Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
প্রবাসী পিতা-পুত্রের মৃত্যুরহস্যের জট খোলেনি এখনও

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
28 July, 2022, 07:30 pm
Last modified: 28 July, 2022, 07:35 pm

Related News

  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

প্রবাসী পিতা-পুত্রের মৃত্যুরহস্যের জট খোলেনি এখনও

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে একটি বাসা থেকে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে দুজন পরে হাসপাতালে মারা যান।
দেবাশীষ দেবু, সিলেট
28 July, 2022, 07:30 pm
Last modified: 28 July, 2022, 07:35 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে প্রবাসী পরিবারের পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার ও দুজনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় একটি মামালা করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির ভট্টাচার্যকে প্রধান করে বৃহস্পতিবার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী সড়কের একটি বাসা থেকে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে পুলিশ। বাসার একটি কক্ষের দুটি বিছানায় শুয়ে ছিলেন প্রবাসী পরিবারের ওই পাঁচ সদস্য।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছোট ছেলে মাইকুল ইসলাম মারা যান। রফিকুল ইসলামের স্ত্রী হুছনারা বেগম, ছেলে সাদিকুল ইসলাম এবং মেয়ে সামিরা ইসলাম অসুস্থ অবস্থায় বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

একসঙ্গে পাঁচজন কীভাবে অসুস্থ হয়ে পড়লেন সে প্রশ্নের উত্তর এখন পর্যন্ত নেই পুলিশের কাছে। এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, 'আমরা এখনও বুঝতে পারছি না কীভাবে এই ঘটনাটি ঘটল। এটি আত্মহত্যা নাকি হত্যা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।'

তিনি বলেন, যারা অসুস্থ তাদের সঙ্গে আলাপ করলে হয়তো কিছু তথ্য পাওয়া যাবে। কিন্তু সুস্থ না পাওয়া পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না। আজকে হুছনারা বেগমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আমরা সকালে তার সঙ্গে কথা বলতে হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু তিনি এখনও কথা বলার মতো পরিস্থিতিতে আসেননি। তাই তাদের সুস্থ হওয়ার জন্যই অপেক্ষা করছি আমরা।

বাসায় থাকা অন্য স্বজনদের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন, 'যে বাসা থেকে পাঁচজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়, সেই বাসারই অন্য কক্ষে নিহত রফিকুলের শ্বশুর, শাশুড়ি, এক শ্যালক ও শ্যালকের স্ত্রী ছিলেন। আমরা তাদের সহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু তাদের কথাবার্তায়ও অসংলগ্ন কিছু পাওয়া যায়নি।'

এখনও এই ঘটনার রহস্য উদঘাটন করতে না পারা নিজের জন্য বিব্রতকর উল্লেখ করে এসপি বলেন, তাদের জমিজমা বা অন্য কিছু নিয়ে বিরোধের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রবাসে থাকায় এলাকার লোকজনের সাথেও তেমন সম্পর্ক নেই। ছেলেমেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোথাও যাওয়ারও তথ্য পাওয়া যায়নি। ফলে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা আমরাও বুঝতে পারছি না।

বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের বড় ধিরারাই গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে নিহত পিতা-পুত্রের লাশ দাফন করা হয়।

ঘটনার বিবরণ দিয়ে নিহত রফিকুলের শ্বশুর আনফর আলী বলেন, 'সোমবার রাতে আমার মেয়েজামাই বাজার থেকে ফাস্টফুড কিনে আনেন। রাতে পরিবারের সবাই ফাস্টফুড খেয়ে ১০টার দিকে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকি করে না ওঠায় পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।'

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন রফিকুল ইসলাম। অসুস্থ ছেলে সাদিকুল ইসলামের চিকিৎসার জন্য গত ১২ জুলাই পরিবার নিয়ে দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ ঢাকায় ছেলের চিকিৎসা শেষে ১৮ জুলাই উপজেলার তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের মালিকানাধীন বাসার দ্বিতীয় তলা ভাড়া নিয়েছিলেন রফিকুল।

বিষক্রিয়ার কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Related Topics

টপ নিউজ

সিলেট / অচেতন অবস্থায় উদ্ধার / নিহত / রহস্যজনক মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net