Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 22, 2026
কাশ্মীরে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬০, এখনও নিখোঁজ ২ শতাধিক

আন্তর্জাতিক

রয়টার্স
15 August, 2025, 09:05 pm
Last modified: 15 August, 2025, 09:27 pm

Related News

  • হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৩, আহত ২০০
  • কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

কাশ্মীরে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬০, এখনও নিখোঁজ ২ শতাধিক

শুক্রবার (১৫ আগস্ট) দিনভর ধ্বংসস্তূপে ও পাথরের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়েছেন।
রয়টার্স
15 August, 2025, 09:05 pm
Last modified: 15 August, 2025, 09:27 pm
শুক্রবার (১৫ আগস্ট), ২০২৫ ভারতের কাশ্মীরের কিশতোয়ার জেলার চাসোতি শহরে আকস্মিক, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত একটি এলাকার চিত্র। ছবি: রয়টার্স

ভারতের কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬০ জনে। এছাড়া এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দিনভর ধ্বংসস্তূপে ও পাথরের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বালু ও পাথরের স্রোতে ভেসে যায় চাসোটি গ্রাম, যেখানে মাচাইল যাত্রার শত শত তীর্থযাত্রী মধ্যাহ্নভোজ শেষে পাহাড়ের দিকে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন।

আহত তীর্থযাত্রী রাকেশ শর্মা জানান, 'আকস্মিক বন্যার আগ মুহূর্তে একটি বিকট শব্দ শোনা যায়। এরপরেই স্রোতে বহু মানুষ চেনাব নদীতে পড়ে যায়, আবার অনেকে কাদামাটির নিচে চাপা পড়ে।'

শুক্রবার ঘটনাস্থলে কাদায় মাখা ব্যাগ, পোশাক ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকারীরা দড়ি ও অস্থায়ী সাঁকো ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে মানুষ বের করে আনার চেষ্টা করছেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, 'নিহতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ১০০ জনের বেশি এবং ২০০ জন এখনও নিখোঁজ।'

বিজ্ঞানীদের মতে, হিমালয় অঞ্চল বরাবরই বন্যা ও ভূমিধসপ্রবণ। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগের মাত্রা ও ঘনত্ব বাড়ছে।

মাচাইল যাত্রা হিমালয়ের উচ্চভূমিতে অবস্থিত মাচাইল মাতার মন্দিরগামী তীর্থযাত্রীদের একটি জনপ্রিয় পদযাত্রা। চাসোটি গ্রাম থেকে এই পদযাত্রার শুরু হয়, কারণ সেখানেই গাড়ির রাস্তা শেষ।

গতকালের ঘটনা এক সপ্তাহ আগেই হিমালয় রাজ্য উত্তরাখণ্ডে ঘটে যাওয়া আরেকটি দুর্যোগের কথা মনে করিয়ে দেয়, যেখানে একই ধরনের বন্যা ও কাদা ধসে একটি সম্পূর্ণ গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

কাশ্মীর / আকস্মিক বন্যা / নিহত / নিখোঁজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট
  • ছবি: সংগৃহীত
    ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী
  • চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
    ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র
  • ছবি: ফার্মি এক্সপ্লোরার
    ২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ইন্টারস্টেলার মহাকাশ মিশন, গন্তব্যে পৌঁছাতে লাগবে ‘৮০ হাজার বছর’
  • দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
    বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

Related News

  • হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু; নিখোঁজ ২, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৩, আহত ২০০
  • কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী

4
চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র

5
ছবি: ফার্মি এক্সপ্লোরার
আন্তর্জাতিক

২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ইন্টারস্টেলার মহাকাশ মিশন, গন্তব্যে পৌঁছাতে লাগবে ‘৮০ হাজার বছর’

6
দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
বাংলাদেশ

বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net