Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রাশিয়ার পরিশোধিত তেলের নমুনা পৌঁছল ঢাকা বিমানবন্দরে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2022, 05:05 pm
Last modified: 25 August, 2022, 05:58 pm

Related News

  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে, বিশ্ববাজারে কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • আমেরিকার জরুরি তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে
  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

রাশিয়ার পরিশোধিত তেলের নমুনা পৌঁছল ঢাকা বিমানবন্দরে

নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বিপিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, শিগগিরই কাস্টমস থেকে এই নমুনা জ্বালানি ছাড়া পাবে। এরপর পরীক্ষার জন্য চট্টগ্রামের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে যাওয়া হবে।
টিবিএস রিপোর্ট
25 August, 2022, 05:05 pm
Last modified: 25 August, 2022, 05:58 pm
জার্মানির একটি তেল পরিশোধনাগার। এখানে রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধিত করা হয়। ছবি: রয়টার্স

রাশিয়া থেকে প্রায় ৫০ লিটার পরিশোধিত নমুনা জ্বালানি তেল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) গণমাধ্যমকে জানিয়েছে, বুধবার (২৪ আগস্ট) বিমানবন্দরে পৌঁছেছে জ্বালানি তেলের নমুনা।

তবে এই জ্বালানি এখনও কাস্টমস থেকে ছাড়া পায়নি বলেও জানিয়েছে বিপিসি।

নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বিপিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, শিগগিরই কাস্টমস থেকে এই নমুনা জ্বালানি ছাড়া পাবে। এরপর এই নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে যাওয়া হবে।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে বিপিসি বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রস্তাব পেয়েছে। প্রাথমিকভাবে তিনটি কোম্পানি বাছাই করে কীভাবে তেল আনা যায়, তা যাচাই-বাছাই করে দেখছে বিপিসি। এ বিষয়ে মন্ত্রণালয় ও কোম্পানিগুলোর মধ্যে আলোচনা চলছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

এ পরিস্থিতিতে ভারত ও চীনসহ বিভিন্ন দেশ রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে।

এর মধ্যে গত মে মাসে বাংলাদেশকে অপরিশোধিত তেল কেনার প্রস্তাব দেয় রাশিয়া। 

বর্তমানে বিপিসি আটটি দেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করে। দেশগুলো হলো—কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারত।

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এ বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়াকে আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন করতে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে দেশটির অর্থায়ন ও রসদ সরবরাহ করার ক্ষমতা কমাতে একের পর এক নিষেধাজ্ঞা দেয়। রাশিয়ার তেল ও গ্যাসের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে রাশিয়ান ব্যাংকগুলোর সঙ্গে আর্থিক লেনদেন করা অন্যান্য দেশের জন্য কঠিন হয়ে ওঠে।

কিন্তু পরে দেখা যায় নিষেধাজ্ঞাগুলো 'নির্বাচিত', কেননা পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে তেল, গ্যাস, সার এবং কৃষিপণ্যসহ তাদের প্রয়োজনীয় পণ্য কেনার পথ খোলা রেখেছিল।

পরে ৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই যুদ্ধ গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। আর রাশিয়ার ওপর পশ্চিমাদে নিষেধাজ্ঞা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করেছে। একটি দেশকে শাস্তি দিতে গিয়ে সারা বিশ্বের মানুষকে শাস্তি না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারপর ১৬ আগস্ট তিনি রাশিয়া থেকে তাদের নিজস্ব মুদ্রায় জ্বালানি তেল আমদানির উপায় বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / রাশিয়ার তেল / রাশিয়া থেকে তেল / তেল আমদানি / জ্বালানি তেল আমদানি / বিপিসি / বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে, বিশ্ববাজারে কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • আমেরিকার জরুরি তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে
  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net