Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

বিবিসি
14 July, 2025, 08:45 am
Last modified: 14 July, 2025, 08:45 am

Related News

  • ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী প্রেসিডেন্ট আসতে পারেন; আমাদের ভারত ও লাতিন আমেরিকার সঙ্গে জোট গড়তে হবে: নেতানিয়াহু
  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?
  • ইসরায়েলের নির্বাচনে ‘লড়াকু ও শান্তির বড় অংশীদার বিবি নেতানিয়াহুকে নিরঙ্কুশ সমর্থন’ দিলেন ট্রাম্প
  • ইয়েমেনের বিদ্রোহীদের সক্রিয়ভাবে সাহায্য করছে ইরান; দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাবমেরিনে করে পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম
  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে

ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

বিবিসি
14 July, 2025, 08:45 am
Last modified: 14 July, 2025, 08:45 am
ছবি: রয়টার্স

গত মাসে ইরানের ওপর ইসরায়েলের চালানো একটি হামলায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামান্য আহত হয়েছিলেন বলে খবর পাওয়া গেছে।

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গত ১৬ জুন তেহরানের একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনার প্রবেশ ও বের হওয়ার সব পথ লক্ষ্য করে ছয়টি বোমা হামলা চালানো হয়। ওই সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান সেখানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি জরুরি বৈঠকে যোগ দিয়েছিলেন।

একটি জরুরি বহির্গমন পথ দিয়ে অন্যদের সঙ্গে পালানোর সময় প্রেসিডেন্ট পায়ে আঘাত পান বলে জানা গেছে। ইরান এখন ইসরায়েলি এজেন্টদের অনুপ্রবেশের বিভিন্ন সূত্র ধরে তদন্ত করছে বলে খবর পাওয়া গেছে।

ফার্স নিউজের এই প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইসরায়েলও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

১২ দিন ধরে চলা যুদ্ধের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে উত্তর-পশ্চিম তেহরানের একটি পাহাড়ের ওপর উপর্যুপরি হামলা চালাতে দেখা গিয়েছিল।

এখন জানা যাচ্ছে, যুদ্ধের চতুর্থ দিনে ওই হামলাগুলোর লক্ষ্য ছিল তেহরানের একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনা, যেখানে সেই মুহূর্তে ইরানের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় স্থাপনাটির প্রবেশ ও প্রস্থানের ছয়টি পথই বন্ধ হয়ে যায়। পাশাপাশি বায়ু চলাচল ব্যবস্থাও বিকল হয়ে পড়ে।

স্থাপনাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তবে পেজেশকিয়ান নিরাপদে বেরিয়ে আসতে পারেন।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম হলো সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

গত সপ্তাহে পেজেশকিয়ান অভিযোগ করেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টার করেছিল। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই দাবি অস্বীকার করে বলেন, 'সরকার পরিবর্তন' তাদের যুদ্ধের লক্ষ্য ছিল না।

যুদ্ধের শুরুতেই আইআরজিসি ও সেনাবাহিনীর অনেক শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল।

ইরানের নেতারা স্বীকার করেছেন, এই হামলার সময় তারা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ছিলেন এবং হামলার পর প্রথম ২৪ ঘণ্টা পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছিল।

ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, আয়াতুল্লাহ খামেনিও তাদের লক্ষ্য ছিলেন। কিন্তু তাকে একটি নিরাপদ গোপন স্থানে সরিয়ে নেওয়ার পর তার অবস্থান শনাক্ত করা যায়নি। ওই সময় তাকে বহির্বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন রাখা হয়েছিল।

ইরানের শীর্ষ কর্মকর্তা ও কমান্ডারদের অবস্থান এবং সংবেদনশীল গোপন স্থাপনাগুলোর তথ্য ইসরায়েল কীভাবে এতটা নিখুঁতভাবে সংগ্রহ করেছিল, তা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে অতর্কিত হামলা চালায়। তাদের দাবি, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই এই হামলা চালানো হয়।

এর জবাবে ইরানও ইসরায়েলে আকাশপথে পাল্টা হামলা চালায়। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শান্তিপূর্ণ উদ্দেশ্যেই করা হচ্ছে।

২২ জুন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হামলায় স্থাপনাগুলো 'সম্পূর্ণ ধ্বংস' হয়ে গেছে। যদিও কিছু মার্কিন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে এতটা নিশ্চিত করে কিছু বলেনি।

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / ইরান-ইসরায়েল / ইরান-ইসরায়েল যুদ্ধ / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
    ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম
  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
    মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • প্রতীকী ছবি
    নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

Related News

  • ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী প্রেসিডেন্ট আসতে পারেন; আমাদের ভারত ও লাতিন আমেরিকার সঙ্গে জোট গড়তে হবে: নেতানিয়াহু
  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?
  • ইসরায়েলের নির্বাচনে ‘লড়াকু ও শান্তির বড় অংশীদার বিবি নেতানিয়াহুকে নিরঙ্কুশ সমর্থন’ দিলেন ট্রাম্প
  • ইয়েমেনের বিদ্রোহীদের সক্রিয়ভাবে সাহায্য করছে ইরান; দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাবমেরিনে করে পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম
  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে

Most Read

1
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

2
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

3
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি

4
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম

5
মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net