Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অনুমোদন দিলো যুক্তরাজ্যের সরকার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 June, 2022, 05:55 pm
Last modified: 17 June, 2022, 05:56 pm

Related News

  • অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন তিনি, এখন তার মুক্তিতে খুশি
  • প্রসঙ্গ জুলিয়ান অ্যাসাঞ্জ: প্রশ্নগুলো সহজ আর উত্তরও জানা
  • সাঁতার কেটে, নিজের বিছানায় ঘুমিয়ে অ্যাসাঞ্জের স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা 
  • জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি, উইকিলিকসের ভূত-ভবিষ্যৎ ও বাংলাদেশ
  • অস্ট্রেলিয়া অ্যাসাঞ্জের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু সময়ে তারও পরিবর্তন হয়েছে

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অনুমোদন দিলো যুক্তরাজ্যের সরকার

এর আগে এপ্রিল মাসে লন্ডনের একটি আদালত অ্যাসাঞ্জকে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক আদেশ প্রদান করেন।
টিবিএস ডেস্ক
17 June, 2022, 05:55 pm
Last modified: 17 June, 2022, 05:56 pm
জুলিয়ান অ্যাসাঞ্জ। ছবি: সিএনএন

যুক্তরাজ্যের হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর বিষয়ে এক আদেশনামায় স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে অ্যাসাঞ্জের বিচার হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৭ জুন) অ্যাসাঞ্জের প্রত্যাবাসনের এ অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের সরকার। এ ঘটনাকে উইকিলিকস 'সংবাদপত্রের স্বাধীনতার জন্য কালো দিন' বলে অভিহিত করেছে।

এর আগে এপ্রিল মাসে লন্ডনের একটি আদালত অ্যাসাঞ্জকে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক আদেশ প্রদান করেন। এর ফলে বিষয়টি নিয়ে কয়েক বছরের আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটে এবং যুক্তরাজ্যের সরকারের জন্য তার প্রত্যাবাসনের আদেশের অনুমোদন দেওয়ার পথে সব বাধা কেটে যায়।

তবে জুলিয়ান অ্যাসাঞ্জের এখনো এ আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। হোম অফিসের আদেশনামার বিবৃতি থেকে জানা গেছে, আপিল করতে চাইলে তাকে আগামী ১৪ দিনের মধ্যে আপিল করতে হবে।

এদিকে শুক্রবার এক বিবৃতিতে উইকিলিকস জানিয়েছে, অ্যাসাঞ্জের প্রত্যাবাসনের বিরুদ্ধে 'উচ্চ আদালতে' আপিল করা হবে। অ্যাসাঞ্জকে 'সাংবাদিক ও প্রকাশক' হিসেবে উল্লেখ করে ওই বিবৃতিতে উইকিলিকস জানায়, তিনি 'কোনো অপরাধ করেননি এবং তিনি কোনো অপরাধী নন'। 'নিজের দায়িত্ব পালনের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে'।

নিজেদের বিবৃতিতে হোম অফিস জোর দিয়ে জানিয়েছে, অ্যাসাঞ্জের প্রত্যাবাসনের ফলে তার মানবাধিকারের কোনো ক্ষতি হবে বলে এমন কোনো আশঙ্কা দেখতে পায়নি যুক্তরাজ্যের আদালত।

জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনের উচ্চ-নিরাপত্তাবিশিষ্ট বেলমার্স কারাগারে অবরুদ্ধ আছেন। তিন বছর আগে তাকে লন্ডনে অবস্থিত ইকুয়েডর অ্যাম্বাসি থেকে আটক করে এ কারাগারে রাখা হয়।

২০১০ সালে উইকিলিকস কয়েক হাজার গোপনীয় মার্কিন নথিপত্র প্রকাশ করে দেয়। বর্তমানে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৮টি ফৌজদারি অভিযোগের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ১৭৫ বছর কারাভোগের আদেশ হতে পারে।

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো নিয়ে অনেক আইনি লড়াই হয়েছে এখন পর্যন্ত। ২০২১ সালের জানুয়ারি মাসে অ্যাসাঞ্জের মানসিক সুস্থতার কারণ দেখিয়ে একজন ম্যাজিস্ট্রেটের আদালত জানান, তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হলে তা হবে 'অন্যায়'।

তবে ২০২১ সালের ডিসেম্বর মাসে যুক্তরাজ্যের উচ্চ আদালত সে আদেশ বদলে দেন। উচ্চ আদালত জানান, যদি যুক্তরাষ্ট্র তার চিকিৎসার ব্যপারে নিশ্চয়তা দিতে পারে, তাহলে অ্যাসাঞ্জকে সেখানে পাঠাতে কোনো বাধা নেই।

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

জুলিয়ান অ্যাসাঞ্জ / উইকিলিকস / অ্যাসাঞ্জ-এর প্রত্যাবাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন তিনি, এখন তার মুক্তিতে খুশি
  • প্রসঙ্গ জুলিয়ান অ্যাসাঞ্জ: প্রশ্নগুলো সহজ আর উত্তরও জানা
  • সাঁতার কেটে, নিজের বিছানায় ঘুমিয়ে অ্যাসাঞ্জের স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা 
  • জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি, উইকিলিকসের ভূত-ভবিষ্যৎ ও বাংলাদেশ
  • অস্ট্রেলিয়া অ্যাসাঞ্জের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু সময়ে তারও পরিবর্তন হয়েছে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net