Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সম্পর্কের উন্নতি হওয়ায় ভারত ও চীনে পুনরায় সরাসরি ফ্লাইট চালু 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 October, 2025, 12:50 pm
Last modified: 27 October, 2025, 12:50 pm

Related News

  • সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই: সংসদে পর্যটন মন্ত্রী
  • ২৯ জানুয়ারি থেকে ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
  • বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করছে জাপান
  • ৩৩ বছর পর ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
  • অরুণাচলের কাছে বিমানঘাঁটিতে ৩৬টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে চীন, দাবি ভারতীয় মিডিয়ার

সম্পর্কের উন্নতি হওয়ায় ভারত ও চীনে পুনরায় সরাসরি ফ্লাইট চালু 

ভারতীয় সরকার জানিয়েছে, উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হলে ‘মানুষের সঙ্গে মানুষের সংযোগ’ সহজ হবে এবং ‘দুই দেশের পারস্পরিক বিনিময়ের ধাপে ধাপে স্বাভাবিকীকরণ’ সম্ভব হবে।
টিবিএস ডেস্ক
27 October, 2025, 12:50 pm
Last modified: 27 October, 2025, 12:50 pm
ভারতীয় এয়ালাইন্স ইন্ডিগোর একটি উড়োজাহাজ। ছবি: রয়টার্স

ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট আবার শুরু হয়েছে। এটি দুই দেশের সম্পর্কের মধ্যে বিদ্যমান শীতলতা কমার ইঙ্গিত দিচ্ছে। খবর বিবিসির।

সোমবার কলকাতা থেকে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর একটি ফ্লাইট ৬ই ১৭০৩ প্রায় ১৮০ যাত্রী নিয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝৌতে পৌঁছায়।

দুই দেশের মধ্যে উড়োজাহাজ চলাচল প্রথমে ২০২০ সালের শুরুতে কোভিড মহামারির সময় স্থগিত করা হয়। পরে হিমালয় সীমান্ত অঞ্চলে একটি বিতর্কিত প্রাণঘাতী সংঘর্ষের পর উত্তেজনা বাড়ায় উড়োজাহাজ চলাচল পুনরায় আর চালু হয়নি।

কিন্তু দুই দেশ তাদের সম্পর্ক ধীরে ধীরে পুনর্নির্মাণ করছে এবং গত বছর তারা সীমান্ত পাহারার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত আগস্টে চীনে সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সফর করেন। একই মাসে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেন।

ভারতীয় সরকার জানিয়েছে, উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হলে 'মানুষের সঙ্গে মানুষের সংযোগ' সহজ হবে এবং 'দুই দেশের পারস্পরিক বিনিময়ের ধাপে ধাপে স্বাভাবিকীকরণ' সম্ভব হবে।

ভারত চীনা পর্যটকদের জন্য ভিসা অনুমোদন দেওয়াও পুনরায় শুরু করেছে।

রোববার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো যাত্রীরা চেক-ইন করার সময় এয়ারলাইন স্টাফরা সরাসরি উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হওয়া উদযাপন করতে পিতলের প্রদ্বীপ জ্বালান।

একজন সিনিয়র চীনা কনস্যুলার কর্মকর্তা চিন ইয়ং, সাংবাদিকদের বলেন, এটি 'ভারত-চীন সম্পর্কের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন'।

একজন যাত্রী বলেন, সরাসরি ফ্লাইট লজিস্টিক সহযোগিতা বাড়াবে এবং যাত্রার সময় কমাবে।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্স নভেম্বর মাসে শাংহাই এবং দিল্লির মধ্যে একটি ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে।

Related Topics

টপ নিউজ

ভারত-চীন / সরাসরি ফ্লাইট / চালু / পুনরায় চালু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই: সংসদে পর্যটন মন্ত্রী
  • ২৯ জানুয়ারি থেকে ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
  • বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করছে জাপান
  • ৩৩ বছর পর ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের
  • অরুণাচলের কাছে বিমানঘাঁটিতে ৩৬টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে চীন, দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net