পেরুতে মেয়র নির্বাচনে জিতলেন ‘হিটলার মুসোলিনি’ নামের বামপন্থি প্রার্থী
স্থানীয় নির্বাচনের তথ্য অনুযায়ী, পেরুর আন্দিজ পর্বতমালার একটি প্রত্যন্ত জেলায় হিটলার মুসোলিনি সিমিওন ফ্লোরেস নামের এক ব্যবসায়ী মেয়র নির্বাচিত হয়েছেন।
৪৫ বছর বয়সি এই ব্যক্তির নামের একাংশের সঙ্গে ইউরোপের কুখ্যাত দুই স্বৈরশাসকের নামের হুবহু মিল রয়েছে।
তিনি পেরুর মধ্যাঞ্চলীয় হুয়ানুকো অঞ্চলের কেরোপালকা জেলার মেয়র পদে জয়ী হয়েছেন। আগামী ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
দেশটির জাতীয় নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবরের নির্বাচনে বামপন্থি দল আহোরা নাসিওনের এই প্রার্থী মোট ৬৬৩ ভোটের মধ্যে ২২৯টি ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি প্রার্থী গ্যাসপার ওসোরিও পেয়েছেন ২০৪ ভোট।
নির্বাচন কর্তৃপক্ষের তথ্যমতে, মালবাহী পরিবহন ব্যবসায়ী ফ্লোরেস ২০২৫ সাল পর্যন্ত পেরুর ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির দল পপুলার ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন।
জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের কারণে নামটির নেতিবাচক পরিচিতি থাকলও, পেরুতে 'হিটলার' নামের বেশ কয়েকজন প্রার্থীই এর আগে নির্বাচনে জয়ী হয়েছেন।
২০২১ সালে মধ্যপন্থি দল সোমোস পেরু থেকে চিকিৎসক হিটলার সাভেদ্রা কাস্তেরনোকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।
এর আগে ২০১৮ সালে আন্দিজের ইয়ুনগার জেলায় হিটলার আলবা সানচেজ নামের আরেকজন মেয়র নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনি প্রচারণার সময় নিজেকে তিনি 'ভালো হিটলার' বলে দাবি করতেন।
