Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 September, 2025, 09:05 am
Last modified: 24 September, 2025, 09:17 am

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা

৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

আর্টেমিস মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন জানান, নভোচারীদের চাঁদে নিয়ে যাওয়ার জন্য নির্মিত শক্তিশালী রকেট ব্যবস্থা এসএলএস প্রায় প্রস্তুত। এখন শুধু নভোযাত্রী বহনকারী ক্যাপসুল ওরিয়নকে এসএলএসের সঙ্গে যুক্ত করা এবং ভূমি পরীক্ষাগুলো শেষ করা বাকি।
টিবিএস ডেস্ক
24 September, 2025, 09:05 am
Last modified: 24 September, 2025, 09:17 am
আর্টেমিস-২ ক্রু: বামে ক্রিস্টিনা কোচ, পিছনে ভিক্টর গ্লোভার (পাইলট), সামনে রিড ওয়াইজম্যান (কমান্ডার), ডানে জেরেমি হ্যানসেন। ছবি: নাসা :

নাসা জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতেই চাঁদকে ঘিরে ১০ দিনের অভিযানে নভোচারী পাঠানোর আশা করছে তারা। আগে ঘোষণা করা হয়েছিল, এ মিশন সর্বোচ্চ এপ্রিলের শেষ নাগাদ শুরু হবে। তবে এখন সময় এগিয়ে আনার পরিকল্পনা করছে নাসা।

প্রায় ৫০ বছর পর মানুষ নিয়ে চাঁদে যাওয়ার অভিযানে নামছে কোনো দেশ। এ যাত্রায় চার নভোচারীকে পাঠানো হবে। পুরো যাত্রাপথে পরীক্ষা করা হবে রকেট ও মহাকাশযানের বিভিন্ন ব্যবস্থা।

এই আর্টেমিস-টু মিশন হচ্ছে আর্টেমিস কর্মসূচির দ্বিতীয় ধাপ। এর লক্ষ্য নভোচারীদের চাঁদে অবতরণ করানো এবং ধীরে ধীরে সেখানে দীর্ঘমেয়াদি উপস্থিতি গড়ে তোলা।

নাসার ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর লাকিশা হকিন্স বলেছেন, মানব মহাকাশ অনুসন্ধানের জন্য এটি হবে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা সবাই মিলে ইতিহাসের সামনের সারিতে দাঁড়িয়ে আছি। উৎক্ষেপণের সম্ভাব্য সময় শুরু হতে পারে ৫ ফেব্রুয়ারি থেকে। তবে নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।'

আর্টেমিস মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন জানান, নভোচারীদের চাঁদে নিয়ে যাওয়ার জন্য নির্মিত শক্তিশালী রকেট ব্যবস্থা এসএলএস প্রায় প্রস্তুত। এখন শুধু নভোযাত্রী বহনকারী ক্যাপসুল ওরিয়নকে এসএলএসের সঙ্গে যুক্ত করা এবং ভূমি পরীক্ষাগুলো শেষ করা বাকি।

এর আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম আর্টেমিস মিশনে একটি মানববিহীন মহাকাশযান ২৫ দিনের যাত্রায় চাঁদ প্রদক্ষিণ করে ফিরে এসেছিল। সে মিশনকে বড় সাফল্য ধরা হলেও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় তাপরোধী আবরণে সমস্যা ধরা পড়ে। নাসা জানিয়েছে, এবার সেই ত্রুটি দূর করা হয়েছে।

আর্টেমিস-২ মিশনের গতিপথ। সুত্র: নাসা। ইলাস্ট্রেশন: বিবিসি

চার নভোচারীকে নিয়ে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ মিশন আর্টেমিস-২। ১০ দিনের এ যাত্রায় তারা পৃথিবী থেকে চাঁদের কক্ষপথ ছুঁয়ে আবার ফিরে আসবেন। তবে এবারও চাঁদে অবতরণ করা হবে না।

দলে থাকছেন—নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান মহাকাশ সংস্থার জেরেমি হ্যানসেন। তারা হবেন ১৯৭২ সালে অ্যাপোলো-১৭-এর পর প্রথম দল, যারা পৃথিবীর নিকটবর্তী কক্ষপথ ছাড়িয়ে আরও দূরে যাবে।

মিশনের প্রধান ফ্লাইট ডিরেক্টর জেফ রাডিগান জানান, এ নভোচারীরা যাবেন চাঁদ থেকে অন্তত ৫ হাজার নটিক্যাল মাইল (প্রায় ৯ হাজার ২০০ কিলোমিটার) দূরে—যা এর আগে কোনো অভিযানে হয়নি। এই অভিযানের মূল লক্ষ্য হলো রকেট ও মহাকাশযানের বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা করা, যা ভবিষ্যতে চাঁদে অবতরণের পথ সুগম করবে।

নভোচারীরা যাত্রার পুরো সময় কাটাবেন ওরায়ন ক্যাপসুলে, যা বসানো থাকবে এসএলএস রকেটের ওপর। দুটি শক্তিশালী সলিড রকেট বুস্টারের সাহায্যে এটি প্রথমে পৃথিবীর কক্ষপথে পৌঁছাবে। উৎক্ষেপণের দুই মিনিট পর বুস্টারগুলো বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে ফিরে আসবে।

স্পেসস্যুট ইঞ্জিনিয়াররা দেখাচ্ছেন কিভাবে ওরিয়ন মহাকাশযানের ভেতরে চারজন ক্রুকে উৎক্ষেপণের সময় বসানো হবে। ছবি: নাসা

আট মিনিট পর বিশাল কোর স্টেজ আলাদা হবে দ্বিতীয় ধাপ থেকে, যার নাম ইন্টারিম ক্রায়োজেনিক প্রপালশন সিস্টেম (আইসিপিএস)। এরপর ওরায়নের সৌরপ্যানেল খুলে যাবে এবং ব্যাটারি চার্জ করতে শুরু করবে।

প্রায় ৯০ মিনিট পর আইসিপিএস ইঞ্জিন চালিয়ে যানটিকে আরও উঁচু কক্ষপথে তুলবে। পরবর্তী ২৫ ঘণ্টা চলবে পুরো সিস্টেমের পরীক্ষা। সব ঠিক থাকলে ওরিয়ন আলাদা হবে আইসিপিএস থেকে।

নভোচারীরা হাতে নিয়ন্ত্রণ নিয়ে ওরিয়নের ছোট থ্রাস্টার ব্যবহার করে কাছে গিয়ে দূরে সরে যাওয়ার অনুশীলন করবেন। একে বলা হচ্ছে 'প্রক্সিমিটি অপারেশনস ডেমনস্ট্রেশন'। এর উদ্দেশ্য ভবিষ্যতে চাঁদে নামার যানটির সঙ্গে ডকিংয়ের প্রস্তুতি নেওয়া।

এর ২৩ ঘণ্টা পর ওরায়নের সার্ভিস মডিউল চালাবে ট্রান্সলুনার ইনজেকশন (টিএলআই) বার্ন, যা যানটিকে চাঁদের দিকে ধাবিত করবে। তারপর শুরু হবে চার দিনের যাত্রা, যেখানে নভোচারীরা পৃথিবী থেকে সাড়ে দুই লাখ মাইলেরও বেশি দূরে পৌঁছাবেন। পুরো যাত্রা জুড়েইযাত্রা জুড়েই

আর্টেমিস অভিযানে নভোচারীরা এক অর্থে 'মানব পরীক্ষাগার' হয়ে উঠবেন। মহাকাশে অবস্থানের সময় তাদের দেহে কী ধরনের প্রভাব পড়ে, তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা। এজন্য নভোচারীদের রক্ত থেকে ক্ষুদ্র টিস্যু নমুনা বা অর্গানয়েড তৈরি করা হবে। যাত্রার আগে ও পরে এসব অর্গানয়েড তুলনা করে বোঝা যাবে মহাকাশে অবস্থানের প্রভাব।

হিউস্টনের জনসন স্পেস সেন্টারে ওরিয়নের একটি মক-আপ। ছবি: নাসা

নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ড. নিকি ফক্স বলেন, 'মাইক্রোগ্র্যাভিটি ও বিকিরণের প্রভাব আমরা অর্গানয়েডের ওপর বিস্তারিতভাবে পরীক্ষা করতে পারি। নভোচারীদের দেহে তো ছেদ করা সম্ভব নয়, কিন্তু ক্ষুদ্র নমুনাগুলো বিশ্লেষণ করে পার্থক্য স্পষ্টভাবে দেখা সম্ভব।'

চাঁদকে পেছনে ফেলে মহাকাশযানটি যখন পৃথিবীর পথে ফিরবে, তখন পৃথিবীর মহাকর্ষে চার দিনের যাত্রা শেষে সার্ভিস মডিউল আলাদা হবে ক্রু মডিউল থেকে। এরপর শুরু হবে ঝুঁকিপূর্ণ ধাপ—পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ। সবকিছু ঠিকঠাক থাকলে নভোচারীরা ক্যালিফোর্নিয়ার উপকূলে প্যারাশুটের সাহায্যে নামবেন।

আর্টেমিস-২ মিশনের সফলতা নির্ধারণ করবে কবে নাসা আর্টেমিস-৩ পাঠাতে পারবে, যেখানে চাঁদে নামার পরিকল্পনা রয়েছে। তবে ওপেন ইউনিভার্সিটির ড. সিমিয়ন বারবার মনে করেন, মিশন একেবারে নিখুঁতভাবেও সম্পন্ন হলেও নাসার ঘোষিত লক্ষ্য '২০২৭ সালের মধ্যভাগের আগে নয়' বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, 'না আগে—না' শব্দটি নাসার পরিচিত ভাষা। এর মানে এটাই সবচেয়ে দ্রুততম সম্ভাবনা। তবে ব্যয় ও নানা জটিলতার কারণে এটিও আশাবাদী হিসেব বলেই আমি মনে করি।'

চাঁদে অবতরণের জন্য নভোচারীদের ওঠানামার যান সরবরাহ করবে ইলন মাস্কের স্পেসএক্স স্টারশিপ। তবে সাম্প্রতিক মাসগুলোতে স্টারশিপ এখনো পৃথিবীর কক্ষপথের একটি উড্ডয়ন সফলভাবে শেষ করতে পারেনি। সেখানে নভোচারী বহন করা আরও অনিশ্চিত।

Related Topics

টপ নিউজ

নভোচারী / নাসা / চাঁদে অভিযান / আর্টেমিস মিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net