Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
কূটনৈতিক সমাধান এলেই সামরিক অভিযান বেছে নেয় যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

আল জাজিরা
08 May, 2026, 09:30 pm
Last modified: 08 May, 2026, 09:37 pm

Related News

  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • ইরানে পূর্বনির্ধারিত হামলা বাতিল করলেন ট্রাম্প; বললেন ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

কূটনৈতিক সমাধান এলেই সামরিক অভিযান বেছে নেয় যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আরাগচি উল্লেখ করেন, ‘কারণ যাই হোক না কেন, ফলাফল সব সময় একই থাকে। ইরানিরা কখনোই চাপের কাছে নতি স্বীকার করে না, বরং বারবার কূটনীতিই এর বলি হয়।’
আল জাজিরা
08 May, 2026, 09:30 pm
Last modified: 08 May, 2026, 09:37 pm
ছবি: আনাদোলু এজেন্সি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন কোনো 'সামরিক হঠকারিতা' বা 'দুঃসাহস' সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জোর দিয়ে বলেছেন, দেশের মানুষকে রক্ষা করতে ইরানের সশস্ত্র বাহিনী এখন '১০০০ শতাংশ' প্রস্তুত।

শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরাগচি লেখেন, 'যখনই কোনো কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র হঠকারী সামরিক পদক্ষেপের আশ্রয় নেয়। এটি কি কেবল চাপ সৃষ্টির কোনো অন্ধ কৌশল? নাকি এমন কোনো অন্তর্ঘাতকারীর ধোঁকা, যে মার্কিন প্রেসিডেন্টকে আবারো নতুন কোনো চোরাবালিতে টেনে নিতে চায়?'

Every time a diplomatic solution is on the table, the U.S. opts for a reckless military adventure. Is it a crude pressure tactic? Or the result of a spoiler once again duping POTUS into another quagmire?

Whatever the causes, outcome is the same: Iranians never bow to pressure. pic.twitter.com/ev7dMIebNB— Seyed Abbas Araghchi (@araghchi) May 8, 2026

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, 'কারণ যাই হোক না কেন, ফলাফল সব সময় একই থাকে। ইরানিরা কখনোই চাপের কাছে নতি স্বীকার করে না, বরং বারবার কূটনীতিই এর বলি হয়।'

সিআইএ-র সাম্প্রতিক কিছু গোয়েন্দা তথ্যের কঠোর সমালোচনা করে আরাগচি বলেন, 'সিআইএ ভুল হিসাব করছে। ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ এবং লাঞ্চার সক্ষমতা গত ২০শে ফেব্রুয়ারির তুলনায় ৭৫ শতাংশে নেমে আসেনি, বরং বর্তমানে এর সঠিক পরিমাণ ১২০ শতাংশ। আর আমাদের জনগণকে রক্ষা করার প্রস্তুতির কথা যদি বলেন, তবে সেটি ১০০০ শতাংশ!'

উল্লেখ্য, গত রাতে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর হামলায় ইরানি জাহাজে হতাহতের ঘটনা এবং নতুন করে দুই দেশের বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের খবরের মাঝেই আরাগচির এই কঠোর বার্তা সামনে এলো।
 
Related Topics

টপ নিউজ

ইরান / আব্বাস আরাগচি / মার্কিন যুক্তরাষ্ট্র / হরমুজ / সামরিক অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • ইরানে পূর্বনির্ধারিত হামলা বাতিল করলেন ট্রাম্প; বললেন ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net