Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বজুড়ে বিপর্যস্ত ওপেনএআই, এক্স, ফেসবুকসহ বহু ওয়েবসাইট

আন্তর্জাতিক

ইউরোনিউজ
18 November, 2025, 08:40 pm
Last modified: 18 November, 2025, 09:11 pm

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

ক্লাউডফ্লেয়ার ডাউন: বিশ্বজুড়ে বিপর্যস্ত ওপেনএআই, এক্স, ফেসবুকসহ বহু ওয়েবসাইট

ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার হ্যাকারদের আক্রমণ থেকে সাইটগুলোকে সুরক্ষা দেয় এবং অধিক ট্র্যাফিকেও প্ল্যাটফর্মগুলো অনলাইনে রাখতে সহায়তা করে। এ বিপর্যয়ে ডাউন ডিটেক্টর—যে সাইটটি বিভিন্ন প্ল্যাটফর্মের সমস্যার নজরদারি করে, সেটিও প্রযুক্তিগত জটিলতায় পড়ে।
ইউরোনিউজ
18 November, 2025, 08:40 pm
Last modified: 18 November, 2025, 09:11 pm
ছবি: এপি

ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত ত্রুটির কারণে ওপেনএআই-এর চ্যাটজিপিটি, ফেসবুক এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সসহ বহু ওয়েবসাইটে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, 'ক্লাউডফ্লেয়ার একটি সমস্যা সম্পর্কে অবগত এবং এটি তদন্ত করছে, যা সম্ভাব্য একাধিক গ্রাহককে প্রভাবিত করেছে। আরও তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।'

ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার হ্যাকারদের আক্রমণ থেকে সাইটগুলোকে সুরক্ষা দেয় এবং অধিক ট্র্যাফিকেও প্ল্যাটফর্মগুলো অনলাইনে রাখতে সহায়তা করে। এ বিপর্যয়ে ডাউন ডিটেক্টর—যে সাইটটি বিভিন্ন প্ল্যাটফর্মের সমস্যার নজরদারি করে, সেটিও প্রযুক্তিগত জটিলতায় পড়ে।

কোম্পানিটি জানিয়েছে, সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে 'সমস্যা সমাধান কার্যক্রম চলতে থাকায় গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে বেশি হারে সমস্যায় পড়তে পারেন।'

যে কারণে এ সমস্যার সৃষ্টি

ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তারা 'ব্যাপক ৫০০ এরর'-এর সম্মুখীন হয়েছে এবং তাদের ড্যাশবোর্ড ও এপিআই কার্যক্রমও ব্যাহত হয়েছিল।

৫০০ এরর কোড হলো সাধারণ সার্ভারজনিত বার্তা, যা বোঝায় যে সার্ভার অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে অনুরোধটি পূরণ করতে পারছে না। সার্ভার জানে যে সমস্যা হয়েছে, তবে সুনির্দিষ্ট কারণ জানায় না।

সমস্যা সমাধানের প্রক্রিয়ায় যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তারা এমন পরিবর্তন এনেছে যার ফলে 'ক্লাউডফ্লেয়ার অ্যাকসেস' এবং 'ওয়ার্প' সেবা পুনরুদ্ধার হয়েছে। অ্যাকসেস এবং ওয়ার্প ব্যবহারকারীদের ত্রুটির হার ঘটনাপূর্ব অবস্থায় নেমে এসেছে। লন্ডনে ওয়ার্প অ্যাকসেসও পুনরায় চালু করা হয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, 'আমরা অন্যান্য সেবা পুনরুদ্ধারেও কাজ চালিয়ে যাচ্ছি।'

Related Topics

টপ নিউজ

ক্লাউডফ্লেয়ার / ক্লাউড সেবা / ইন্টারনেট / ইন্টারনেট বন্ধ / বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net