Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এখন কেউ না খেয়ে আছে?: স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 August, 2022, 09:30 pm
Last modified: 13 August, 2022, 09:30 pm

Related News

  • ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে: চিফ প্রসিকিউটর
  • শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি’র কাছে পাঠানো হয়েছে: তাজুল
  • স্ত্রীর নামে কিছুই নেই, এক দশকে এলজিআরডি মন্ত্রীর সম্পদ বেড়েছে ১০২ কোটি টাকা

এখন কেউ না খেয়ে আছে?: স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

‘এখন কেউ না খেয়ে আছে? আগে তো খেতে পায়নি, এখন খেতে পায়। আমরা পরিবর্তন হয়েছি, অনেক ভালো আছি—এ কথা বলতে পারব না?’
টিবিএস রিপোর্ট 
13 August, 2022, 09:30 pm
Last modified: 13 August, 2022, 09:30 pm

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান সংকটকালীন পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানুষ আগে খেতে পায়নি, এখন খেতে পায়। 

'এখন কেউ না খেয়ে আছে? আগে তো খেতে পায়নি, এখন খেতে পায়। আমরা পরিবর্তন হয়েছি, অনেক ভালো আছি—এ কথা বলতে পারব না?'

আজ শনিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, 'খবর বেরিয়েছে, মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। অথচ আমরা এখনও এ কথা মনে করতে পারি না যে, আমাদের দারিদ্র্যের পরিমাণ আগের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে। বাংলাদেশের অবস্থা অনেক দেশের চেয়ে ভালো আছে।'

'আন্তর্জাতিক ও দেশের অবস্থাকে যদি বিশ্লেষণ করি, তাতে বাংলাদেশের অবস্থা অনেক দেশের চেয়ে ভালো আছে। এখন আপনারা-আমরা ৩২ হাজার টাকা বেতন পাই। কিন্তু, পরিবার চালাতে কষ্ট হচ্ছে। আগে তো তিন হাজার টাকা বেতন পেতেন। তখন একটি শাড়িই কিনতে পারতেন না। এখন ইউক্রেনে যুদ্ধের কারণে সারা পৃথিবীর মানুষ কষ্টে আছে। আমাদের ওপরও কিছুটা প্রভাব পড়েছে', বলেন তিনি। 

বাংলাদেশ কারো ওপর নির্ভরশীল নয় মন্তব্য করে তিনি বলেন, 'বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যাদের কাছ থেকে ঋণ নিই, তারা কেউ আমাদের চেহারা দেখে টাকা দেয় না। আমাদের থেকে অনেক সুন্দর দেশ আছে, সবার সুন্দর চেহারা, কিন্তু এক টাকাও তাদের ঋণ দেয় না। তাদের (বহুজাতিক ঋণদানকারী প্রতিষ্ঠান) ডেকেও নেওয়া যায় না। আমাদের এখানে ঘোরে, কারণ আমাদের সক্ষমতা আছে।'

বঙ্গবন্ধুর সাংবিধানিক নির্দেশনা বাস্তবায়নে 'স্থানীয় সরকারের শাসন ব্যবস্থা চাই' শীর্ষক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও রক্তদান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মো. তাজুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

মো. তাজুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে: চিফ প্রসিকিউটর
  • শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি’র কাছে পাঠানো হয়েছে: তাজুল
  • স্ত্রীর নামে কিছুই নেই, এক দশকে এলজিআরডি মন্ত্রীর সম্পদ বেড়েছে ১০২ কোটি টাকা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net