Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মাগুরায় ওয়াজ মাহফিল আয়োজকের ১০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ

মাগুরা প্রতিনিধি
21 March, 2020, 12:35 pm
Last modified: 21 March, 2020, 12:58 pm

Related News

  • আমার এলাকায় ওয়াজ-কীর্তনের পাশাপাশি বাউল গানও চলবে: রুমিন ফারহানা
  • যশোরে আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের মোবাইল, সোনার গয়না খোয়া; সাড়ে ৩০০’র বেশি জিডি
  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের
  • ভারতের কেরালায় আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হলো
  • দেশে ওমিক্রন বিএফ.৭ শনাক্তের পর বন্দরে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

মাগুরায় ওয়াজ মাহফিল আয়োজকের ১০ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব ধরনের গণজমায়েত বন্ধের নির্দেশ দিয়ে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। সে আদেশ অমান্য করে ওয়াজ মাহফিল আয়োজন করায় এ শাস্তি দেওয়া হয়।
মাগুরা প্রতিনিধি
21 March, 2020, 12:35 pm
Last modified: 21 March, 2020, 12:58 pm

মাগুরায় ওয়াজ মাহফিল আয়োজন করায় দুই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শাস্তি পাওয়া দুজন হলেন পাটকেল বাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে আকাশ রহমান ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন। তাদের দু'জনকেই পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব ধরনের গণজমায়েত বন্ধের নির্দেশ দিয়ে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। সে আদেশ অমান্য করে ওয়াজ মাহফিল আয়োজন করায় এ শাস্তি দিয়েছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

শুক্রবার সন্ধ্যার পর সদর উপজেলার পাটকেল বাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে ওয়াজ মাহফিল চলমান অবস্থায় পাওয়া যায়। সেখানে একশ'র উপরে লোক জড়ো হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল বন্ধ করা হয় ও আয়োজক দুই যুবককে ভ্রাম্যমান আদালতের ১০ মাধ্যমে হাজার টাকা জরিমানা করা হয়।

মাগুরা জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসন গঠিত টাস্কফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তারা একই সাথে বাজার তদারকি, জনসচেতনতা, গণজমায়েত বন্ধের পরামর্শ ও প্রবাসীদের কোয়ারান্টিনে থাকার জন্য প্রচার চালাচ্ছে। 

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় শুক্রবার পর্যন্ত অন্তত ১৩৬ জন প্রবাসী কোয়ারান্টিনে আছেন।

Related Topics

টপ নিউজ

ওয়াজ মাহফিল / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আমার এলাকায় ওয়াজ-কীর্তনের পাশাপাশি বাউল গানও চলবে: রুমিন ফারহানা
  • যশোরে আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের মোবাইল, সোনার গয়না খোয়া; সাড়ে ৩০০’র বেশি জিডি
  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের
  • ভারতের কেরালায় আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হলো
  • দেশে ওমিক্রন বিএফ.৭ শনাক্তের পর বন্দরে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net