Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
হরমুজ খুলে দিতে শর্তের তালিকা প্রস্তুত করছে ইরান, ওমানের সঙ্গে করিডর তৈরিতে রাজি

আন্তর্জাতিক

রয়টার্স; আল জাজিরা
28 August, 2026, 01:30 pm
Last modified: 28 August, 2026, 01:31 pm

Related News

  • নিকাব পরে ভোটকেন্দ্রে মাগা-সমর্থক, মিথ্যা নাম ব্যবহার
  • ইরানকে দেওয়া ভ্যান্সের চিঠি নিয়ে ট্রাম্পের রাখঢাক
  • সার্বভৌম তহবিলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: পুতিনের সহযোগী
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পেন্টাগন
  • স্বর্ণপামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহির নতুন করে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

হরমুজ খুলে দিতে শর্তের তালিকা প্রস্তুত করছে ইরান, ওমানের সঙ্গে করিডর তৈরিতে রাজি

রয়টার্স; আল জাজিরা
28 August, 2026, 01:30 pm
Last modified: 28 August, 2026, 01:31 pm

মধ্যস্থতাকারীরা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্ত জানতে চাওয়ার পর তেহরান এখন সে অনুযায়ী শর্তের তালিকা তৈরি করছে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। তিনি আরও জানান, আঞ্চলিক যুদ্ধের অবসান ঘটানোও এই শর্তগুলোর মধ্যে অন্যতম। 

রেজাই বলেন, হরমুজ দিয়ে একটি শিপিং করিডর (জাহাজ চলাচলের পথ) তৈরির বিষয়ে ওমানের সঙ্গে ইরান একমত হয়েছে। এই পথের কিছু অংশ ওমানের জলসীমায় এবং কিছু অংশ ইরানের জলসীমায় থাকবে। 

লেবাননের হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আল মানার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দোভাষীর মাধ্যমে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্তগুলো মেনে নেয়, তবে জাহাজগুলো একটি নির্দিষ্ট কেন্দ্রীয় চ্যানেল ব্যবহার করতে পারবে।

রেজাইয়ের এই বক্তব্য এমন সময় এল, যখন কাতারের প্রধানমন্ত্রী তেহরানে আলোচনা চালাচ্ছেন। চলমান সংঘাত প্রশমন এবং হরমুজ খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পথ তৈরি করতে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের জোর তৎপরতার অংশ হিসেবেই এই আলোচনা চলছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেসন অনুসারে, রেজাই বলেছেন, 'ইরানের শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে প্রথমে কার্যকর পদক্ষেপ নিতে হবে; এরপরই ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।'

তিনি তেহরানের আগের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে বলেন, ওয়াশিংটন যদি কোনো ধরনের 'অপতৎপরতা শুরু করে', তবে ইরান তাদের 'সামরিক ও অর্থনৈতিক স্বার্থের ওপর চরম বিপর্যয় ডেকে আনবে'।

বুধবার একটি উচ্চপদস্থ সূত্র জানায়, ইরান ও ওমান নৌপথ বিষয়ক চুক্তির খুঁটিনাটি নিয়ে এখনও কাজ করছে। এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) বলেছিল, প্রণালির নিয়ন্ত্রণ ও এর রাজস্ব কীভাবে ভাগাভাগি করা হবে, সে বিষয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। 

আইআরজিসির একজন মুখপাত্র বলেন, ওয়াশিংটন যতক্ষণ ইরানের বন্দরগুলোর ওপর থেকে 'অবরোধ' প্রত্যাহার না করছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে ও নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, ততক্ষণ ইরান প্রণালিটি খুলতে দেবে না। 

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চালানের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। এরপর থেকে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল অনেকাংশেই বন্ধ রয়েছে। 

এপ্রিল ও জুনে ওয়াশিংটন এবং তেহরানের ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক করা, তবে তা শেষ পর্যন্ত কার্যকর থাকেনি।

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / ইরান যুদ্ধ / মধ্যপ্রাচ্য / হরমুজ / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
    রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

Related News

  • নিকাব পরে ভোটকেন্দ্রে মাগা-সমর্থক, মিথ্যা নাম ব্যবহার
  • ইরানকে দেওয়া ভ্যান্সের চিঠি নিয়ে ট্রাম্পের রাখঢাক
  • সার্বভৌম তহবিলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: পুতিনের সহযোগী
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পেন্টাগন
  • স্বর্ণপামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহির নতুন করে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

2
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

4
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

6
ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
অর্থনীতি

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net