Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান: মার্কিন সূত্রের দাবি

আন্তর্জাতিক

রয়টার্স
02 July, 2025, 09:00 pm
Last modified: 02 July, 2025, 10:34 pm

Related News

  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান

হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান: মার্কিন সূত্রের দাবি

ইরানের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, 'অপারেশন মিডনাইট হ্যামারে প্রেসিডেন্টের সফল নেতৃত্ব, হুথিদের বিরুদ্ধে কার্যকর অভিযান এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের ফলে হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত, নৌচলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং ইরান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।'
রয়টার্স
02 July, 2025, 09:00 pm
Last modified: 02 July, 2025, 10:34 pm
ফাইল ছবি: রয়টার্স/হামাদ আই মোহাম্মদ

গত মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। 

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দুই মার্কিন কর্মকর্তা জানান, ইরানে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী অবরোধ এবং সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। আর তেহরানের হরমুজ অবরোধের প্রস্তূতির বিষয়টি জেনে উদ্বেগ আরও বেড়েছিল ওয়াশিংটনের।

আজ বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তাদের মতে, ইসরায়েল ১৩ জুন ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই মাইন বসানোর প্রস্তুতি নেয় তেহরান। এসব প্রস্তুতি ইঙ্গিত দেয় যে, বিশ্বের অন্যতম ব্যস্ত এই সামুদ্রিক পথটি বন্ধ করতে ইরান সত্যিই প্রস্তুত ছিল। 

তবে ইরান যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করত, তাহলে সংঘাত আরও বাড়ত এবং বৈশ্বিক বাণিজ্যে মারাত্মক প্রভাব পরতো।

বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হয় এই প্রণালী হয়ে। ফলে এটি বন্ধ হলে জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দিতে পারত।

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে। এর অন্যতম কারণ এই সংঘাতে এখনও পর্যন্ত তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেনি।

২২ জুন তেহরানের পারমাণবিক কর্মসূচি অচল করে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর, ইরানের পার্লামেন্ট হরমুজ বন্ধের একটি প্রস্তাব পাশ করে। যদিও এটি চূড়ান্ত নয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন 'প্রেস টিভি' সে সময় এ তথ্য জানায়।

ইরান এর আগেও কয়েকবার প্রণালীটি বন্ধ করার হুমকি দিয়েছে, তবে এখনও পর্যন্ত এই পদক্ষেপ নেয়নি।

ইসরায়েল-ইরান বিমান হামলার সময় তেহরান ঠিক কখন মাইনগুলো বসিয়েছিল তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। মাইনগুলো পরবর্তীতে সরিয়ে ফেলা হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কীভাবে নিশ্চিত হয়েছে যে ইরানি জাহাজে মাইন ছিল, তাও জানায়নি সংশ্লিষ্ট সূত্র।

তবে সাধারণত স্যাটেলাইট চিত্র, গোপন মানব উৎস অথবা উভয় পদ্ধতির সমন্বয়ে এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়।

ইরানের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, 'অপারেশন মিডনাইট হ্যামারে প্রেসিডেন্টের সফল নেতৃত্ব, হুথিদের বিরুদ্ধে কার্যকর অভিযান এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের ফলে হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত, নৌচলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং ইরান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।'

পেন্টাগন ও জাতিসংঘে ইরানি মিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দুই মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন সরকার মাইন বসানোকে ইরানের কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

তাদের মতে, তারা প্রণালী বন্ধে সত্যিই প্রস্তুত ইরান হয়তো ওয়াশিংটনকে এটা বোঝাতে এই পদক্ষেপ নিয়েছিল।

হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত, যা পারস্য উপসাগরকে দক্ষিণে ওমান উপসাগর এবং সেখান থেকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

প্রণালীটির সংকীর্ণতম অংশ মাত্র ২১ মাইল (৩৪ কিলোমিটার) প্রশস্ত, যার মধ্যে উভয় দিকের জাহাজ চলাচলের পথই মাত্র ২ মাইল চওড়া।

ওপেক সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাক তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই প্রণালী হয়ে মূলত এশিয়ার বাজারে রপ্তানি করে।

বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক কাতারও তার প্রায় সব এলএনজি হরমুজ প্রণালী দিয়েই পাঠায়।

ইরান নিজেও তার অধিকাংশ অপরিশোধিত তেল এই পথেই রপ্তানি করে। তাই খুব সহজে ইরান এই প্রণালী বন্ধ করার কথা ভাববে না।

তারপরও প্রয়োজনে যেন এই পদক্ষেপ নিতে পারে সেজন্য যথেষ্ট সামরিক প্রস্তুতি বজায় রেখেছে তেহরান।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, ২০১৯ সাল পর্যন্ত ইরান ছোট, উচ্চগতিসম্পন্ন নৌকার মাধ্যমে দ্রুত মোতায়েনযোগ্য ৫ হাজারেরও বেশি নৌ-মাইন মজুত রেখেছিল।

এই অঞ্চলে বাণিজ্য রক্ষার দায়িত্বে রয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর। সাধারণত সেখানে চারটি মাইন প্রতিরোধী যুদ্ধজাহাজ রাখা হয়, যদিও বর্তমানে সেগুলো 'লিটোরাল কমব্যাট শিপ' (এলসিএস) নামে পরিচিত আরও আধুনিক জাহাজ দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, যেগুলোরও মাইন-বিরোধী ক্ষমতা রয়েছে।

তবে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন মাইন-বিরোধী যুদ্ধজাহাজগুলো অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়, যদিও ইরান কেবল একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে।

তবে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ইরান ভবিষ্যতে আরও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে।

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট / ইসরায়েল / হরমুজ প্রণালী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষ করার জন্য খসড়া চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলার দাবি করেছে ইরান

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net