিএলের ভাগ্য

আইপিএল কর্তৃপক্ষের নজর আগামী অক্টোবর-নভেম্বরে। যদিও আয়োজক অস্ট্রেলিয়া জানিয়ে রেখেছে, পূর্ব নির্ধারিত সময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা।
টিবিএস ডেস্ক
31 March, 2020, 09:40 pm
Last modified: 31 March, 2020, 09:48 pm

অনেক স্থগিতের ভিড়ে ঝুলে গেছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভাগ্যও। করোনাভাইরাসের কারণে ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলেও আসরটি যে সহসাই মাঠে গড়াচ্ছে না, সেটা বলেই দেওয়া যায়। যে কারণে সময় নিয়েই আইপিএল আয়োজনের কথা ভাবছে আয়োজকরা। কিন্তু সেখানেও থাকছে বিপত্তি। 

আগামী অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন সম্ভব। কিন্তু অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে ২০ ওভারের ফরম্যাটের সবচেয়ে বড় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। কেবল বিশ্বকাপ পেছালেই আইপিএল আয়োজন সম্ভব। বিশ্বকাপ না পেছালে এবার আর আইপিএল অনুষ্ঠিত হচ্ছে না। 

আইপিএল কর্তৃপক্ষের নজর আগামী অক্টোবর-নভেম্বরেই। যদিও আয়োজক অস্ট্রেলিয়া জানিয়ে রেখেছে, পূর্ব নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরই নির্ভর করছে আইপিএলে ১৩তম আসরের ভাগ্য। 

এ বিষয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা বলেছেন, 'বিভিন্ন দেশের সীমান্ত লকডাউন অবস্থায় আছে। অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা এটা ছয় মাস পর্যন্ত রাখবে। আন্তর্জাতিক সীমান্ত নিয়ে ভারত সরকারের কী ভাবনা, সেটা আমরা জানি না। এমন অবস্থায় কেবল অক্টোবর-নভেম্বরেই আইপিএল আয়োজন সম্ভব। কিন্তু এটা আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সাংঘর্ষিক।'

অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের ব্যাপারে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেন, 'বর্তমান অবস্থা বিবেচনা করে আইসিসি যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা অক্টোবর-নভেম্বরে আয়োজন করার কথা ভাবতে পারি। সব দেশ সীমান্ত ছয় বন্ধ রাখলেও সেটা সম্ভব। কারণ ছয় মাস অক্টোবরের আগেই শেষ হবে। তবে এর জন্য করোনাভাইরাসের প্রকোপ কমতে হবে, মানুষের নিয়ন্ত্রণে আসতে হবে অবস্থা।'  

করোনাভাইরাসের কারণে কোনো কিছুই আর আগের মতো নেই। চেনা সবকিছুও হয়ে উঠেছে অচেনা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে স্থগিত হয়ে গেছে বিশ্বের সব ধরনের খেলা। 

সব ধরনের ক্রিকেটের পাশাপাশি ফুটবলের শীর্ষ ৫টি লিগ স্থগিত হয়ে গেছে। বন্ধ আছে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ। এক বছর করে পিছিয়ে গেছে ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা ও বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমসও।  

Related Topics

আইপিএল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / করোনা আতঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net