Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

আন্তর্জাতিক

দ্য এয়ার কারেন্ট
27 March, 2026, 06:30 pm
Last modified: 27 March, 2026, 06:35 pm

Related News

  • ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা আক্রমণের দাবি আইআরজিসির
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইরান চুক্তিতে সংশোধন আনতে বলেছেন ট্রাম্প, নতুন করে আলোচনা, চূড়ান্ত হতে সময় লাগবে

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এক নজিরবিহীন এবং ক্রমবর্ধমান ‘এয়ার গ্যাপ’ তৈরি হয়েছে—অর্থাৎ উৎপাদন ও চূড়ান্ত ব্যবহারের মধ্যে এক বড় ফাঁক সৃষ্টি হয়েছে, যার প্রভাব এখনো পুরোপুরি বাজারে এসে পৌঁছায়নি। এর মধ্যে রয়েছে বিমানগুলোর ট্যাংকে ব্যবহৃত জেট ফুয়েলও।
দ্য এয়ার কারেন্ট
27 March, 2026, 06:30 pm
Last modified: 27 March, 2026, 06:35 pm
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম

সিঙ্গাপুরের পতাকাবাহী বিশাল তেলবাহী ট্যাংকার রং লিন ওয়ান গত ২৬ ফেব্রুয়ারি ভোরের আগে কুয়েতের মিনা আল আহমাদি বন্দর ছেড়ে ইউরোপীয় গন্তব্যের উদ্দেশ্যে জেট ফুয়েল নিয়ে যাত্রা শুরু করে। মেরিন ট্র্যাকার ও আর্গাস মিডিয়ার তথ্য অনুযায়ী, ১১ এপ্রিলের মধ্যে এটি মাল্টায় পৌঁছানোর কথা—এবং এটিই হবে শেষ দীর্ঘ-পাল্লার ট্যাংকার, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্য থেকে জেট ফুয়েল বহন করেছে।

যুদ্ধ শুরুর আগে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রতিদিন আনুমানিক ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবাহিত হতো। বৈশ্বিক জ্বালানি ব্যবহারের প্রায় ২০ শতাংশ আসত ইরান, কাতার, কুয়েত, ইরাক ও সৌদি আরব থেকে।

বর্তমানে ইউরোপ ও এশিয়ার বিমানবন্দরগুলোয় যে পরিশোধিত জেট ফুয়েল ব্যবহার করা হচ্ছে, তার বড় অংশই যুদ্ধ শুরুর আগে মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি হয়েছিল। বাজার বিশ্লেষক সংস্থা কেপলার-এর হিসাবে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় সমুদ্রপথে বৈশ্বিক জেট ফুয়েল সরবরাহের প্রায় ২১ শতাংশ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে ইউরোপে দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল আমদানি কমেছে, যার ৮০ শতাংশেরও বেশি যায় উত্তর-পশ্চিম ইউরোপে—যা তেল বণ্টনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এক নজিরবিহীন এবং ক্রমবর্ধমান 'এয়ার গ্যাপ' তৈরি হয়েছে—অর্থাৎ উৎপাদন ও চূড়ান্ত ব্যবহারের মধ্যে এক বড় ফাঁক সৃষ্টি হয়েছে, যার প্রভাব এখনো পুরোপুরি বাজারে এসে পৌঁছায়নি। এর মধ্যে রয়েছে বিমানগুলোর ট্যাংকে ব্যবহৃত জেট ফুয়েলও।

সংঘাত আরও বাড়ুক বা যুদ্ধবিরতি হোক—উভয় ক্ষেত্রেই এপ্রিলের দ্বিতীয়ার্ধ হবে একটি গুরুত্বপূর্ণ সময়, যখন এই যুদ্ধের প্রভাব শেষ পর্যন্ত বৈশ্বিক বিমান চলাচলের জ্বালানি সরবরাহে পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠবে।

Related Topics

টপ নিউজ

জেট ফুয়েল / ইরান যুদ্ধ / জ্বালানি সরবরাহ / এভিয়েশন শিল্প / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা আক্রমণের দাবি আইআরজিসির
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইরান চুক্তিতে সংশোধন আনতে বলেছেন ট্রাম্প, নতুন করে আলোচনা, চূড়ান্ত হতে সময় লাগবে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net