Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ওই হ্রদে ২০ লাখ ঘনমিটার পানি জমা ছিল, যা ইতিমধ্যে উপচে পড়তে শুরু করেছে। আবহাওয়া ও পরিবেশগত পরিস্থিতির কারণে আগামী তিন দিনে আরও ৩০ লাখ ঘনমিটার পানি ওই হ্রদে জমা হতে পারে।
আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

আন্তর্জাতিক

এনডিটিভি
27 August, 2026, 10:25 pm
Last modified: 27 August, 2026, 10:35 pm

Related News

  • বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস
  • মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • নেপালে এবার ভূমিধস থেকে আকস্মিক বন্যা, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল

নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির পর এবার একটি কৃত্রিম হ্রদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফেটে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানায়, গত বুধবার তিব্বত ও নেপাল সীমান্তের গিরং সংলগ্ন লেন্দে নদীতে পাহাড় ও কাদার স্তূপ ধসে পড়ায় এই বিপর্যয় শুরু হয়। পাহাড় ধসে নদীর গতিপথ বন্ধ হয়ে যাওয়ায় নেপালের ভাটি অঞ্চলে ভটে কোশি এবং ত্রিশূলী নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়।

আকাশ থেকে তোলা ছবিতে শিজাং-এর গিরং বন্দরের কাছে 'ব্যারিয়ার লেক'। ছবি: সিজিটিএন

এদিকে, বন্যায় উদ্ধার অভিযানের মধ্যেই বেইজিং কর্তৃপক্ষ হিমালয় সীমান্ত এলাকায় একটি নতুন ঝুঁকি শনাক্ত করেছে। সিসিটিভি জানিয়েছে, চোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর সংযোগস্থলে একটি বিশাল কৃত্রিম হ্রদ (ব্যারিয়ার লেক) তৈরি হয়েছে। চীনের পানিসম্পদ মন্ত্রণালয় হ্রদটির ওপর নিবিড় পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ওই হ্রদে ২০ লাখ ঘনমিটার পানি জমা ছিল, যা ইতিমধ্যে উপচে পড়তে শুরু করেছে। আবহাওয়া ও পরিবেশগত পরিস্থিতির কারণে আগামী তিন দিনে আরও ৩০ লাখ ঘনমিটার পানি ওই হ্রদে জমা হতে পারে। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স

তিব্বত অংশের ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে দুই গ্রামবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য বেইজিং এবং চেংদু থেকে অগ্নিনির্বাপক ও বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গিরং শহরের কেন্দ্রীয় এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হলেও বন্দর সংলগ্ন এলাকাগুলো এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ছবি: রয়টার্স

বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় অঞ্চলের বরফ স্তর এবং ভৌগোলিক কাঠামো ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে, যা ঘনবসতিপূর্ণ এই অঞ্চলের জনবসতি ও অবকাঠামোর জন্য বড় হুমকি। তবে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এর আগে ২০২৫ সালের আগস্টেও উচ্চ তাপমাত্রার কারণে তিব্বতের একটি হিমবাহ হ্রদ উপচে পড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল। সে সময় ৯ জনের মৃত্যুসহ নেপাল-চীন সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল।
 
Related Topics

টপ নিউজ

নেপাল / নেপালে আকস্মিক বন্যা / নেপালে বন্যা / ভূমিধস / তিব্বত / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস
  • মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • নেপালে এবার ভূমিধস থেকে আকস্মিক বন্যা, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab