Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চায় ইউরোপের তিন দেশ, তেহরানের ক্ষোভ

আন্তর্জাতিক

রয়টার্স
29 August, 2025, 02:40 pm
Last modified: 29 August, 2025, 02:50 pm

Related News

  • স্পেশাল ফোর্স পাঠিয়ে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ করতে চায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক স্থাপনা মেরামত ও শক্তিশালী করছে ইরান
  • আইএইএ-এর সঙ্গে পরমাণু সহযোগিতা 'আর প্রাসঙ্গিক নয়': ইরান
  • ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে ইউরোপের প্রস্তাব প্রত্যাখ্যান চীন ও রাশিয়ার 
  • ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের ওপর পরমাণু নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চায় ইউরোপের তিন দেশ, তেহরানের ক্ষোভ

রয়টার্স
29 August, 2025, 02:40 pm
Last modified: 29 August, 2025, 02:50 pm
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রের ভবনসমূহের স্যাটেলাইট চিত্র, ১৭ মে ২০২৫—ইসরায়েল হামলার আগে। ছবি: প্ল্যানেট ল্যাবস পিবিসি/রয়টার্স (ফাইল ফটো)

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি) বৃহস্পতিবার জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছে। 'স্ন্যাপব্যাক মেকানিজম' নামে পরিচিত এই ধারা অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে নিরাপত্তা পরিষদে কোনো ভিন্ন সিদ্ধান্ত না হলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। এর ফলে দেশটির ব্যাংকিং, জ্বালানি ও প্রতিরক্ষা খাত বড় ধরনের চাপে পড়বে।

ঘটনার পরপরই ইরানের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ইউরোপীয় দেশগুলোর এই পদক্ষেপ কূটনীতির পথে বাধা তৈরি করছে। তবে তিনি জানান, তেহরান আলোচনার দ্বার পুরোপুরি বন্ধ করছে না।

২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তির অধীনে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ই-থ্রি নতুন করে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়। এ পদক্ষেপের আগে তারা জেনেভায় ইরানের সঙ্গে কয়েক দফা আলোচনা চালায়, তবে সেখান থেকে পর্যাপ্ত অগ্রগতির ইঙ্গিত না পাওয়ায় শেষ পর্যন্ত কঠোর অবস্থান নেয়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, এ সিদ্ধান্ত কূটনীতির ইতি টানবে না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান।

ইতিমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে শুক্রবার বৈঠক আহ্বান করা হয়েছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে প্রস্তুত। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক হামলা না করার নিশ্চয়তা দিলে তবেই তারা আলোচনায় রাজি হবে।

রাশিয়া ও চীন ইরানের পক্ষ নিয়ে নতুন একটি খসড়া প্রস্তাব দিয়েছে, যাতে চুক্তি আরও ছয় মাস বাড়ানোর কথা বলা হয়েছে। তবে প্রস্তাবটি এখনও ভোটে তোলা হয়নি।

আইএইএ জানিয়েছে, জুনে ইসরায়েলি হামলার আগে ইরান ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছিল, যা আরও পরিশোধিত হলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির মতো উপাদান হতে পারে। যদিও এখন পর্যন্ত সমন্বিত অস্ত্র তৈরির প্রকল্পের প্রমাণ পাওয়া যায়নি।

পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের কর্মসূচি বেসামরিক সীমা ছাড়িয়ে গেছে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্যই।

Related Topics

টপ নিউজ

ইরান পরমাণু চুক্তি / ইরানের উপর নিষেধাজ্ঞা / পরমাণু কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • স্পেশাল ফোর্স পাঠিয়ে ইরানের পরমাণু ভাণ্ডার জব্দ করতে চায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক স্থাপনা মেরামত ও শক্তিশালী করছে ইরান
  • আইএইএ-এর সঙ্গে পরমাণু সহযোগিতা 'আর প্রাসঙ্গিক নয়': ইরান
  • ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে ইউরোপের প্রস্তাব প্রত্যাখ্যান চীন ও রাশিয়ার 
  • ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net