Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
৭ জুলাই থেকে ঢাকার তিন রুটে রিকশা চলাচল বন্ধ

টপ নিউজ

অনলাইন ডেস্ক
03 July, 2019, 06:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

৭ জুলাই থেকে ঢাকার তিন রুটে রিকশা চলাচল বন্ধ

এই তিনটি রুট হচ্ছে কুড়িল থেকে খিলগাঁও-রামপুরা হয়ে সায়েদাবাদ, গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর এবং সাইন্সল্যাব থেকে শাহবাগ।
অনলাইন ডেস্ক
03 July, 2019, 06:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

পরিবহণ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানযটের মাত্রা কমাতে আগামী ৭ জুলাই থেকে ঢাকার তিনটি রুটে রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 

এই তিনটি রুট হচ্ছে কুড়িল থেকে খিলগাঁও-রামপুরা হয়ে সায়েদাবাদ, গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর এবং সাইন্সল্যাব থেকে শাহবাগ। 

বুধবার নগর ভবনে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। 

মেয়র আরও জানান, ফুটপাথ থেকে অস্থায়ী দোকান এবং সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।  

একসাথে ঢাকার দুই সিটি কর্পোরেশন ঘোষিত এই তিন সড়কে সপ্তাহব্যাপী অভিযান শুরু করবে। 

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রিক্সাসহ অনোনুমোদিত অন্যান্য যানবাহন চলাচল প্রতিরোধ ও দখলকারীদের উচ্ছেদে একসাথে কাজ করবে। 

একসপ্তাহ পর ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের একটি কমিটি অভিযানের ফলাফলসহ পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে আরেকটি মিটিং করবে বলেও মেয়র জানান। 

সড়ক থেকে রিকশা, অটো-রিকশা, এবং ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে নিতে এবং দখলদারদের থেকে ঢাকার ফুটপাত ও সড়ক মুক্ত করতে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে গত ১৯ জুন একটি কমিটি গঠন করা হয়। 

বুধবারের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ। 

Related Topics

বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / মেয়র সাঈদ খোকন / রিকশা / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net