Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
মক্কা প্রতিরক্ষা জোটে এখনই অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না: পাকিস্তান

আন্তর্জাতিক

ডন
10 September, 2026, 04:30 pm
Last modified: 10 September, 2026, 05:51 pm

Related News

  • লক্ষ্যবস্তু ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় সৌদির আরামকোর তেল স্থাপনায় হুথিদের হামলা
  • সৌদির বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ৮২ ফ্লাইট ব্যাহত, বিপাকে ১৩ হাজার যাত্রী
  • ১৭ অক্টোবর পর্যন্ত সৌদির দাম্মাম রুটেও বিমানের সব ফ্লাইট স্থগিত
  • সৌদিগামী ফ্লাইট বিপর্যয়: যাত্রীদের সহায়তায় এয়ারলাইনসগুলোকে নির্দেশ বেবিচকের, ভিসার মেয়াদ বাড়াতে উদ্যোগ
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা

মক্কা প্রতিরক্ষা জোটে এখনই অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না: পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বর্তমানে জোট সম্প্রসারণের বিষয়টি ‘আলোচনায় নেই’। আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে তাদের সংগঠন ও সহযোগিতা আরও সুসংহত করতে হবে।
ডন
10 September, 2026, 04:30 pm
Last modified: 10 September, 2026, 05:51 pm
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান। ছবি: ডন

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা জোটে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং বিষয়টি আপাতত আলোচনায়ও নেই।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান।

তিনি বলেন, জোটটি মূলত 'প্রতিরোধের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি প্রতিরক্ষামূলক জোট'।

সাজ্জাদ হায়দার খান বলেন, বর্তমানে জোট সম্প্রসারণের বিষয়টি 'আলোচনায় নেই'। আগে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে তাদের সংগঠন ও সহযোগিতা আরও সুসংহত করতে হবে।

তিনি বলেন, এই সংহতকরণ প্রক্রিয়া শেষ হবার পরে একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী সব দেশের জন্য চুক্তিটি উন্মুক্ত থাকবে।

মুখপাত্র বলেন, চুক্তির কাঠামোর আওতায় তিন সদস্যদেশ বিভিন্ন পর্যায়ে পরামর্শ করছে। পরবর্তী সময়ে চুক্তি সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই পর্যায়ে মক্কা চুক্তির সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, যোগ দেওয়া অস্বাভাবিক নয়: হুমায়ুন কবির

ভবিষ্যৎ বৈঠকের তথ্য নিয়মিতভাবে জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, তবে এসব বৈঠকের সুনির্দিষ্ট সময় এখনো জানা যায়নি।

সাজ্জাদ হায়দার খান বলেন, প্রতিরক্ষা জোটটি গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর 'কাঠামো, কার্যপ্রণালি ও অন্যান্য বিষয়' নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

তিনি বলেন, 'সংগঠনের কাঠামো, প্রক্রিয়া ও কার্যপ্রণালি চূড়ান্ত করতে এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।' ভবিষ্যতের যেকোনো অগ্রগতি যথাসময়ে স্পষ্ট হবে বলেও জানান তিনি।

গত ৭ আগস্ট স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটির লক্ষ্য হলো যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদার করা। এর আওতায় জোটের কোনো একটি সদস্যদেশের ওপর হামলাকে সব সদস্যদেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার ব্যবস্থা রাখা হয়েছে।

গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জোটের কার্যক্রমে সহায়তার জন্য সৌদি আরবে একজন মহাসচিবের নেতৃত্বে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে তিন বছরের জন্য পাকিস্তানের একজন মহাসচিব সচিবালয়টির দায়িত্ব পালন করবেন।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / মক্কা প্যাক্ট / মক্কা প্রতিরক্ষা জোট / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • লক্ষ্যবস্তু ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় সৌদির আরামকোর তেল স্থাপনায় হুথিদের হামলা
  • সৌদির বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ৮২ ফ্লাইট ব্যাহত, বিপাকে ১৩ হাজার যাত্রী
  • ১৭ অক্টোবর পর্যন্ত সৌদির দাম্মাম রুটেও বিমানের সব ফ্লাইট স্থগিত
  • সৌদিগামী ফ্লাইট বিপর্যয়: যাত্রীদের সহায়তায় এয়ারলাইনসগুলোকে নির্দেশ বেবিচকের, ভিসার মেয়াদ বাড়াতে উদ্যোগ
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net