Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 December, 2025, 12:25 pm
Last modified: 20 December, 2025, 12:26 pm

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • ‘এক লিটার তেলও যাবে না’, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল অবরোধ চলবে: ইরান
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’

সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের

গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরা শহরে আইএসের এক চোরাগোপ্তা হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক মার্কিন দোভাষী নিহত হওয়ার পর এই প্রতিশোধমূলক অভিযান চালানো হলো।
টিবিএস ডেস্ক
20 December, 2025, 12:25 pm
Last modified: 20 December, 2025, 12:26 pm
ছবি: ইপিএ/শাটারস্টক

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে 'ব্যাপক' সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক এক প্রাণঘাতী হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। খবর বিবিসি'র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার ও কামানের সহায়তায় মধ্য সিরিয়ার বিভিন্ন স্থানে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অভিযানে জর্ডানের বিমান বাহিনীও অংশ নেয়।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, আইএসের গোপন আস্তানা ও অস্ত্রের গুদাম ধ্বংসে ১০০টিরও বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম প্রিসিশন মিউনিশন ব্যবহার করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা অত্যন্ত জোরালোভাবে আঘাত করছি।' গত ১৩ ডিসেম্বর পালমিরা শহরে আইএসের এক চোরাগোপ্তা হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক মার্কিন দোভাষী নিহত হওয়ার পর এই প্রতিশোধমূলক অভিযান চালানো হলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় 'অপারেশন হকআই স্ট্রাইক' শুরু করা হয়।

সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, 'যারা আমেরিকান এবং এই অঞ্চলে আমাদের সহযোগীদের ক্ষতি করতে চায়, যুক্তরাষ্ট্র সেই সব সন্ত্রাসীকে নিরলসভাবে তাড়া করে যাবে।'

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, এই অভিযান কোনো যুদ্ধের সূচনা নয়; এটি একটি 'প্রতিশোধের ঘোষণা'।

তিনি আরও বলেন, 'বিশ্বের যেখানেই আপনি আমেরিকানদের লক্ষ্যবস্তু করবেন, আপনার বাকি সংক্ষিপ্ত ও উদ্বিগ্ন জীবন এই ভয়ে কাটবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজবে, খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে। আজ আমরা আমাদের শত্রুদের খুঁজে বের করেছি এবং হত্যা করেছি। অনেককে মেরেছি। এবং এই ধারা অব্যাহত থাকবে।'

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'যেমনটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, দায়ী খুনি সন্ত্রাসীদের ওপর যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর প্রতিশোধ নিচ্ছে।' তিনি আরও দাবি করেন, সিরিয়া সরকার এই অভিযানে 'পূর্ণ সমর্থন' দিয়েছে।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, রাকা ও দেইর এজ জোর শহরের কাছে আইএসের অবস্থানগুলোতে হামলা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, এসব হামলায় আইএসের একজন প্রভাবশালী নেতাসহ বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।

এ বিষয়ে আইএস এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। হামলার লক্ষ্যবস্তুগুলো বিবিসি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

এর আগে সেন্টকম জানিয়েছিল, পালমিরায় ওই প্রাণঘাতী হামলাটি আইএসের একজন বন্দুকধারী চালিয়েছিল, যাকে পাল্টা হামলায় হত্যা করা হয়েছে। ওই চোরাগোপ্তা হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হন। পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, হামলাটি এমন একটি এলাকায় সংঘটিত হয়েছে, যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের কোনো নিয়ন্ত্রণ নেই।

তবে সিরিয়ান অবজারভেটরি দাবি করেছে, হামলাকারী ব্যক্তি সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি এবং বন্দুকধারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রসমর্থিত সিরীয় যোদ্ধাদের একটি জোট ঘোষণা দিয়েছিল, সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ ভূখণ্ডটির পতন ঘটেছে। তবে এরপরও গোষ্ঠীটি বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সিরিয়া ও ইরাকে এখনো আইএসের পাঁচ হাজার থেকে সাত হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে।

আইএসবিরোধী অভিযানের অংশ হিসেবে স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে ২০১৫ সাল থেকে সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

সম্প্রতি সিরিয়া আইএস দমনে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। শারার নেতৃত্বাধীন জোট বাহিনী ২০২৪ সালে বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে। ওই সফরকে তিনি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি 'নতুন যুগ' হিসেবে আখ্যা দেন।

Related Topics

টপ নিউজ

সিরিয়া / আইএস / যুক্তরাষ্ট্রের হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • ‘এক লিটার তেলও যাবে না’, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল অবরোধ চলবে: ইরান
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net