Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
19 March, 2026, 08:10 pm
Last modified: 19 March, 2026, 08:13 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?
  • ইরান যুদ্ধে এক মাসে দু’বার বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান, দু’বারই বেঁচে ফেরেন এই মার্কিন পাইলট
  • হরমুজে ৩ মাস ধরে আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় বন্দি দিন কাটাচ্ছেন নাবিকরা

রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড

তথ্য অনুযায়ী, মোট ৩০ লাখ টনের বেশি ফুয়েল অয়েলের অর্ধেকেরও বেশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাচ্ছে, যার পরিমাণ ১৭ থেকে ১৯ লাখ টনের মধ্যে। বাকি অংশ যাচ্ছে চীনে, যার পরিমাণ আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টন।
অয়েলপ্রাইস ডটকম
19 March, 2026, 08:10 pm
Last modified: 19 March, 2026, 08:13 pm

জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার জাহাজ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবের মধ্যে রাশিয়া থেকে এশিয়ার ফুয়েল অয়েল আমদানি চলতি মাসে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। শিপিং ডেটা সরবরাহকারী কেপলার এবং এলএসইজি'র তথ্য অনুযায়ী, মোট আমদানির পরিমাণ ৩০ লাখ টন ছাড়িয়ে যেতে পারে, যা দৈনিক প্রায় ৬ লাখ ১৪ হাজার ৫০০ ব্যারেলের সমান।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় এই রেকর্ড পরিমাণ আমদানি হচ্ছে। তথ্য অনুযায়ী, মোট ৩০ লাখ টনের বেশি ফুয়েল অয়েলের অর্ধেকেরও বেশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাচ্ছে, যার পরিমাণ ১৭ থেকে ১৯ লাখ টনের মধ্যে। বাকি অংশ যাচ্ছে চীনে, যার পরিমাণ আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টন।

বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ফলে উচ্চ সালফারযুক্ত ফুয়েল অয়েল (এইচএসএফও)-এর ওপর প্রভাব বেশি পড়ছে। ভরটেক্সার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক হ্যাভিয়ার টাং বলেন, "জ্বালানি তেলের প্রবাহে বিঘ্ন ঘটায় এইচএসএফও সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। কারণ ইরানের অবরোধের ফলে হরমুজ প্রণালিদিয়ে মাঝারি ও ভারী সালফারযুক্ত অপরিশোধিত তেল পরিবহনও কমে গেছে, যা সামগ্রিকভাবে তেলের বাজারকে আরও সংকুচিত করেছে।"

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানিতে ব্যাঘাতের কারণে দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র সরকার ভাসমান মজুদে থাকা রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর নিষেধাজ্ঞায় ছাড় দিয়েছে। এতে এশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলো দ্রুত সেই সুযোগ কাজে লাগিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, যদি মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি দীর্ঘ সময় বন্ধ থাকে, তাহলে রাশিয়ার ফুয়েল অয়েল এশিয়ার চাহিদা পূরণে যথেষ্ট হবে না।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে উৎপাদন কমে যাওয়ায় এবং সংরক্ষণ সক্ষমতা সীমায় পৌঁছানোর কারণে সব ধরনের জ্বালানির ক্ষেত্রেই ঘাটতি দেখা দিতে পারে। তাত্ত্বিকভাবে উৎপাদক দেশগুলো অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করতে পারলেও—তা সংরক্ষণের জায়গা না থাকায় রিফাইনারিগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে।

জ্বালানি বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টস-এর বিশ্লেষক রয়স্টোন হুয়ান বলেন, "হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ এবং অপরিশোধিত তেলের প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে আগামী কয়েক সপ্তাহ বা মাসজুড়ে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।"

Related Topics

টপ নিউজ

ফুয়েল অয়েল / রাশিয়া / ইরান যুদ্ধ / এশিয়া / জ্বালানি বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?
  • ইরান যুদ্ধে এক মাসে দু’বার বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান, দু’বারই বেঁচে ফেরেন এই মার্কিন পাইলট
  • হরমুজে ৩ মাস ধরে আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় বন্দি দিন কাটাচ্ছেন নাবিকরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net