Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
যুক্তরাজ্যে চীনা বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডির বিক্রি বেড়েছে ৮৮০ শতাংশ

আন্তর্জাতিক

বিবিসি
08 October, 2025, 10:45 am
Last modified: 08 October, 2025, 10:52 am

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

যুক্তরাজ্যে চীনা বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডির বিক্রি বেড়েছে ৮৮০ শতাংশ

বিবিসি
08 October, 2025, 10:45 am
Last modified: 08 October, 2025, 10:52 am
ছবি: রয়টার্স

চীনের গাড়ি নির্মাতা জায়ান্ট বিওয়াইডি জানিয়েছে, যুক্তরাজ্য এখন চীনের বাইরে তাদের সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে। গত সেপ্টেম্বরে দেশটিতে তাদের গাড়ি বিক্রি এক বছর আগের তুলনায় ৮৮০ শতাংশ বেড়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত মাসে তারা যুক্তরাজ্যে ১১,২৭১টি গাড়ি বিক্রি করেছে, যার সিংহভাগই ছিল তাদের 'সিল ইউ' স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) মডেলের প্লাগ-ইন হাইব্রিড সংস্করণ।

চীনভিত্তিক কোম্পানিগুলোর কাছে যুক্তরাজ্য আকর্ষণীয় হয়ে উঠেছে মূলত শুল্ক সুবিধার কারণে। দেশটি এখনো চীনা ইভির ওপর বাড়তি শুল্ক আরোপ করেনি। বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যে চীনা বৈদ্যুতিক গাড়ির আমদানিতে শুল্ক বসিয়েছে। গত বছরের অক্টোবরে ইইউ চীনা বৈদ্যুতিক গাড়ির আমদানির ওপর ৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়।

এই বাণিজ্যিক সুবিধার পাশাপাশি যুক্তরাজ্যের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদাও বাড়ছে। গাড়ি শিল্প সংস্থা সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি)-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 

সংস্থাটি জানায়, শুধু ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির বিক্রিই প্রায় ৭৩ হাজারে দাঁড়িয়েছে এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি আরও দ্রুতগতিতে বেড়েছে।

পাশাপাশি, তুলনামূলক সাশ্রয়ী দামেও পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছে বিওয়াইডি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের মোট গাড়ি বাজারে তাদের অংশীদারিত্ব দাঁড়িয়েছে ৩ দশমিক ৬ শতাংশে।

আগামীতে আরও নতুন হাইব্রিড ও বৈদ্যুতিক মডেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিওয়াইডির যুক্তরাজ্য ব্যবস্থাপক বোনো জি। তিনি বলেন, 'আমরা ব্রিটেনে ১০০তম খুচরা বিক্রয়কেন্দ্র চালু করেছি। সামনের পথচলা আমাদের জন্য ভীষণ রোমাঞ্চকর।'

এসএমএমটি-এর তথ্যমতে, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষে ছিল কিয়া স্পোর্টেজ, ফোর্ড পুমা এবং নিসান কাশকাই। তবে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে দুটি চীনা মডেল—জায়াকু ৭ এবং বিওয়াইডি সিল ইউ।

তবে যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির সামগ্রিক বিক্রি বাড়লেও, এসএমএমটি জানিয়েছে, পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন এখনও গত মাসের মোট গাড়ি বিক্রির অর্ধেকেরও বেশি জায়গা দখল করে আছে।

Related Topics

টপ নিউজ

বৈদ্যুতিক গাড়ি (ইভি) / বিওয়াইডি / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net