Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা পাক সেনা কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়া
26 June, 2025, 01:35 pm
Last modified: 26 June, 2025, 01:43 pm

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার

ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা পাক সেনা কর্মকর্তার মৃত্যু

নিহত মেজর মোইজ আব্বাস পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) ৬ নম্বর কমান্ডো ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি দাবি করেন, ২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে তিনি বন্দি করেছিলেন।
টাইমস অব ইন্ডিয়া
26 June, 2025, 01:35 pm
Last modified: 26 June, 2025, 01:43 pm
ভারতের অভিনন্দন বর্তমানকে আটক করেছিলেন পাকিস্তানের নিহত সেনা কর্মকর্তা মেজর মোইজ আব্বাস। ছবি: টাইমস অব ইন্ডিয়া

পাকিস্তানের পাখতুনখোয়ার ওয়াজিরিস্তানে গত মঙ্গলবার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সশস্ত্রগোষ্ঠির অতর্কিত হামলায় দেশটির এক মেজর পদমর্যাদার কর্মকর্তা এবং আরও ডজনখানেক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ হামলার ঘটনা দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেনাবাহিনীর জন্য এক বড় ধাক্কা।

নিহত মেজর মোইজ আব্বাস পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) ৬ নম্বর কমান্ডো ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি দাবি করেন, ২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে তিনি বন্দি করেছিলেন। এ ঘটনায় তাকে সম্মানসূচক মেজর পদে পদান্নোতি দেওয়া হয়।

বুধবার তার জানাজায় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও শোক প্রকাশ করেন এবং 'ফিতনা-আল-খারিজ' (টিটিপি'র প্রতি পাকিস্তানের ব্যবহৃত একটি শব্দ) এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাকে প্রশংসা করেন।

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি বলাকোট বিমান হামলার পরদিন পাকিস্তানের সঙ্গে এক আকাশযুদ্ধে সেসময়ের ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের একটি এফ-১৬ বিমান ভূপাতিত করেন। তবে তার নিজের বিমানও আঘাতপ্রাপ্ত হলে তিনি প্যারাস্যুটে নামতে বাধ্য হন এবং পাকিস্তানে অবতরণ করেন। তাকে তিন দিন ধরে বন্দি রেখে ১ মার্চ মুক্তি দেয় পাকিস্তান। পরে তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্বপদক 'বীর চক্র' প্রদান করা হয় এবং তিনি গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি পান।

৩৭ বছর বয়সী আব্বাস ছিলেন পাকিস্তানের চক্রালের একজন এসএসজি (স্পেশাল সার্ভিসেস গ্রুপ) কমান্ডো। পাকিস্তানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে অভিনন্দন বর্তমানকে কীভাবে আটক করা হয়েছিল এবং ক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে কীভাবে উদ্ধার করা হয়েছিল, সেই বিবরণ দিতে দেখা যায়।

আব্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, আব্বাস সম্মুখসারিতে থেকে তার বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। বিবৃতিতে বলা হয়, 'তিনি সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন এবং দেশের আরেক সাহসী সন্তান ল্যান্স নায়েক জিবরান উল্লাহর সঙ্গে জীবন উৎসর্গ করেছেন তীব্র গোলাগুলির সময়।'

আইএসপিআর আরও দাবি করে, এই সংঘর্ষে তারা ১১ জন টিটিপি জঙ্গিকে হত্যা করেছে এবং তাদের 'ভারত-সমর্থিত সন্ত্রাসী' বলে অভিহিত করে।

সূত্রগুলো জানায়, টিটিপি দক্ষিণ ওয়াজিরিস্তানের কুররাম ও সারারোগা এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর দুটি পৃথক অতর্কিত হামলা চালায়। কুররামে আট সেনা নিহত ও ১০ জন আহত হন। দক্ষিণ ওয়াজিরিস্তানে অন্তত ছয় সেনা নিহত হয়। হামলার পর টিটিপি সদস্যরা সেনাবাহিনীর যানবাহন ধ্বংস করে এবং অস্ত্র লুট করে পালিয়ে যায়।

টিটিপি তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা শীঘ্রই দুই হামলার ভিডিও প্রকাশ করবে। তবে পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর বলেছে, 'অভিযানের সময় আমাদের বাহিনীর অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে লড়াই চালায় এবং ১১ জন ভারত-সমর্থিত টিটিপিকে হত্যা করে, পাশাপাশি সাত জন আহত হয় নিরাপত্তা বাহিনীর হাতে।'

Related Topics

টপ নিউজ

পাকিস্তান সেনাবাহিনী / সেনা কর্মকর্তা / নিহত / তেহরিক-ই-তালেবান পাকিস্তান / টিটিপি / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net