Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
স্পেসএক্সের রকেট থ্রাস্টারযুক্ত ‘বিশ্বের প্রথম উড়ন্ত’ স্পোর্টস কার উন্মোচন করল টেসলা, বাজারে আসছে ২০২৮ সালে 

আন্তর্জাতিক

টেলিগ্রাফ ইউকে
16 October, 2026, 01:00 pm
Last modified: 16 October, 2026, 06:21 pm

Related News

  • স্পেসএক্স ও টেসলা একীভূত করতে বিশেষ কমিটি গঠন; হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় মার্জার
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

স্পেসএক্সের রকেট থ্রাস্টারযুক্ত ‘বিশ্বের প্রথম উড়ন্ত’ স্পোর্টস কার উন্মোচন করল টেসলা, বাজারে আসছে ২০২৮ সালে 

টেলিগ্রাফ ইউকে
16 October, 2026, 01:00 pm
Last modified: 16 October, 2026, 06:21 pm

ছবি: টেসলা

বিশ্বের প্রথম 'উড়ন্ত গাড়ি' (ফ্লাইং কার) উন্মোচন করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার উন্মোচিত নতুন এই বৈদ্যুতিক স্পোর্টস কারটি আকাশে উড়তে, শূন্যে ডিগবাজি খেতে এবং মাত্র ০ দশমিক ৮১ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে সক্ষম।

মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের সঙ্গে অংশীদারিত্বে নতুন করে নকশা করা টেসলার এই 'রোডস্টার' গাড়িটিতে বিশেষ থ্রাস্টার বা রকেট প্রপালশন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ২৩০ মাইলেরও বেশি। ২০২৮ সালে গাড়িটির বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্কের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের দৃষ্টিনন্দন গাড়িটি চারদিকে সাদা ধোঁয়া ছড়িয়ে আকাশে উড়ে যাচ্ছে এবং নিচে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর শূন্যে ডিগবাজি খেয়ে মসৃণভাবে মাটিতে নেমে আসছে। ভিডিওর ক্যাপশনে মাস্ক লেখেন, 'দেখা যাচ্ছে ভবিষ্যতেও উড়ন্ত গাড়ি থাকছে।'

https://t.co/KBWjjWknXe

— Elon Musk (@elonmusk) October 16, 2026

টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের রকেট উন্নয়ন ও পরীক্ষণ কেন্দ্রে গাড়িটির উন্মোচনী আয়োজনের অংশ হিসেবে ভিডিওটি ধারণ করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মাস্ক বলেন, 'উড়ন্ত গাড়ি আসলেই বাস্তব... এতে উচ্চতা নিয়ন্ত্রণ ব্যবস্থা, থ্রাস্টার এবং পেছনের অংশে মূল থ্রাস্টার রয়েছে। ফলে এটি মূলত একটি রকেটের মতো উড়তে পারে, ঘুরপাক খেতে পারে এবং চোখধাঁধানো কসরত দেখাতে পারে।' তিনি রসিকতা করে আরও বলেন, 'আমার বলা উচিত এটি পুরোপুরি নিরাপত্তাবান্ধব কোনো গাড়ি নাও হতে পারে, তবে এটি বিনোদনের মাত্রাকে চূড়ায় নিয়ে যাবে।'

প্রদর্শনীতে মাস্ক ব্যাখ্যা করেন যে গাড়িটিতে সাকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে এটি খাড়া র‌্যাম্প বেয়ে ওপরে উঠতে এবং উল্টো হয়ে ঝুলে থাকতে পারে। তবে সাধারণ পাবলিক সড়কে এমন প্রযুক্তির ব্যবহারের আইনি বৈধতা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

টেসলার আর্থিক আয়ের ক্ষেত্রে এই গাড়িটির গুরুত্বকে কিছুটা খাটো করে দেখে ২০২৩ সালে মাস্ক এটিকে 'খুবই সামান্য একটি বিষয়' বলে বর্ণনা করেছিলেন, যা বাণিজ্যিকভাবে বড় কোনো আর্থিক পরিবর্তন আনবে না। তবে গাড়িটির একটি বড় প্রতীকী গুরুত্ব রয়েছে। আর্থিক গবেষণা প্রতিষ্ঠান মর্নিংস্টারের বিশ্লেষক সেথ গোল্ডস্টেইন বলেন, 'অটোমোবাইল নির্মাতার সেরা প্রকৌশল ও প্রযুক্তি প্রদর্শনের মতো কোনো হ্যালো কার বা উচ্চক্ষমতাসম্পন্ন বিলাসবহুল গাড়ি বর্তমানে টেসলার নেই। এই রোডস্টারই হবে টেসলার নতুন হ্যালো কার।'

অনুষ্ঠানে মাস্ক গাড়িটির সুনির্দিষ্ট বিক্রয়মূল্য ঘোষণা করেননি। তবে প্রায় এক দশক আগে টেসলা এই গাড়ির প্রাথমিক ভিত্তিমূল্য প্রায় ২ লাখ ডলার (দেড় লাখ পাউন্ড) উল্লেখ করেছিল। অনুষ্ঠানের পর টেসলার ওয়েবসাইটে দেখা গেছে, গাড়িটির 'পারফরম্যান্স' সংস্করণের জন্য ৫০ হাজার ডলার এবং এক্সিলারেশন থ্রাস্টারসংবলিত সংস্করণের জন্য ২ লাখ ৫০ হাজার ডলার অগ্রিম জামানত দিতে হবে। এ ছাড়া 'রকেট' নামের আরেকটি বিশেষ সংস্করণের কথা জানানো হয়েছে, যা কেবল আমন্ত্রিতদের জন্য প্রযোজ্য এবং এটি পূর্ণাঙ্গ ফ্লাইট সিস্টেমসহ এক আসনের মডেল।

দ্বিতীয় প্রজন্মের রোডস্টারের এই আত্মপ্রকাশ এমন এক সময়ে ঘটল, যখন মানুষের চালিত সাধারণ গাড়ির চেয়ে এআই-চালিত স্বচালিত প্রযুক্তি (সেলফ-ড্রাইভিং) এবং রোবোটিক্সের দিকে নিজেদের মূল মনোযোগ সরিয়ে নিচ্ছে টেসলা।
 

Related Topics

টপ নিউজ

টেসলা / উড়ন্ত গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • স্পেসএক্স ও টেসলা একীভূত করতে বিশেষ কমিটি গঠন; হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় মার্জার
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net