Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

আন্তর্জাতিক

ইন্ডিয়া টুডে
08 May, 2026, 10:55 am
Last modified: 09 May, 2026, 09:14 pm

Related News

  • নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • অবশেষে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন বিজয়, আস্থা ভোটে পেলেন ১৪৪ বিধায়কের সমর্থন
  • তামিলনাড়ুতে ধর্মীয় উপাসনালয় ও স্কুলের কাছে মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় 
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • ৫ ভাষায় সাবলীল, বিজয়ের মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ এমএলএ কে এই এস কীর্তনা 

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

সরকার গঠন করতে প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে এখনো ৬টি আসন দরকার টিভিকের।
ইন্ডিয়া টুডে
08 May, 2026, 10:55 am
Last modified: 09 May, 2026, 09:14 pm
ছবি: টাইমস অব ইন্ডিয়া

এম কে স্ট্যালিনের ডিএমকে বা পালানিস্বামীর এআইএডিএমকে যদি সরকার গড়ার চেষ্টা করে, তবে থালাপতি বিজয়ের তামিলাগা ভেট্রি কাজগমের (টিভিকে) ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করতে পারেন। বৃহস্পতিবার টিভিকে দলের সূত্র এই ইঙ্গিত দিয়েছে। তামিলনাড়ুর চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে অভিনেতা বিজয়ের শিবিরের ক্রমবর্ধমান অস্বস্তি ও ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই হুঁশিয়ারি। 

বিজয় নিজে আনুষ্ঠানিকভাবে এই হুঁশিয়ারি না দিলেও, দলের ভেতরের হতাশা এতে স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনের পর সরকার গঠন নিয়ে আলোচনা এখনো অমীমাংসিত এবং প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত নয়।  

গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ডিএমকে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন পেয়েছে। টিভিকে যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে, সে জন্য চিরপ্রতিদ্বন্দ্বী এআইএডিএমকের সঙ্গে ডিএমকে গোপনে আলোচনা শুরু করেছে—এমন খবর প্রকাশের এক দিন পরই এই পদত্যাগের হুঁশিয়ারি এল। 

টিভিকের এক শীর্ষ নেতা দলের বর্তমান মেজাজ তুলে ধরে বলেন, 'জনরায় বিভক্ত হলেও বৃহত্তম দলকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না।' 

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে। এর মধ্যে বিজয় নিজেই দুটি আসনে জিতেছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়াবে ১০৭।

অন্যদিকে কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পাওয়ায় বিজয়ের জোটের মোট আসনসংখ্যা এখন ১১২। কিন্তু ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠন করতে প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে এখনো ৬টি আসন দরকার তাদের।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে টিভিকে এখন ডিএমকের মিত্র দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে ভিসিকে, বাম দলগুলো এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দলের কাছ থেকেই তারা চূড়ান্ত কোনো প্রতিশ্রুতি পায়নি।

Related Topics

টপ নিউজ

থালাপতি বিজয় / তামিলনাড়ু / বিধানসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • অবশেষে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন বিজয়, আস্থা ভোটে পেলেন ১৪৪ বিধায়কের সমর্থন
  • তামিলনাড়ুতে ধর্মীয় উপাসনালয় ও স্কুলের কাছে মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় 
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • ৫ ভাষায় সাবলীল, বিজয়ের মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ এমএলএ কে এই এস কীর্তনা 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net