Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল

আন্তর্জাতিক

বিবিসি
13 August, 2025, 10:50 am
Last modified: 13 August, 2025, 10:50 am

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার

পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল

যেসব পর্বতের আরোহণ ফি মওকুফ করা হবে, সেগুলো নেপালের কর্ণালি ও সুদূরপশ্চিম প্রদেশে অবস্থিত। এই দুই প্রদেশ নেপালের সবচেয়ে দরিদ্র ও কম উন্নত অঞ্চলের অন্তর্ভুক্ত।
বিবিসি
13 August, 2025, 10:50 am
Last modified: 13 August, 2025, 10:50 am
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে অনুশীলনে এক পর্বতারোহী। ছবি: রয়টার্স

প্রত্যন্ত অঞ্চলে পর্যটন সম্প্রসারের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আগামী দুই বছরে দেশের ৯৭টি হিমালয় পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল সরকার।

একই সময়ে, আগামী সেপ্টেম্বর থেকে প্রতি মৌসুমে বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে আরোহণের অনুমতিপত্রের মূল্য ১৫ হাজার ডলারে বাড়ানো হচ্ছে। এটি প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো মূল্য বৃদ্ধির ঘটনা।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, এই উদ্যোগ নতুন নতুন পর্যটন গন্তব্য তুলে ধরতে সহায়তা করবে। দেশটির একটি গুরুত্বপূর্ণ আয় উৎস হলো পর্বতারোহণ । বিশ্বের শীর্ষ ১০ পর্বতশৃঙ্গের মধ্যে ৮টি নেপালে অবস্থিত।

গত বছর পর্বতারোহণ থেকে নেপালের আয় হয়েছে ৫ দশমিক ৯ মিলিয়ন ডলার, যার বড় অংশই এসেছে এভারেস্ট থেকে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্টে অতিরিক্ত ভিড়, পরিবেশগত ক্ষতি ও একাধিক প্রাণঘাতির দুর্ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের এপ্রিলে এভারেস্টে আরোহণের সংখ্যা সীমিত করতে নির্দেশ দেয় নেপালের সর্বোচ্চ আদালত।

যেসব পর্বতের আরোহণ ফি মওকুফ করা হবে, সেগুলো নেপালের কর্ণালি ও সুদূরপশ্চিম প্রদেশে অবস্থিত। এই দুই প্রদেশ নেপালের সবচেয়ে দরিদ্র ও কম উন্নত অঞ্চলের অন্তর্ভুক্ত। ওই পর্বতগুলোর উচ্চতা ৫ হাজার ৯৭০ থেকে ৭ হাজার ১৩২ মিটার পর্যন্ত।

নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বলেন, 'অপরূপ সৌন্দর্যের মাঝেও এই এলাকায় পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা খুবই কম, কারণ সেখানে যোগাযোগ ব্যবস্থা এখনও বেশ দুর্বল। আমরা আশা করি এই নতুন উদ্যোগ পর্যটন শিল্পে অগ্রগতি আসবে।' 

তবে, দুর্লভ এই এলাকায় যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের জন্য কর্তৃপক্ষের কোনও পরিকল্পনা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, যদি বিনামূল্যে আরোহণের এই উদ্যোগ সফল হয়, তবে স্থানীয় জনগোষ্ঠী কতটা প্রস্তুতভাবে পর্বতারোহীদের আগমন সামলাতে পারবে, তাও প্রশ্নবিদ্ধ।

ঐতিহাসিকভাবে, এই ৯৭টি দূর্গম শৃঙ্গে পর্বতারোহীদের আগ্রহ কম ছিল। গত দুই বছরে সেখানে মাত্র ৬৮ জনই পৌঁছেছেন। বিপরীতে, ২০২৪ সালে মাউন্ট এভারেস্টে প্রায় ৪২১টি আরোহণের অনুমতিপত্র জারি করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এভারেস্ট / মাউন্ট এভারেস্ট / নেপাল / পর্যটক / পর্বতারোহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net