Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
তারুণ্য থাকে ৩০ পর্যন্ত: মস্তিষ্কের পরিবর্তনের জন্য চার গুরুত্বপূর্ণ বয়স 

আন্তর্জাতিক

বিবিসি
25 November, 2025, 05:55 pm
Last modified: 25 November, 2025, 05:55 pm

Related News

  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • ৪৭ সেকেন্ডেই হয়তো আপনি এই লেখা ছেড়ে যাবেন; মনোযোগ কি আরেকটু ধরে রাখা সম্ভব?

তারুণ্য থাকে ৩০ পর্যন্ত: মস্তিষ্কের পরিবর্তনের জন্য চার গুরুত্বপূর্ণ বয়স 

ফলাফলে দেখা গেছে, আমাদের মস্তিষ্ক তারুণ্যের ধাপে বা ‘অ্যাডোলেসেন্স’ পর্যায়ে থাকে ৩০-এর কোঠার শুরু পর্যন্ত। সহজ কথায়, প্রায় ৩২ বছর বয়সে গিয়ে আমাদের মস্তিষ্ক তার ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়।
বিবিসি
25 November, 2025, 05:55 pm
Last modified: 25 November, 2025, 05:55 pm
আমাদের মস্তিষ্ক সব সময় নতুন অভিজ্ঞতা আর জ্ঞানের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়, তবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পরিবর্তনটা একভাবে বা মসৃণ গতিতে চলে না। ছবি :সংগৃহীত

আমরা ভাবি ১৮ পার হলেই বুঝি বড় হয়ে গেলাম। কিন্তু আমাদের মস্তিষ্ক তা মনে করে না। বিজ্ঞানীদের নতুন গবেষণা বলছে, আমাদের মস্তিষ্কের তারুণ্য আসলে ফুরোয় না ১৮ বছরেই, বরং তা টিকে থাকে ৩০-এর কোঠা পর্যন্ত।

মানুষের মস্তিষ্কের জীবনচক্র মূলত পাঁচটি ধাপে বিভক্ত। আর জীবনের চারটি বয়সে এসে মস্তিষ্কে ঘটে বড় ধরনের পরিবর্তন। বয়সগুলো হলো—৯, ৩২, ৬৬ এবং ৮৩ বছর। সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক গবেষণায় এই চমকপ্রদ তথ্য খুঁজে পেয়েছেন।

গবেষকরা প্রায় ৪,০০০ মানুষের মস্তিষ্কের স্ক্যান করেছেন, যাদের মধ্যে ৯০ বছর বয়সীরাও ছিলেন। এই স্ক্যানের মাধ্যমে তারা দেখেছেন মস্তিষ্কের কোষগুলো একে অপরের সঙ্গে কীভাবে যোগাযোগ বা সংযোগ স্থাপন করে।

ফলাফলে দেখা গেছে, আমাদের মস্তিষ্ক তারুণ্যের ধাপে বা 'অ্যাডোলেসেন্স' পর্যায়ে থাকে ৩০-এর কোঠার শুরু পর্যন্ত। সহজ কথায়, প্রায় ৩২ বছর বয়সে গিয়ে আমাদের মস্তিষ্ক তার ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়।

বিজ্ঞানীরা মনে করছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে এই ফলাফলে। জীবনের কোন বয়সে কেন মানসিক রোগ বা ডিমেনশিয়ার (স্মৃতিভ্রম) ঝুঁকি বাড়ে কিংবা কমে, এই গবেষণা তা বুঝতে সাহায্য করবে।

আমাদের মস্তিষ্ক সব সময় নতুন অভিজ্ঞতা আর জ্ঞানের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। তবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পরিবর্তনটা একভাবে বা মসৃণ গতিতে চলে না। বরং এটি ঘটে পাঁচটি আলাদা ধাপে।

মস্তিষ্কের সেই পাঁচটি ধাপ

১. শৈশব: জন্ম থেকে ৯ বছর।

২. কৈশোর বা তারুণ্য: ৯ থেকে ৩২ বছর।

৩. প্রাপ্তবয়স্ক: ৩২ থেকে ৬৬ বছর।

৪. বার্ধক্যের শুরু: ৬৬ থেকে ৮৩ বছর।

৫. শেষ বার্ধক্য: ৮৩ বছর এবং তার পর।

গবেষক ড. অ্যালেক্সা মাউসলি বিবিসিকে বলেন, 'সারা জীবন ধরেই মস্তিষ্কের সংযোগগুলো নতুন করে সাজানো হতে থাকে। এটি কখনো শক্তিশালী হয়, আবার কখনো দুর্বল হয়। পুরো প্রক্রিয়াটি একটানা চলে না, বরং ঢেউয়ের মতো ধাপে ধাপে ওঠানামা করে।'

সবার ক্ষেত্রে যে ঠিক এই বয়সেই পরিবর্তন ঘটবে, তা নয়। কারও একটু আগে বা পরে হতে পারে। তবে গবেষকরা বলছেন, হাজার হাজার মানুষের স্ক্যান রিপোর্টে এই নির্দিষ্ট বয়সগুলোর ছাপ খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিখ্যাত জার্নাল 'নেচার কমিউনিকেশনস'-এ এই গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে।

ধাপগুলোর বিস্তারিত 

শৈশব: জীবনের এই প্রথম ধাপে মস্তিষ্কের আকার হু হু করে বাড়ে। এ সময় মস্তিষ্কের কোষের সংযোগগুলো কখনো বাড়ে, আবার অপ্রয়োজনীয় হলে কমেও যায়। তবে এই বয়সে মস্তিষ্ক খুব একটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারে না। বিষয়টি অনেকটা পার্কে ঘুরে বেড়ানো ছোট বাচ্চার মতো—যে সোজা পথে গন্তব্যে না গিয়ে খেয়ালখুশি মতো এদিক-সেদিক ঘুরে বেড়ায়।

কৈশোর বা তারুণ্য: ৯ বছর বয়সে পৌঁছানোর পর হঠাৎ করেই বড়সড় পরিবর্তন আসে। মস্তিষ্কের সংযোগগুলো অপ্রয়োজনীয় জিনিস ঝেড়ে ফেলে দিয়ে অসম্ভব দক্ষ হতে শুরু করে। ড. মাউসলি একে 'বিশাল পরিবর্তন' বলে আখ্যায়িত করেছেন। তবে এই সময়েই মানসিক রোগ দেখা দেওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। সাধারণত বয়ঃসন্ধিকালের সঙ্গে এই ধাপ শুরু হয়। আগে আমরা ভাবতাম কৈশোর বুঝি টিনএজ বা ১৯-২০ বছরেই শেষ। কিন্তু নতুন গবেষণা বলছে, মস্তিষ্কের এই তারুণ্য টিকে থাকে ৩২ বছর বয়স পর্যন্ত। এই সময়েই মস্তিষ্কের নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী ও শানিত হয়।

প্রাপ্তবয়স্ক: এরপর আসে স্থিতিশীলতার সময়। এটি মস্তিষ্কের সবচেয়ে দীর্ঘ অধ্যায়, যা প্রায় তিন দশক (৩২ থেকে ৬৬ বছর) ধরে চলে। এই সময়ে পরিবর্তনের ঝড়টা থামে। আগে মস্তিষ্কের দক্ষতা যেভাবে বাড়ছিল, এখন তা উল্টো দিকে মোড় নেয়। ড. মাউসলির মতে, এই সময়ে মানুষের বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্ব একটা স্থির অবস্থায় চলে আসে।

বার্ধক্যের শুরু: ৬৬ বছর বয়সে শুরু হয় এই ধাপ। তবে হুট করেই যে মস্তিষ্কের ক্ষমতা কমে যায়, তা নয়। বরং সংযোগের ধরনে পরিবর্তন আসে। মস্তিষ্ক তখন আর পুরোটা মিলেমিশে বা ঐকতানে কাজ করতে চায় না। বিভিন্ন অংশ আলাদা হয়ে নিজের মতো কাজ করে। অনেকটা মিউজিক্যাল ব্যান্ডের সদস্যদের মতো, যারা আর একসঙ্গে গান না গেয়ে 'সোলো' বা একক ক্যারিয়ার গড়তে চায়। এই বয়সেই ডিমেনশিয়া বা উচ্চ রক্তচাপের মতো সমস্যাগুলো মস্তিষ্কে প্রভাব ফেলতে শুরু করে।

শেষ বার্ধক্য: ৮৩ বছর বয়সে আমরা শেষ ধাপে প্রবেশ করি। এই বয়সের মানুষের তথ্য খুব বেশি পাওয়া যায়নি। তবে দেখা গেছে, এই ধাপে মস্তিষ্কের পরিবর্তনগুলো আগের ধাপের মতোই হয়, কিন্তু তার তীব্রতা থাকে অনেক বেশি।

ড. মাউসলি অবাক হয়ে লক্ষ্য করেছেন, মস্তিষ্কের এই ধাপগুলোর সঙ্গে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার অদ্ভুত মিল রয়েছে। যেমন—বয়ঃসন্ধি, ৩০-এর কোঠায় গিয়ে সংসারী হওয়া বা শেষ বয়সের স্বাস্থ্য সমস্যা।

যদিও এই গবেষণায় নারী ও পুরুষকে আলাদা করে দেখা হয়নি, তবুও বিশেষজ্ঞরা একে স্বাগত জানিয়েছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরোইনফরমেটিক্সের অধ্যাপক ডানকান অ্যাস্টল বলেন, 'আমাদের মনোযোগ, ভাষা বা স্মৃতিশক্তি কেমন হবে—তা নির্ভর করে মস্তিষ্কের এই সংযোগ বা গঠনের ওপর। অনেক মানসিক ও স্নায়বিক সমস্যার মূলে রয়েছে এই বিষয়গুলো।'

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারা স্পায়ার্স-জোনস বলেন, 'এটি একটি দারুণ গবেষণা। সারা জীবন আমাদের মস্তিষ্ক কতটা বদলায়, তা এই গবেষণায় চমৎকারভাবে উঠে এসেছে।' তবে তিনি মনে করিয়ে দেন, সবার জীবনে ঠিক এই বয়সেই যে পরিবর্তনগুলো হবে, এমন কোনো কথা নেই।

Related Topics

টপ নিউজ

মস্তিষ্ক / ব্রেইন / পরিবর্তন / বিকাশ / বার্ধক্য / মস্তিষের রোগ / ডিমেনশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • ৪৭ সেকেন্ডেই হয়তো আপনি এই লেখা ছেড়ে যাবেন; মনোযোগ কি আরেকটু ধরে রাখা সম্ভব?

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net