Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেই মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক

রয়টার্স
15 April, 2026, 11:40 am
Last modified: 15 April, 2026, 11:53 am

Related News

  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?
  • ইরান যুদ্ধে এক মাসে দু’বার বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান, দু’বারই বেঁচে ফেরেন এই মার্কিন পাইলট

চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেই মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

রয়টার্স
15 April, 2026, 11:40 am
Last modified: 15 April, 2026, 11:53 am
প্রতীকী ছবি: এআই নির্মিত

চীন থেকে গোপনে গুপ্তচর উপগ্রহ বা স্পাই স্যাটেলাইট সংগ্রহ করেছে ইরান। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এই স্যাটেলাইট ব্যবহার করেই সম্প্রতি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালিয়েছে তেহরান।

চীনা প্রতিষ্ঠান 'আর্থ আই কোং' নির্মিত ও উৎক্ষেপিত 'টিইই-০১বি' নামক এই স্যাটেলাইটটি ২০২৪ সালের শেষের দিকেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স সংগ্রহ করে। ফাঁস হওয়া ইরানের সামরিক নথির বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চুক্তির অংশ হিসেবে আইআরজিসি বেজিং-ভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান 'এমপোস্যাট'-এর নেটওয়ার্ক ব্যবহারের সুযোগও পেয়েছিল। এমপোস্যাটের নেটওয়ার্ক এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।

ফাঁস হওয়া নথির টাইম-স্ট্যাম্পড কো-অর্ডিনেট লিস্ট এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, গত মার্চ মাসে বিভিন্ন ড্রোন ও মিসাইল হামলার আগে এবং পরে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ছবি তোলা হয়েছে।

বিশেষ করে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি ১৩, ১৪ এবং ১৫ মার্চ তোলা হয়েছিল। উল্লেখ্য, ১৪ মার্চ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছিলেন। এছাড়াও জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটি, বাহরাইনের মানামায় মার্কিন পঞ্চম নৌবহরের কাছাকাছি এলাকা এবং ইরাকের ইরবিল বিমানবন্দরও আইআরজিসি-র এই স্যাটেলাইট নজরদারির আওতায় ছিল। ঠিক যে সময়ে এই এলাকাগুলোতে আইআরজিসি হামলার দাবি করেছিল, তখনই এই ছবিগুলো নেওয়া হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, তারা ফিন্যান্সিয়াল টাইমসের এই প্রতিবেদনের সত্যতা এখনো যাচাই করতে পারেনি। অন্যদিকে হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন এবং চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এমনকি সংশ্লিষ্ট দুই চীনা কোম্পানিও রয়টার্সের প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / স্যাটেলাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?
  • ইরান যুদ্ধে এক মাসে দু’বার বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান, দু’বারই বেঁচে ফেরেন এই মার্কিন পাইলট

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net