Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
29 April, 2026, 06:50 pm
Last modified: 29 April, 2026, 06:53 pm

Related News

  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • আমেরিকার জরুরি তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে
  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

মে মাসে জ্বালানি তেলের রপ্তানি বাড়াবে চীন: গন্তব্যের তালিকায় রয়েছে বাংলাদেশও

গত মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিনোপেক এবং সিএনপিসি-সহ বেশ কিছু কোম্পানি ইতিমধ্যেই রপ্তানি পারমিটের জন্য আবেদন জমা দিয়েছে।
অয়েলপ্রাইস ডটকম
29 April, 2026, 06:50 pm
Last modified: 29 April, 2026, 06:53 pm
জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার জাহাজ। ছবি: সংগৃহীত

গত মার্চ মাসে সব ধরনের জ্বালানি রপ্তানি সাময়িকভাবে স্থগিত রাখার পর, আগামী মাসে রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলোকে পণ্যটি রপ্তানির অনুমতি দিয়েছে চীন। তবে মে মাসের জন্য অনুমোদিত এই রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় বেশ কম। রয়টার্সের সূত্রমতে, রপ্তানি গন্তব্যের মধ্যে বাংলাদেশও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স আজ জানিয়েছে, বেইজিং মে মাসে ৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেল রপ্তানির অনুমোদন দিয়েছে। পণ্য পরিবহন পর্যবেক্ষণকারী সংস্থা ভর্টেক্সা-র প্রাক্কলন অনুযায়ী, চলতি এপ্রিলে রপ্তানির পরিমাণ ছিল ৩ লাখ ২০ হাজার টন। তবে কেপলার-এর তথ্য বলছে, গত বছরের গড় ১৬ লাখ টন রপ্তানির তুলনায় এই লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে কম।

গত মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিনোপেক এবং সিএনপিসি-সহ বেশ কিছু কোম্পানি ইতিমধ্যেই রপ্তানি পারমিটের জন্য আবেদন জমা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, মূলত ডিজেল ও গ্যাসোলিন রপ্তানির জন্যই এই আবেদনগুলো করা হয়েছে।

গত মার্চের শুরুতে চীন তার জ্বালানি কোম্পানিগুলোকে নতুন কোনো রপ্তানি চুক্তি করতে নিষেধ করেছিল এবং বিদেশে পাঠানোর অপেক্ষায় থাকা চালানগুলো বাতিলের নির্দেশ দিয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ– হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায়—বিশ্ববাজারে জ্বালানির চরম সংকট তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতেই বেইজিং ওই কঠোর পদক্ষেপ নিয়েছিল।

এখন বেইজিং নিজেই এই জ্বালানি রপ্তানির গন্তব্য নির্ধারণ করে দিচ্ছে। রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, আমদানিকারক দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও মিয়ানমার।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার এই প্রলম্বিত যুদ্ধের ফলে বর্তমানে বিশ্বজুড়ে ডিজেল ও জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে। জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীরা সতর্ক করে বলেছেন, যদি দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হয়, তবে বিশ্ব অর্থনীতিতে এর সুদূরপ্রসারী ও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

জ্বালানি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গানভর-এর গবেষণা প্রধান ফ্রেডেরিক ল্যাসের সাম্প্রতিক এক অনুষ্ঠানে বলেন, "আগামী তিন মাসের মধ্যে যদি সরবরাহ পথগুলো পুনরায় উন্মুক্ত না হয়, তবে এটি একটি সামষ্টিক অর্থনৈতিক সংকটে রূপ নেবে এবং বিশ্ব ভয়াবহ মন্দার মুখে পড়বে।" তিনি আরও যোগ করেন যে, তেমনটি ঘটলে বাজারে (তেলের) চাহিদাতেও বিশাল পরিবর্তন আসবে। অন্যদিকে ট্রাফিগুরা-র প্রধান অর্থনীতিবিদ সাদ রহিম মনে করেন, বিশ্ব অর্থনীতি এখন এক 'চরম সন্ধিক্ষণে' দাঁড়িয়ে আছে।

 

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / রপ্তানি / চীন / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • আমেরিকার জরুরি তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে
  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net