Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
হিন্দু রাষ্ট্র ও ‘মুসলিম হটানোর’ দাবি জানানো অনুষ্ঠানে মোদি সরকারের ৬৩ লাখ রুপি সহায়তা

আন্তর্জাতিক

দ্য কুইন্ট
20 February, 2026, 10:10 am
Last modified: 20 February, 2026, 10:15 am

Related News

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

হিন্দু রাষ্ট্র ও ‘মুসলিম হটানোর’ দাবি জানানো অনুষ্ঠানে মোদি সরকারের ৬৩ লাখ রুপি সহায়তা

ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য কুইন্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ ও ১৪ ডিসেম্বর দিল্লির ভারত মণ্ডপম-এ সনাতন সংস্থা থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ‘২৫ শতাংশ ভারতীয় মুসলিমকে দেশ থেকে বের করে দিন’, ‘ভারতকে হিন্দু রাষ্ট্র বানান’-এর মতো বিতর্কিত দাবি তোলা হয়।
দ্য কুইন্ট
20 February, 2026, 10:10 am
Last modified: 20 February, 2026, 10:15 am
ইলাস্ট্রেশন: দ্য কুইন্ট

ভারতের কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় আয়োজিত একটি অনুষ্ঠানে মুসলিমবিদ্বেষী নানা বক্তব্য ও দাবি তোলার অভিযোগ উঠেছে। 'মুসলিম হটাও' আহ্বান জানানো ওই আয়োজনের জন্য মোদি সরকার ৬৩ লাখ রুপি দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য কুইন্ট'-এর প্রতিবেদনে উঠে এসেছে।

অনুষ্ঠানটি নিয়ে আগেও প্রতিবেদন প্রকাশ করেছিল দ্য কুইন্ট। তাদের প্রতিবেদনে বলা হয়, আয়োজনে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে এবং ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় ও দিল্লির পর্যটন মন্ত্রণালয় এ অনুষ্ঠানে সমর্থন দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ ও ১৪ ডিসেম্বর দিল্লির ভারত মণ্ডপম-এ সনাতন সংস্থা থেকে 'সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে '২৫ শতাংশ ভারতীয় মুসলিমকে দেশ থেকে বের করে দিন', 'ভারতকে হিন্দু রাষ্ট্র বানান', 'গণধর্মান্তর' এবং মুসলিমদের 'গণবহিষ্কার'-এর মতো বিতর্কিত দাবি তোলা হয়।

ওই অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, শ্রীপাদ নায়েক ও সঞ্জয় শেঠ। দিল্লি রাজ্য সরকারের পর্যটনমন্ত্রী কপিল মিশ্র এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরবর্তীতে তথ্য অধিকার আইন-এর আওতায় সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের কাছে দ্য কুইন্ট জানতে চায়, তারা এ অনুষ্ঠানের জন্য কোনো তহবিল দিয়েছে কি না। জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, তারা সনাতন সংস্থাকে ৬৩ লাখ রুপি আর্থিক সহায়তা অনুমোদন করেছে।

মন্ত্রণালয়ের জবাবে বলা হয়, "এ বিষয়ে জানানো যাচ্ছে যে, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় সনাতন সংস্থাকে ৬৩ লাখ রুপির আর্থিক সহায়তা অনুমোদন করেছে। এই অর্থ গোয়ার সনাতন আশ্রমের ঠিকানায় দেওয়া হয়েছে। 'বন্দে মাতরম' গানটির ১৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে দিল্লির ভারত মণ্ডপমে ১৩–১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত 'সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব' আয়োজনের জন্য এই সহায়তা দেওয়া হয়। ব্যয়ের খাতভিত্তিক হিসাব সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে নেই।"

তবে দিল্লির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

অনুষ্ঠানে দেওয়া কিছু বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। সেখানে সুদর্শন টিভি-এর প্রধান সুরেশ চভনকি বলেন, 'বর্তমানে ভারতের ২৫ শতাংশ মুসলিম অনুপ্রবেশকারী। তারা বাংলাদেশি, পাকিস্তানি, আফগানি। এনআরসি আনুন এবং তাদের ভারত থেকে বের করে দিন।'

একই বক্তা আরও বলেন, 'মুসলিম জনসংখ্যার লাগাম টানা দরকার।'

বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় প্রশ্ন তোলেন, 'সরকারের ভয়ে কি মুসলিমদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা যায় না?' তিনি বলেন, 'প্রতিটি হিন্দু যদি একজনকে ধর্মান্তরিত করে, তবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।' পাশাপাশি তিনি মন্তব্য করেন, 'এখানে অনেক ব্যবসায়ী আছেন। তারা সহজেই তাদের কর্মচারীদের ধর্মান্তরিত করতে পারেন।'

অনুষ্ঠানে হিন্দু ফান্ড-এর প্রতিনিধি রাহুল দেওয়ান বলেন, 'আমাদের আক্রমণাত্মক কৌশল দরকার... আমাদের সাংবিধানিক হিন্দু রাষ্ট্র দরকার।' তিনি আরও বলেন, 'তারা যদি লাড্ডুতে অ্যামোনিয়াম নাইট্রেট মিশিয়ে দেয়, তবে লাখ লাখ হিন্দু মারা যাবে।'

অনুষ্ঠান ও এ ধরনের বক্তব্য নিয়ে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকেরা বলছেন, রাষ্ট্রীয় সহায়তায় আয়োজিত কোনো কর্মসূচিতে বিদ্বেষমূলক বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।

Related Topics

টপ নিউজ

মুসলিম বিদ্বেষ / ভারত / মোদি সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net