Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ডকুমেন্টারিতে ভাষণ বিকৃতি: বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
15 November, 2025, 11:05 am
Last modified: 15 November, 2025, 11:06 am

Related News

  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

ডকুমেন্টারিতে ভাষণ বিকৃতি: বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করতে চান ট্রাম্প

বিবিসি
15 November, 2025, 11:05 am
Last modified: 15 November, 2025, 11:06 am
ছবি: এপি

সম্পাদনা করে ভাষণ বিকৃত করার ঘটনায় বিবিসি ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই ডকুমেন্টারিতে তার বক্তব্য যেভাবে সম্পাদনা করা হয়েছে, সেজন্য তিনি সংবাদ সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন: 'আমরা সম্ভবত আগামী সপ্তাহের কোনো এক সময় তাদের বিরুদ্ধে ১০০ কোটি থেকে ৫০০ কোটি ডলারের মামলা করব।'

বিবিসি বলেছে, ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের ওই সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে 'এমন একটি ভুল ধারণা তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছিলেন।'

এ ঘটনার জন্য বিবিসি ক্ষমা চাইলেও বলেছে যে তারা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না।

এই বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন।

আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমার মনে হয় কাজটা আমাকে করতে হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখের কথা বদলে দিয়েছে।'

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে বিষয়টি তোলেননি। তবে স্টারমার তার সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং ট্রাম্প উইকএন্ডে তাকে ফোন করবেন।

এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীরা বিবিসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন, সংস্থাটি যদি বক্তব্য প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ না দেয়, তবে তাদের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা করা হবে।

তবে আদালতের পাবলিক রেকর্ড ডেটাবেজ অনুসন্ধান করে দেখা গেছে, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

ট্রাম্প আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করার আগেই রেকর্ড করা একটি সাক্ষাৎকার শনিবার জিবি নিউজে প্রচারিত হয়। এতে মার্কিন প্রেসিডেন্ট বলেন: 'আমি দীর্ঘদিন ধরে এই কাজ করছি, কিন্তু এমন কিছু কখনও দেখিনি। এটা, এটা সবচেয়ে জঘন্য। আমার মনে হয় এটা সিবিএস ও সিক্সটি মিনিটস-এর কমালা-কাণ্ডের চেয়েও খারাপ ছিল।'

চলতি বছরের জুলাইয়ে মার্কিন মিডিয়া কোম্পানি প্যারামাউন্ট গ্লোবাল সাবেক ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিসের একটি সাক্ষাৎকার সিবিএসে সম্প্রচার-সংক্রান্ত একটি আইনি বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাম্পকে ১ কোটি ৬০ লাখ ডলার দিতে সম্মত হয়েছিল।

ট্রাম্প বলেন, 'আমি মনে করি এটা করা আমার নৈতিক দায়িত্ব। আপনি যদি এটি না করেন, তবে অন্য মানুষের সাথে এটি পুনরায় ঘটা বন্ধ করতে পারবেন না।'

ডেইলি টেলিগ্রাফ ২০২২ সালে নিউজ নাইট অনুষ্ঠানে প্রচারিত একইভাবে সম্পাদিত দ্বিতীয় একটি ক্লিপের কথা প্রকাশ করার কয়েক ঘণ্টা পর বিবিসি ক্ষমা চায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিবিসি জানায়, ট্রাম্পের ভাষণের সম্পাদনা নিয়ে সমালোচনার পর 'প্যানোরামা' অনুষ্ঠানটি পর্যালোচনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'আমরা স্বীকার করছি, আমাদের সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে আমরা ভাষণের বিভিন্ন অংশ থেকে খণ্ডচিত্র না দেখিয়ে একটি একক, নিরবচ্ছিন্ন অংশ দেখাচ্ছিলাম। এর ফলে এই ভুল ধারণা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন।'

এ সপ্তাহে বিবিসির একজন মুখপাত্র বলেন, 'ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদনা করা হয়েছে, তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখিত হলেও আমরা দৃঢ়ভাবে মনে করি যে এটি মানহানির মামলার কোনো ভিত্তি হতে পারে না।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ভাষণ বিকৃতি / বিবিসি / যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net