Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
'অ্যাসিস্টেড সুইসাইড'-এর মাধ্যমে মৃত্যুবরণ করেছেন জঁ-লুক গদার 

বিনোদন

টিবিএস ডেস্ক
14 September, 2022, 03:10 pm
Last modified: 14 September, 2022, 03:19 pm

Related News

  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!
  • মারা গেছেন ইরানি চলচ্চিত্রের কিংবদন্তি বাহরাম বেজাই
  • ঢাকা সেনানিবাসে সুদানে মৃত্যুবরণ করা শান্তিরক্ষী বাহিনীর ৬ সদস্যদের জানাজা অনুষ্ঠিত
  • জ্যঁ ক্যা: মুক্তিযুদ্ধে শরণার্থীদের সাহায্যে পাকিস্তানের বিমান ছিনতাই করেছিলেন যে ফরাসি

'অ্যাসিস্টেড সুইসাইড'-এর মাধ্যমে মৃত্যুবরণ করেছেন জঁ-লুক গদার 

গদারের দীর্ঘদিনের আইনি পরামর্শদাতা প্যাট্রিক বলেন, ‘‘গদারের মেডিকেল রিপোর্ট অনুযায়ী, একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সে কারণে স্বেচ্ছায় প্রস্থানের জন্য সুইজারল্যান্ডে আইনি সহায়তা নেওয়ার পথে এগিয়েছিলেন তিনি।"
টিবিএস ডেস্ক
14 September, 2022, 03:10 pm
Last modified: 14 September, 2022, 03:19 pm
বিখ্যাত ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ-লুক গদার মঙ্গলবার ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছবি: সংগৃহীত

জীবদ্দশায় ক্যামেরার পেছনে শেষ কথা বলতেন তিনিই। নিজের মৃত্যুর সিদ্ধান্তেও তিনিই শেষ কথা বলেছেন। 'অ্যাসিস্টেড সুইসাইড'-এর মাধ্যমে নিজের জীবনের ইতি টেনেছেন ফরাসি-সুইস চলচ্চিত্র নির্মাতা জঁ-লুক গদার। মঙ্গলবার গদারের মৃত্যুর পর এ তথ্য জানিয়েছেন তার দীর্ঘদিনের আইনি পরামর্শদাতা প্যাট্রিক জঁনেরেত।

মঙ্গলবার সুইৎজারল্যান্ডে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গদার। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগব্যধিতে ভুগছিলেন ফরাসি নিউ ওয়েভ সিনেমার এই অন্যতম পুরোধা। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সংস্থা এএফপিকে প্যাট্রিক জানিয়েছেন যে চিকিৎসকদের সহায়তায় নিজের জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন গদার নিজেই। প্যাট্রিক বলেন, ''গদারের মেডিকেল রিপোর্ট অনুযায়ী, একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সে কারণে স্বেচ্ছায় প্রস্থানের জন্য সুইজারল্যান্ডে আইনি সহায়তা নেওয়ার পথে এগিয়েছিলেন।''

বিশ্বের অসংখ্য দেশেই স্বেচ্ছামৃত্যুতে সায় দেয় না সরকার। তবে সুইজারল্যান্ডে কিছু বিশেষ ক্ষেত্রে বিবেচনাধীনভাবে 'অ্যাসিস্টেড সুইসাইড' বা চিকিৎসকদের সহায়তায় জীবনের ইতি টানাটা আইনত বৈধ। প্যাট্রিক জানিয়েছেন, সে পথই বেছে নিয়েছেন গদার।

ফরাসি সংবাদপত্র 'লিবারেশন' গদারের পরিবারের সাথে ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সূত্রের ভাষ্য- "গদার শুধু অসুস্থই ছিলেন না, তিনি সম্পূর্ণ নিঃশেষ হয়ে গিয়েছিলেন। তাই তিনি নিজের জীবনাবসানের সিদ্ধান্ত নেন। এটা একান্তই তার নিজের সিদ্ধান্ত ছিল এবং তিনি চেয়েছিলেন এ বিষয়টি সবাই জানুক।"

জঁ-লুক গদারকে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচালক। চলচ্চিত্রের নির্মাণ কৌশলের দিক থেকে আমূল পরিবর্তন নিয়ে আসেন গদার।  ১৯৬০ সালে তার প্রথম চলচ্চিত্র 'ব্রেথলেস' মুক্তির পর বিশ্ববাসীর নজরে আসেন তিনি।

ষাটের দশক থেকে সিনেমা নিয়ে গদারের নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা বহু পরিচালককে অনুপ্রেরণা দিয়েছিল। চলচ্চিত্রে নতুন যুগের সূচনা করেছিলেন গদার। তার বানানো একের পর এক চলচ্চিত্র ফরাসি চলচ্চিত্রের অচলায়তন ভেঙে দিয়েছিল। চিরাচরিত পারিপাট্য, চিত্রায়ণের ব্যাকরণকে ধাক্কা দিয়েছিল গদারের হ্যান্ডহেল্ড ক্যামেরার কাজ। 'জাম্প কাট' সৃষ্টির জন্য সিনেমা তার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

জঁ-লুক গদার / ্যাসিস্টেড সুইসাইড / মৃত্যুবরণ / ফরাসি / চলচ্চিত্র নির্মাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!
  • মারা গেছেন ইরানি চলচ্চিত্রের কিংবদন্তি বাহরাম বেজাই
  • ঢাকা সেনানিবাসে সুদানে মৃত্যুবরণ করা শান্তিরক্ষী বাহিনীর ৬ সদস্যদের জানাজা অনুষ্ঠিত
  • জ্যঁ ক্যা: মুক্তিযুদ্ধে শরণার্থীদের সাহায্যে পাকিস্তানের বিমান ছিনতাই করেছিলেন যে ফরাসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net