Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের ফার্স্টলুক প্রকাশ 

বিনোদন

টিবিএস রিপোর্ট
25 September, 2022, 01:00 pm
Last modified: 25 September, 2022, 01:12 pm

Related News

  • আজ ২৪ সেপ্টেম্বর, বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতির দিন
  • ১৮ নভেম্বর মুক্তি পাবে ‘বীরকন্যা প্রীতিলতা’ 
  • ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরান’, টিজার প্রকাশ
  • প্রীতিলতা রূপে সামনে এলেন পরীমনি
  • শুটিং শুরু ‘প্রীতিলতা’র

‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের ফার্স্টলুক প্রকাশ 

নভেম্বরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
টিবিএস রিপোর্ট
25 September, 2022, 01:00 pm
Last modified: 25 September, 2022, 01:12 pm

মাতৃভূমির জন্য আত্মত্যাগের এক অমর কাহিনীর জন্ম দিয়েছিলেন যে নারী, তিনি প্রীতিলতা ওয়াদ্দেদার। যুগে যুগে ক্ষণজন্মা বীরেরা শত্রুর হাত থেকে নিজের রক্তের বিনিময়ে দেশমাতৃকাকে মুক্ত করতে চেয়েছেন বারবার। শোষণমুক্তির সংগ্রামে বীরত্বের গল্প অনুপ্রাণিত করেছে হাজার হাজার দেশপ্রেমিককে। তাই এই উপমহাদেশে সকল শ্রেণির মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে এক অদম্য প্রীতিলতাকে। কেননা সাম্রাজ্যবাদী বৃটিশের লৌহকঠিন দুঃশাসনের পাজর গুঁড়িয়ে দিয়েছিলো চট্টগ্রামের স্বাধীনতাকামীরা। 

১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে মাস্টারদা সূর্যসেনের নির্দেশে প্রীতিলতা হামলা করেছিলেন চট্টগ্রামের বৃটিশ প্রমোদকেন্দ্র ইউরোপিয়ান ক্লাবে। ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে হামলা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি এবং পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।

আত্মদানের ৯০তম বছরে এই মহান বিপ্লবীর জীবনের অবিস্মরণীয় অজানা গল্প আসছে রূপালী পর্দায়। সরকারি অনুদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস 'ভালোবাসা প্রীতিলতা' অবলম্বনে 'বীরকন্যা প্রীতিলতা' চলচ্চিত্রটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ। এ চলচ্চিত্রে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক। মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু।

পরিচালক প্রদীপ ঘোষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন খন্ডকালীন শিক্ষক এবং সংস্কৃতিকর্মী। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত হন এই চলচ্চিত্রের জন্য। ঐতিহাসিক পটভূমিতে নির্মিতব্য এই চলচ্চিত্রটিকে পরিচালক বলতে চেয়েছেন রিয়েল প্লেস মুভি, কারণ ছবিটির শুটিং হয়েছে ঐতিহাসিক স্থাপনাগুলোতে। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশের সকল প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে আশা প্রকাশ করছেন পরিচালক।  
 
 

Related Topics

টপ নিউজ

বীরকন্যা প্রীতিলতা / প্রীতিলতা / প্রীতিলতা ওয়াদ্দেদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • আজ ২৪ সেপ্টেম্বর, বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতির দিন
  • ১৮ নভেম্বর মুক্তি পাবে ‘বীরকন্যা প্রীতিলতা’ 
  • ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরান’, টিজার প্রকাশ
  • প্রীতিলতা রূপে সামনে এলেন পরীমনি
  • শুটিং শুরু ‘প্রীতিলতা’র

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net