উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এবং জামিল লিমন হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য ও প্রমাণ একত্রিত করছেন তদন্তকারীরা।
একটি প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (২৬ এপ্রিল) হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ঠিক দক্ষিণে একটি মরদেহ উদ্ধার করা হয়। বিভিন্ন ফুটেজে বৃষ্টিকে সর্বশেষ যে পোশাকে দেখা গিয়েছিল, উদ্ধারকৃত মরদেহের পরনের পোশাকের সাথে তার হুবহু মিল রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফুটেজে নাহিদাবৃষ্টিকে শেষবার যে পোশাকে দেখা গিয়েছিল, উদ্ধারকৃত মরদেহের পরনে একই ধরনের পোশাক ছিল।
এদিকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন আদালতে শুনানির সময় নামঞ্জুর করা হয়েছে। শুনানির সময় আদালত কক্ষে নিহতের বন্ধুরা উপস্থিত ছিলেন।
